কলকাতা 

Monsoon: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় এল বর্ষা

বাংলার জনরব ডেস্ক : আষাঢ়ের প্রথম সপ্তাহেই নিয়ম মেনেই  দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূমে বর্ষা ঢুকেছে। তবে ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এ বার নির্ধারিত সময়ের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল। তবে নির্দিষ্ট সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয় মহানগরে। শনিবার সকাল থেকে মেঘলা আকাশ শহরে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে আগাম বর্ষার আশা নেই, বহাল থাকবে গরম-অস্বস্তি

বাংলার জনরব ডেস্ক : উত্তর বঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসছে না। বরং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকবে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি। এ খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবার বেশি রাতের তাপমাত্রাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা। বুধবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে।…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update : উত্তরবঙ্গে দু-তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে, দক্ষিণবঙ্গে জারি থাকবে গরম, অস্বস্তিকর আবহাওয়া

বাংলার জনরব ডেস্ক : দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। স্বাভাবিক ভাবে জুনের ৭-৮ তারিখ নাগাদ উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু তার আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষা ঢুকে পড়ছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির বার্তা দিচ্ছে…

আরও পড়ুন
কলকাতা 

Weather Update : কলকাতায় রবিবারেও কালবৈশাখীর আশঙ্কা! দক্ষিণবঙ্গ জুড়েই বিকেলে বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টিপাত হতে পারে

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার বিকেলেও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। এই বৃষ্টিপাতের রেশ থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশির ভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টিপাতের ফলে আগামী তিন দিন দাবদাহের হাত থেকে রক্ষা পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। মঙ্গলবার পর্যন্ত প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়াডেস্ক  বইতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update : আজ বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় নিম্নচাপের সৃষ্টি হবে, আছড়ে পড়তে পারে বাংলায়!

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে।আবহবিদেরা জানিয়েছেন, আজ, বুধবারেও পরিস্থিতি একই থাকতে পারে। তাপমাত্রা যদি সামান্য বেড়েও যায়, তার পাশাপাশি ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে যে-নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, তার উপরে নজর রাখছে হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে, আপাতত নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে। বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের মতে, নিম্নচাপটি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। সেটি ধেয়ে আসতে পারে ওড়িশা এবং বাংলা উপকূল অভিমুখেও। আবহবিদদের কেউ কেউ অবশ্য বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হলেও উপকূলে আসতে আসতে তার শক্তিক্ষয় হতে…

আরও পড়ুন
কলকাতা 

Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি আগামী চার দিন জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা, এদিকে ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে আন্দামানে, তৈরি হতে পারে সাইক্লোন! বাংলায় কি আছড়ে পড়তে পারে সাইক্লোন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খানিকটা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আজ কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৪০ থেকে নেমে ৩৫ ডিগ্রি হয়েছে। এর মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আর তাপ প্রবাহের কোন সম্ভাবনা নেই। ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে এটা স্বস্তির খবর। একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে ধীরে ধীরে আবহাওয়া আরো শীতল হবে ফলে গরম অনেকটাই কমে যাবে। অন্যদিকে আন্দামান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাইক্লোন তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব বা সাইক্লোন…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update: শনিবার থেকেই গরম কমবে, ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা বলছে হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : শনিবার থেকেই তীব্র গরম থেকে মুক্তি পেতে পারে রাজ্যবাসী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ।এমনকি ২৪ ঘণ্টা পর রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাল হাওয়া অফিস।মূলত রাজস্থান এবং গুজরাতের দিক থেকে আসা শুষ্ক হাওয়ার বদলে দক্ষিণী হাওয়া বইতে শুরু করায় আবহাওয়ায় এই কাঙ্খিত বদল বলে জানিয়েছেন আবহবিদরা। যার জেরে আগামী রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। তবে তার আগে শনিবারই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে অনুমান। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবারের পর থেকে সময়…

আরও পড়ুন
কলকাতা 

Weather Update: শুক্রবার থেকেই তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে চলেছে দক্ষিণবঙ্গ! রবি থেকে বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি পাবে বঙ্গবাসি!

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত তীব্র দাবদাহ থেকে দক্ষিণবঙ্গের মানুষ নিস্তার পেতে চলেছে। আগামীকাল শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে অফিস জানিয়েছে। শনিবার থেকে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিও হতে পারে। রবিবার গোটা দক্ষিণবঙ্গে বেশির ভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে কলকাতা-সহ গোটা বঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরদার বলেই মনে করছেন আবহবিদরা। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার পর্যন্ত গরম থেকে মুক্তি মিলছে না। পশ্চিমের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের চোখরাঙানিও থাকছে। বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ চলতে পারে। শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম,…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Weather Update : চৈত্র সংক্রান্তির দিন কালবৈশাখীর সঙ্গে ভিজতে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জানাচ্ছে আবহাওয়া দপ্তর

বাংলার জনরব ডেস্ক :আগামী বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও (Kolkata)। সোমবার কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে দখিনা বাতাস বইবে। তবে বৃহস্পতিবার হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৈত্র সংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পাশাপাশি দমকা…

আরও পড়ুন
কলকাতা 

Heat wave: শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে তাপপ্রবাহ! বলছে আলিপুরের হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস করছে সমগ্র দেশ। রাজস্থানে এখনই তাপমাত্রা নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।কিন্তু বাংলার পক্ষে চিন্তার হল, দক্ষিণবঙ্গের একাংশেও তাপপ্রবাহ শুরু হতে পারে চলতি সপ্তাহের শেষে। সোমবার এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানিয়েছে, শুক্রবার নাগাদ তাপপ্রবাহের আশঙ্কা আছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। এ সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার একাংশেও। মৌসম ভবন জানাচ্ছে, রাজস্থান, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ এলাকার তাপপ্রবাহ চলছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হলেই তাকে তাপপ্রবাহ বলা হবে। আশঙ্কা, এ…

আরও পড়ুন