Weather Update : সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর
বাংলার জনরব ডেস্ক : শনিবার থেকে দক্ষিণ বঙ্গে বর্ষা এসে গেলেও সেই অর্থে বৃষ্টিপাত হয়নি। শনিবার ও রবিবার ঝির ঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা এখনো ভারী বর্ষণ হয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ হবে। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। অন্য দিকে, আগামী সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। রবি ও সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে…
আরও পড়ুন