কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মধুসূদন মঞ্চে নাট্যদল “প্রেক্ষা”-র নাটক ” মর্মকথা”

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা: নবীন নাট্যদল ” প্রেক্ষা” ” মর্মকথা” নাটক মঞ্চস্থ করে দর্শক ও শ্রোতাদের মন আকর্ষরণ করল ব্যাপকভাবে। মূল নাটক সমারসেট মমের ” The Sacred Flame” .এটির বঙ্গানুবাদক ও নির্দেশক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দ্রশেখর ভট্টাচার্য । নাটকটি মঞ্চস্থ হল কলকাতার বিখ্যাত মধুসূদন মঞ্চে।বিভিন্ন চরিত্রে অভিনয় করেন যথাক্রমে ভীষ্ম কুমার ঘোষ,ডাক্তার — প্রশান্ত দত্ত,শালিনী–বুলবুল বসাক,জাহ্নবী–মহুয়া ব্যানার্জি ,বাল্মিকী–মানস চক্রবর্তী,পবিত্র– সৌমেন্দ্র দাস, লহরী— সুব্রত সাহা ও অর্ক–কুমার সঞ্জয় ।আজকের পরিস্হিতে নাটকটি খুব প্রাসঙ্গিক বলে দর্শক-শ্রোতাদের দাবি।

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রয়াত সাহিত্যিক সুবিমল মিশ্র

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার ৮ ফেব্রুয়ারি ২৩ ভোর ৪টে ৫০-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে একটি যুগাবসান হল। তাঁর বয়স হয়েছিল ৮০। সুবিমল মিশ্রের জন্মঃ ২০ জুন, ১৯৪৩। প্রথাবিরোধী বাংলা ছোটগল্পকার ও ঔপন্যাসিক। যিনি মতাদর্শগত কারণে তার দীর্ঘ অর্ধশতকের সাহিত্য জীবনে কখনো বৃহৎ পত্রিকায় লেখেননি। কখনও কোনও প্রাতিষ্ঠানিক সংবাদপত্র বা সাহিত্যপত্রে না লিখে, কার্যত স্রোতের উলটো পথে হেঁটেও সুবিমল নির্মাণ করেছিলেন এমন এক পথ যা একেবারেই তাঁর নিজস্ব পথ। সেই পথে হেঁটেই তিনি সিদ্ধিলাভ করেন। তাঁর লেখা…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উদার আকাশ থেকে প্রকাশিত হল পূরবীতা মজুমদারের কাব্যগ্রন্থ মেঘলা মেয়ের মন 

বিশেষ প্রতিনিধি: এক ঝাঁক কবি, সাহিত্যিক, শিক্ষাবিদের আন্তরিক উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল উদার আকাশ প্রকাশনার কাব্যগ্রন্থ ‘মেঘলা মেয়ের মন’।‌ কবি পূরবীতা মজুমদারের এটি প্রথম কাব্যগ্রন্থ।‌ কবি প্রবীর ঘোষ রায়, লেখক মো: আবেদ আলি, উদার আকাশ সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদ, শিল্পী শ্যামল মজুমদার, প্রাবন্ধিক সুব্রতা ঘোষ রায়, আরম্ভ পত্রিকার সম্পাদক লালন বাহার, অধ্যাপক কমল সরকার, কবি অরিজিৎ বাগচী, কবি আবীর মুখোপাধ্যায়, কবি রূপ গঙ্গোপাধ্যায়, কবি স্মৃতি সাহা মল্লিক, কবি অলক ঘোষ প্রমুখ বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পূরবীতা মজুমদার ‘কবিতা এবং’ পত্রিকার সম্পাদক। পত্রিকাটি ইতিমধ্যেই পাঠকের নজরে এসেছে। দুটি সংখ্যা প্রকাশকালেই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে একুশের ভাবনার বিশেষ অনুষ্ঠান

