Gyanvapi Mosque: ‘স্পর্শকাতর’ জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে বারাণসী জেলা আদালতে নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ মামলা এ বার বারাণসী জেলা আদালতে শুনানির জন্য পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি, বারাণসীর জেলাশাসককে জ্ঞানবাপী মসজিদে আসা নমাজিদের ওজুর (হাত-মুখ ধোয়া) জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এত দিন জ্ঞানবাপী মামলাটি ছিল বারাণসী দায়রা আদালতে। শুক্রবার জেলা আদালতকে মামলা হস্তান্তরের নির্দেশ দিয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘এমন স্পর্শকাতর মামলার শুনানির জন্য আরও অভিজ্ঞ বিচারবিভাগীয় আধিকারিকের প্রয়োজন।’’ জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির জন্য বারাণসী দায়রা আদালতের সিনিয়র বিচারক রবিকুমার দিবাকরের নির্দেশকে…
আরও পড়ুন