কলকাতা 

Soma Das : চাকরি পেয়ে খুশি নই, আন্দোলনকারী সকলে চাকরি পেলে খুশি হতাম, তবে সকলের চাকরির দাবিতে আন্দোলন করে যাব, বললেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শেষ পর্যন্ত রাজ্য সরকার ক্যান্সার আক্রান্ত সোমা দাস কে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও তিনি স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় স্থান পেয়েছিলেন কিন্তু নানা অনিয়মের কারণে তিনি চাকরি পাননি। পরবর্তীতে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় একইসঙ্গে কলকাতায় আন্দোলন সংগঠিত হয়। ক্যান্সারাক্রান্ত সোমা দাস সুদূর বীরভূম থেকে এসে আন্দোলনে যোগ দেন। শারীরিক অসুস্থতা বোধ করার পর মাঝে মাঝে আন্দোলন মঞ্চ ছেড়ে চলে গেলেও আবার সুস্থ হয়ে আন্দোলন মঞ্চে এসে হাজির হয়। এই বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমা দাস কে…

আরও পড়ুন
কলকাতা 

Soma Das: দীর্ঘ লড়াই আন্দোলনের পর হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষকের চাকরি পেলেন ক্যান্সারাক্রান্ত সোমা দাস

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাই কোর্টের অনুরোধ মেনে ক্যানসার আক্রান্ত সোমা দাসকে চাকরির সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন। নিজের জেলায় তাঁকে চাকরি দেওয়া হয়েছে। বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে সোমাকে। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আমরা খুব খুশি। আমার মক্কেলকে চাকরি দেওয়ার জন্য আদালত ও রাজ্যের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের কাছে অনুরোধ করছি স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করে এ রকম হাজারো সোমার মুখে হাসি ফোটাক।” ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (এসএলএসটি) পরীক্ষায় বসেছিলেন সোমা। সেই নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam: এসএসসি অফিসে সিবিআই তল্লাশি, বাজেয়াপ্ত করা হলো হার্ড ডিস্ক, নথি, ফাইল, সোমবার তিন মামলাকারীর কাছ থেকে অনিয়মের নথি জমা নিল সিবিআই

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত শনি ও রবিবার দুইদন ধরেএ সএসসি দপ্তরের তল্লাশি চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, আট – দশটি হার্ড ডিস্ক, দফতরের ভিতরে ছ’টা আলমারি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ফাইল। এসএসসি সংক্রান্ত বিষয়ে একাধিক ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআইয়ের একটি টিম খতিয়ে দেখছে এই নথি ও হার্ড ডিস্ক গুলিকে। সিবিআই সূত্রে খবর, গত শনিবার ও রবিবার এসএসসি অফিসে অভিযান চালিয়ে এসএসসি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি, ফাইল, ও হার্ড ডিস্ক উদ্ধার করে সিবিআই।…

আরও পড়ুন
কলকাতা 

SSC Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে ইডি!

বাংলার জনরব ডেস্ক : বাংলার জনরব কয়েক সপ্তাহ আগে লিখেছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে ইডি। সেই সময় অনেকেই আমাদের এই খবরকে বানোয়াট বলে কটাক্ষ করে ছিল। কিন্তু সেই খবরই সত্য হতে চলেছে। জানা গেছে এসএসএসসি দুর্নীতি মামলায় ‘বেআইনি আর্থিক লেনদেন’-এর অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলার তদন্তে যুক্ত হল আর এক কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, এসএসসি মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়েছে তারা। পাশাপাশি, বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, তার অনুসন্ধান শুরু করতে নামছেন ইডি-র আধিকারিকরা। এসএসসি-র নিয়োগে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Partha Chatterjee : ফের আজ সিবিআইয়ের মুখোমুখি পার্থ ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ,যাবেন কী ?

