কলকাতা 

SSC Scam Case : এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে জেরা সিবিআইয়ের

বাংলার জনরব ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam Case) সিবিআই (CBI) নিজাম প্যালেসে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে আজ বৃহস্পতিবার তলব করে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতার সিবিআই দপ্তরে পৌঁছন তিনি।  সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের স্বাক্ষর রয়েছে। ওই সমস্ত নথিপত্র নিয়ে আলোচনা হতে পারে। শিক্ষা সচিব কে সিবিআই তলব করার পর প্রশাসনিক মহলের প্রশ্ন উঠেছে এরপর আর কাকে নিশানা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?      

আরও পড়ুন
কলকাতা 

SSC Case: নিয়মবহির্ভূত শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে এফআইআর করে তদন্ত শুরু ইডি-র

বাংলার জনরব ডেস্ক : নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ মামলায় এবার এফআইআর করে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক এবং অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই আর্থিক যোগ খতিয়ে দেখতে এ বার তদন্ত শুরু করলেন ইডি-র আধিকারিকরা। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছেন ধূপগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি পেয়েছেন তিনি। ববিতার মতো অন্যান্য মামলাকারীরা যে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন, তার তদন্ত শুরু করেছে ইডি। এর জন্য ববিতাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন তাঁরা। কোনও তথ্যপ্রমাণ…

আরও পড়ুন
কলকাতা 

SSC: দশ দিনের মধ্যে ববিতা সরকারকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের,মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে

বাংলার জনরব ডেস্ক : দশ দিনের মধ্যে ববিতা সরকারকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।শুধু তা-ই নয়, মন্ত্রীকন্যার চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে। ফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগসুবিধা দিতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘‘ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? এখনও কেন তাঁকে নিয়োগ করা হল না?’’ জবাবে এসএসসি-র আইনজীবী জানান, আদলতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু…

আরও পড়ুন
কলকাতা 

SSC : প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষক নিয়োগের সব দুর্নীতির তদন্ত করবে সিবিআই গঠিত সিট, হাইকোর্টের নজরদারিতে চলবে তদন্ত নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এসএসসির শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে সামগ্রিক তদন্ত করবে সিবিআইয়ের সিট।আজ শুক্রবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিক শিক্ষা মামলার জন্য যে সিট গঠিত হয়েছে, তারাই বাকি সব মামলার তদন্ত করবে। শুক্রবার ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি। সেখানে সিবিআই জানায়, তারা ছ’সদস্যের একটি সিট গঠন করেছে। এই দলের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইয়ের কলকাতা শাখার প্রধান রাজীব মিশ্র ও যুগ্ম ডিরেক্টর এন বেনুগোপালকে। এবার আদালতের নজরদারিতে সিট সমস্ত দুর্নীতি মামলার তদন্ত চালাবে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি…

আরও পড়ুন
কলকাতা 

Bengal SSC Scam: এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্মতলা থেকে জোর করে তুলে দিল পুলিশ, পুলিশের এই সিদ্ধান্তে হতবাক আন্দোলনকারীরা

বাংলার জনরব ডেস্ক : এসএসসির আন্দোলনকারীদের আজ বৃহস্পতিবার কলকাতা ধর্মতলা শহীদ মিনার এলাকা থেকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, বৃহস্পতিবার আচমকাই ধর্না মঞ্চে এসে তাঁদের উঠে যেতে বলে পুলিশ। শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। আন্দোলনকারীদের অনেককে পাঁজাকোলা করে তুলে নিয়ে যেতেও দেখা যায় পুলিশ বাহিনীকে। ঘটনার আকস্মিকতায় দিশেহারা আন্দোলনকারীদের প্রশ্ন? হঠাৎ এমন কী হল যে আন্দোলনস্থল থেকে উঠে যেতে বলা হচ্ছে তাঁদের? শহিদ মিনারের নীচে ধর্নায় বসেছিলেন এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। সম্প্রতিই এই শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের ১৬০০ পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মমতা। তবে…

আরও পড়ুন
কলকাতা 

CBI: বৃহস্পতিবার সকালে এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টার বাড়িতে হানা দিল সিবিআই, বিকেলে পর্ষদ সভাপতির বাড়িতে