সংবাদদাতা,বাংলার জনরব : সাহিত্য সংস্কৃতি সমাজ সংস্কারক মূলক সংস্থা ‘একুশের ভাবনা’র উদ্যোগে বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। সংস্থার সম্পাদক ভাষাবিদ উর্দু সাহিত্যের বাংলা অনুবাদক বদরুদ্দোজা হারুন, সহ সম্পাদক সেখ আব্দুল মান্নান এবং বাবলা শহীদ আবুল বরকত স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সৈয়দ সিয়াদত আলীর সহযোগিতায় গত ২৭ জানুয়ারি ২০২৩ রবীন্দ্র সদন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ম বর্ষ বিশেষ সাহিত্য অনুষ্ঠান। যে অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ‘আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ আবুল বরকত’ বিষয়ক আলোচনা, গান, কবিতা ও অনুগল্প…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চার বছর পর ফিরে শাহরুখের অপ্রতিরোধ্য ‘পাঠান’, গেরুয়া শিবিরের হুমকি সত্ত্বেও তিনদিনে ৩০০ কোটি ব্যবসা

বিশেষ প্রতিনিধি: গেরুয়া শিবিরের বয়কটের তকমা তেমনভাবে কাজে লাগল না। বরং শাহরুখ খানের পাঠান বক্স অফিস দাপিয়ে ব্যবসা করে চলেছে। এই সিনেমাটি রিলিজ হওয়ার আগে বাংলার জনরব ইউটিউব চ্যানেল বলেছিল পাঠান সিনেমার দৌলতে যশরাজ ফিলিম আর্থিক দিক দিয়ে লাহবান হবে। তবে এতটা লাভবান হবে তা আমাদের ধারণা ছিল না বলা যেতে পারে সব কিছু রেকর্ড ছাপিয়ে গেল পাঠান ছবিটি। ৩ দিনে ৩০০ কোটি টাকা আয় করেছে এই ছবিটি। এক কথায় বলা যেতে পারে শাসক দল বিজেপির তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও যেভাবে পাঠান সিনেমাটি জনপ্রিয় হয়ে উঠেছে তা থেকে এটা স্পষ্ট…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শিশু সাহিত্যিক সলিল মিত্রর স্মরণসভা

বিদ্যুৎ ভৌমিক:ধনেখালির কবি শিশু সাহিত্যিক হুগলী জেলার গৌরব সলিল মিত্রর স্মরণসভা ২৭জানুয়ারি দুপুর ২-৩০ঘটিকায় প্রয়াত কবির বাসভবনের সন্নিকটে ময়দানে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় । স্মরণ সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান কবি নিমাই ধাওয়া ।সনাতন চক্রবর্তীর স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । সমাগত বিশিষ্ট কবি সাহিত্যিক ও কবির গুণমুগ্ধ অনুরাগীদের কবির প্রতিকৃতিতে মালা ও পুষ্পদান পর্ব সম্পন্নের পর তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালিত হয় । কবি ও সংগীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায় স্বরচিত সংগীত পরিবেশন করে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন । এরপর সলিলবাবু র জীবনের কথা,…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

 ‘তারার আলো’র আত্মপ্রকাশ ভালোবাসার সাহিত্য বাসরে

নিজস্ব সংবাদদাতা,হরিপাল: গত ২৩ জানুয়ারি ২০২৩ হুগলী জেলার হরিপাল থানার কাশীপুরে এক আড়্ম্বরপূর্ণ বৈকালিক সাহিত্য বাসরে আত্মপ্রকাশ করল নতুন সাহিত্য পত্রিকা ‘তারার আলো’। সাহিত্য অন্তঃপ্রাণ বিশিষ্ট কবি ও গীতিকার তারাপদ ধলের বাসভূমিতে আয়োজিত ‘ভালোবাসার সাহিত্যবাসর’ এর ৭ম বর্ষ বার্ষিক অনুষ্ঠানে শহর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত একঝাঁক কৃতি সাহিত্যিক সমবেতভাবে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটান।পত্রিকা প্রকাশের পাশাপাশি সাহিত্য বিষয়ক আলাপ আলোচনা, কবিতা পাঠ, নাটক আর বিভিন্ন স্বাদের গানে উপভোগ্য হয়ে উঠেছিল সমগ্র অনুষ্ঠান।কবি পার্থ পালের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন ‘তারার আলো’র সম্পাদক তারাপদ ধল। এদিন প্রত্যন্ত গ্রামের…