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার এসএসসি দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  তলব করেছে সিবিআই। সিবিআইয়ের তরফে পার্থকে বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিন্‌হার নেতৃত্বাধীন কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল কলকাতা হাই কোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। তিনিই এই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বার সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন পার্থ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং পার্থকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Examination: স্বচ্ছতার সঙ্গে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য একগুচ্ছ নতুন প্রস্তাব মমতা সরকারের কাছে পাঠালো এসএসসি, নবান্নের সবুজ সংকেত পেলেই নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কী কী পদ্ধতিতে নিয়োগ হবে ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম সামনে আসার পর স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করার জন্য একগুচ্ছ প্রস্তাব শিক্ষা দপ্তরে পাঠাল এসএসসি । আগামী দিনে আর দীর্ঘ প্রশ্ন নয়, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, কাউন্সেলিং পর্বেও কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। যদিও কমিশন সূত্রে খবর, এ সবই রয়েছে পরিকল্পনার স্তরে। সরকারের সবুজ সঙ্কেত পেলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। কমিশন সূত্রে খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে নিয়োগ পর্ব— পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং স্বল্পমেয়াদি হয়, তার জন্য ভাবনাচিন্তা করছে তারা।…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসি ভবনের সার্ভার রুম-সহ একাধিক ঘর বন্ধ করল সিবিআই, বিচ্ছিন্ন ইন্টারনেটও, দৈনন্দিন কাজে সমস্যা তৈরি হবে বলছে ওয়াকিবহাল মহল

বাংলার জনরব ডেস্ক : এসএসসি ভবনের সার্ভার রুম সহ একাধিক ঘর সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ায় অনেক সমস্যা তৈরি হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। যদিও তদন্তের স্বার্থে সিবিআই এ কাজ করেছে এবং আদালতের নির্দেশে তারা বাধ্য হয়েছে বেশ কয়েকটি সীল করে দিতে এমনকি বেশ কয়েকটি ঘরের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ মামলাকারীদের অভিযোগ এসএসসি তদন্ত চলাকালীন সময়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হতে পারে। মামলাকারীদের আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট এসএসসির সার্ভার রুম সহ রেকর্ডরুম দখল নিতে বলে সিবিআইকে। আদালতের নির্দেশ মেনে সিবিআই এ কাজ করার পর এখন অনেক…

আরও পড়ুন
প্রচ্ছদ 

SSC: ২০১৬ – র মেধাতালিকায় নাম থাকা সবাইকে চাকরি! হাই কোর্টকে জানাল এসএসসি, একটানা আন্দোলন ও আইনি লড়াইয়ে এলো এই জয়

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের চাপের ফলে স্কুল সার্ভিস কমিশন আজ শুক্রবার জানিয়ে দিল, ২০১৬ সালের প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। পুরনো মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, তাঁরা শীঘ্রই চাকরি পাবেন। শুক্রবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানালেন এসএসসি কর্তৃপক্ষ। রাজ্য মন্ত্রিসভা স্কুলে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়ার পরেই কমিশন নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের প্রস্তুতি নিতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে নবম-দশমে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে পার্থকে, রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : আরো বিপাকে পড়ে গেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সিবিআইয়ের চাইলে পার্থ চট্টোপাধ্যায় কে হেফাজতে নিয়ে জেরা করতে পারে। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। কিন্তু আজ শুক্রবার সেই মামলার ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায় কে রক্ষাকবচ দিতে রাজি হয়নি। ফলে এসএসসি দুর্নীতি মামলায় যেকোনো সময় সিবিআই ইচ্ছা করলেই পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করতে পারে।এদিকে আজ শুক্রবারই সিবিআই পার্থকে দ্বিতীয়বার হাজিরা দিতে বলেছে নিজাম প্যালেসে। শুক্রবার সকালেই আদালতের কাছে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : চাকরি গেলো পরেশের মেয়ের, দু কিস্তিতে ফেরত দিতে হবে বেতন কড়া পদক্ষেপ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক :  এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhiakri)মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। শুধু তাইই নয়, তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। দুই কিস্তিতে এই টাকা ফেরাতে হবে অঙ্কিতা অধিকারীকে। হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে এই টাকা জমা দিতে হবে। কোচবিহারের (Cooch Behar) ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যে স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি ৪৩ মাস চাকরি করছেন। তবে সম্প্রতি এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায়…

আরও পড়ুন