কলকাতা 

SSC appointment: রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৬,৮৬১ নয়া পদ তৈরির বিজ্ঞপ্তি, এসএসসি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ, এভাবে নতুন পদ তৈরি করে নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে! দুর্নীতি কী বন্ধ হবে প্রশ্ন আমজনতার!

বাংলার জনরব ডেস্ক : গত ৫ মে রাজ্য মন্ত্রিসভায় শিক্ষকদের নতুন পদ তৈরীর যে সিদ্ধান্ত হয়েছিল তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে সেই পদের সংখ্যা জানিয়ে দিল।স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam: এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি তিনি এখনও চেয়ারম্যান পদে বহাল,আদালতে জানাল কমিশন

বাংলার জনরব ডেস্ক : গতকাল বুধবার সিবিআই দপ্তর এ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেওয়ার কিছুক্ষণ পরে জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকার জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্ত্তী। এই খবর ছড়িয়ে পড়ার পর স্কুল সার্ভিস কমিশনের তথ্য লোপাট হতে পারে এই আশঙ্কায় মামলাকারীদের আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতির নির্দেশে রাত সাড়ে দশটার পরে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়। যেটা এক নজিরবিহীন ঘটনা বলে চিহ্নিত হয়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : তথ্য প্রমাণ লোপাট হতে পারে আশঙ্কায় হাইকোর্টের নির্দেশে মধ্যরাতে স্কুল সার্ভিস কমিশনের অফিসের দখল নিল কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে এসএসসি

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছিলেন সেই সিবিআই তদন্তের উপরে আস্থা রাখলো ডিভিশন বেঞ্চ। বুধবার সকাল থেকেই ঘটনাক্রম যা ঘটেছে তা বাংলার ইতিহাসে এর আগে কোনদিন ঘটেছে কিনা সন্দেহ রয়েছে। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সকালবেলায় সকন্যা সহ কোথায় আছেন তা হন্যে হয়ে খুঁজতে থাকে সিবিআই। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ছয়টার মধ্যে সিবিআই দপ্তর এর হাজিরা দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নির্দেশের পর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ডিভিশন বেঞ্চে আবেদন করেন…

আরও পড়ুন
কলকাতা 

SSC : এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা ধরে জেরা করল সিবিআই

বাংলার জনরব ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। বহু চেষ্টা করেও সিবিআই জেরার মুখ থেকে যখন কোনভাবেই বাঁচানো গেল না পার্থ চট্টোপাধ্যায়কে তখন তিনি হাইকোর্টের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই সিবিআইয়ের কলকাতার সদর দপ্তর নিজাম প্যালেসে পৌঁছে যান। এরপর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত একটানা সাড়ে তিন ঘণ্টা এসএসসির নিয়োগ দুর্নীতি ইস্যুতে জেরা করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। রাত সাড়ে ন’টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরোন তিনি। যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের…

আরও পড়ুন
কলকাতা 

SSC scam: নিজাম প্যালেসে পার্থ, এসএসসির চেয়ারম্যানের ইস্তফা, চেয়ারম্যান পদে আইএএস অফিসার নজীরবিহীন সিদ্ধান্ত শিক্ষা দফতরের

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির তদন্তের আবহে এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমান শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬টা থেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তা নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই সিদ্ধার্থের পদত্যাগের খবর। এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন শুভ্র চক্রবর্তী। আইএএস পদাধিকারী শুভ্র সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তা। চলতি বছরের গত ১৩ জানুয়ারি এসএসসি-র চেয়ারম্যান পদে বসেছিলেন সিদ্ধার্থ। তার চার মাসের ইস্তফা দিলেন তিনি। সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের বেআইনি নিয়োগ বিষয়ে জানতে পেরেছিল…

আরও পড়ুন
কলকাতা 

Partha Chatterjee: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থকে সন্ধ্যা ছটার মধ্যে সিবিআইয়ে হাজিরার নির্দেশ, না গেলে হেফাজতে নেওয়া যাবে নির্দেশ হাইকোর্টের, স্বচ্ছ সমাজ গঠনের লক্ষ্যে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে আজ সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির নিয়োগ মামলার দুর্নীতি তদন্তের জন্য প্রাক্তন শিক্ষা মন্ত্রী কে সিবিআই এর মুখোমুখি হতে হচ্ছে বলে জানা গেছে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই। এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে বলেছিল হাই কোর্টের বিচারপতি অভিজিতের একক বেঞ্চ। বুধবার ওই একই বেঞ্চের রায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকেও সিবিআই দফতরে…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সিঙ্গল বেঞ্চের রায়ে কোন ভুল নেই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য এসএসসির মাধ্যমে নিয়োগকৃত গ্রুপ সি গ্রুপ-ডি এবং নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা সহ এই ধরনের সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই রায় মধ্যে কোনো ভুল নেই বলে আজ ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে বলে সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও ভুল নেই। এমনকি, বিতর্কিত ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করা…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসির গ্রুপ সিতে ৩৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, এরমধ্যে ২২২ জন পরীক্ষায় দেয়নি কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে জানালো বাগ কমিটি, ভুয়ো নিয়োগ পত্র তৈরি করেছিলেন কল্যাণময় গাঙ্গুলী, ১৮ মে চূড়ান্ত রায়

বাংলার জনরব ডেস্ক: এসএসসি গ্রুপ সি (SSC Group C) নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগের তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। আজ শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করল বাগ কমিটি। ওই রিপোর্টে দুর্নীতির সঙ্গে জড়িত হিসাবে মোট এগারোজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। মোট চারজনের বিরুদ্ধে প্রয়োজনে করা যাবে এফআইআর। ছ’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ বাগ কমিটির। আগামী ১৮ মে মামলার রায় ঘোষণা। শুক্রবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি…

আরও পড়ুন
কলকাতা 

SSC: গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে ১১ জনকে অভিযুক্ত করল রঞ্জিত বাগ কমিটি! হাইকোর্টে বাগ কমিটির কাদের বিরুদ্ধে অভিযোগ জানাল ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নিয়োগকৃত এস এস সি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রঞ্জিত বাঘের নেতৃত্বাধীন কমিটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল। এই রিপোর্টে ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে বাগ কমিটি। এদিন বাগ কমিটির রিপোর্টে কাঠগড়ায়  ১১ জন এসএসসি (SSC) কর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে আছেন,এসএসসির প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, চেয়ারম্যান সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়,  স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন…

আরও পড়ুন
কলকাতা 

High Court: নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে বলল হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক : আবারো কড়া পদক্ষেপ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন নির্দেশ দিল আগামী ১০ দিনের মধ্যে নিয়োগ এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে কুড়ি হাজার নাম নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ আসছিল তারই পরিপ্রেক্ষিতে এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করতে হবে। এছাড়া, ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে…

আরও পড়ুন