বাংলার জনরব ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে সিবিআই হানা দেয় এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিং-এর বাড়িতে আর ঠিক বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলীর বাড়িতে হানা দিল সিবিআই।সেখান থেকে পর্ষদ সভাপতি সঙ্গে নিয়ে আবার মধ্যশিক্ষা পর্ষদের দফতরে এল সিবিআই দল। তদন্তকারীদের সূত্রে খবর, পর্ষদ দফতরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার বিকেল নাগাদ কল্যাণময়ের কাদাপাড়ার বাড়িতে যান তদন্তকারীরা। সেখান থেকে তাঁকে সঙ্গে নিয়ে সোজা ডিরোজিও ভবনে চলে আসেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, এর আগে একাধিক বার পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীদের ডাকে সাড়া না…

আরও পড়ুন
কলকাতা 

TET and SSC recruitment Case:‘’ধর্মাবতার, ভরসা রাখুন” আদালতে আর্জি সিবিআইয়ের, “বাগ কমিটির রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও কিছু করতে পারলেন না কেন এত দিন?” সিবিআইকে পাল্টা প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : এসএসসির দুর্নীতির মামলার তদন্ত নিয়ে গতকাল মঙ্গলবার অসন্তোষ ব্যক্ত করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি গতকাল এজলাসে বসে বলেছিলেন সিবিআই তদন্তের তেমন গতি নেই বরং রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটকে দায়িত্ব দিলে অনেক ভালো কাজ হতো। তবে আজ বুধবার উচ্চ আদালতের কাছে তাদের তদন্তে ভরসা রাখার আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আদালতকে জানিয়েছে, শিক্ষক নিয়োগে অনিয়মের মামলার তদন্ত করতে শীঘ্রই দিল্লি থেকে উচ্চ পদমর্যাদার আধিকারিক আসছেন। তাঁর নেতৃত্বেই চলবে তদন্ত। এদিন, সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, শুধু মাত্র স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার…

আরও পড়ুন
কলকাতা 

Abhijit Gangopadhyay on CBI and SSC Scam: এসএসসি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দুর্নীতির তদন্তে রাজ্যের তদন্তকারীদের উপর ভরসা না রেখে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সিবিআইয়ের তদন্ত করার প্রক্রিয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বিচারপতিকে এমনও বলতে শোনা গিয়েছে যে, অন্ধকার সুড়ঙ্গের শেষে তিনি আলো দেখতে পাচ্ছেন না। এমনকি সিবিআইয়ের থেকে সিট ভাল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়  বলেন, ‘‘এই নিয়োগ দুর্নীতিতে সিবিআই কী করবে, তা নিয়ে আমার সন্দেহ আছে। নভেম্বরে নির্দেশ দেওয়া…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal SSC Scam: আরো এক বেআইনি নিয়োগ, শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী পর আরও একজন চাকরি হারালেন। তিনি গণিতের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার নাম ২৭৫ নম্বরে থাকা সত্ত্বেও তিনি চাকরি পেয়েছেন অথচ যার নাম ২০০ নম্বরে ছিল তিনি চাকরি পাননি। চাকরি হারানো ওই ব্যক্তির নাম সিদ্দিক গাজি। তিনি অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর মামলা আদালতে উঠলে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকার ২৭৫ নম্বরে জায়গা পেয়েও তিনি চাকরি পেয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে করা মামলাকারী অনুপ গুপ্ত-র জায়গা ছিল মেধাতালিকার ২০০ নম্বরে।…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: এস এস সি মামলা থেকে অব্যাহতি! এবার প্রাইমারি ও মাদ্রাসা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয় বদল করা হল। স্কুল সার্ভিস সংক্রান্ত মামলা, কলেজ, আপার প্রাইমারি মামলাগুলি এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। শুক্রবার নতুন বদল করা হল কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা বিভিন্ন মালা সরে গেল রাজশেখর মান্থার এজলাশে। এসএসসি, আপার প্রাইমারি সহ বেশ কিছু মামলা এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাইমারি ও মাদ্রাসা এবং শ্রম সংক্রান্ত মামলা। এছাড়া প্রাইমারী টেট-র মামলাও শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একক বেঞ্চের সঙ্গে সঙ্গেই বদল হয়েছে আপিল বেঞ্চেও। এসএসসি, আপার প্রাইমারির মামলাগুলি আপিল…

আরও পড়ুন