আরও পড়ুন
আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলাদেশ জাতীয় কবি পরিষদের তৃতীয় বার্ষিকীতে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ২০২৩

আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ২০২৩ শুক্রবার আয়োজনে প্রাণের মেলা জাতীয় পরিষদ বাংলাদেশ জাতীয় কবি পরিষদের তৃতীয় বার্ষিকী সংবর্ধনা দেয়া হয় পশ্চিমবঙ্গে ভারত থেকে আগত শিশু সাহিত্যিক কবি আব্দুল করিম মহাশয়কে। সম্বর্ধনা তুলে দেন মোহাম্মদ আবু আহমেদ জমাদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্ট বিভাগ উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নিজামী বহু গ্রন্থপ্রনেতা। ছিলেন ডঃ মোঃ হোসেন সভাপতি বাংলাদেশ সোসাইটি ।ডঃ খান আসাদুজ্জামান সফেন ফাউন্ডেশন মোঃ হোসেন নিজামি মুসলিম আমিনুল ইসলাম মোঃ আমির হোসেন রুনা আক্তার মসিবুর রহমান সুজন রায় আব্দুল হাকিম রফিকুল ইসলাম সফল মুন্সি ফারুক মোঃ জাহাঙ্গীর ইমতিয়াজ আহমেদ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ইদানীং নাট্যগোষ্ঠীর পল্লী কবি জসীমউদ্দীন স্মরণ

সংবাদ দাতা, বাংলার জনরব: শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে গত ১৯ জানুয়ারি ২০২৩ এক ভাবগম্ভীর সান্ধ্যঅনুষ্ঠানের মধ্যে দিয়ে পল্লী কবি জসীমউদ্দীনের জীবন, সাহিত্য নিয়ে সাগ্রীক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকাতা শহরের নামী নাট্যসংস্থা ইদানীং নাট্যগোষ্ঠী আয়োজিত এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔপন্যাসিক জারিফুল হক, বিশিষ্ট কবি অমর কুমার দাস, চোখ পত্রিকার সম্পাদক মানিক দে, অধ্যাপিকা মনীষা চক্রবর্তী অধ্যাপিকা ড. মনোরমা পোল্ল্যে ও সাহিত্যিক সত্যসাধন দাস। নাট্যগোষ্ঠীর সভাপতি বিশিষ্ট অভিনেত্রী ও সুলেখিকা সবিতা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কবি জসীমউদ্দীনের সংগ্রামী সাহিত্য জীবনের পাশাপাশি কবির মানবিকতার উজ্জ্বল…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সংখ্যালঘু সংখ্যালঘুই, সংখ্যাগুরু নয়! / আবদুল্লাহ সাদী

সংখ্যালঘু সংখ্যালঘুই, সংখ্যাগুরু নয়! সংখ্যালঘু বোঝেনা তার নিজের পরিচয়!! সংখ্যালঘু বোঝেনাকো সংখ্যালঘুর মানে! কানে ধ’রে বুঝিয়ে দিলেও, যায় না তাদের কানে! সংখ্যালঘু পরজীবী, পরগাছা এক লতা! মেরুদণ্ড নাই যে তাদের, আদৌ বোঝে না তা!! ঝাল-ঝোল আর অম্বলে সব কিছুতেই থাকে! সকল কাজে সদাই হাজির সব হুজুরের ডাকে!! দাড়ি নেড়ে ঝান্ডা ধ’রে মিটিং-মিছিল করে! নেতার কথায় চালিয়ে লাঠি, লাঠির ঘায়েই মরে!! কে মারে আর কে মরে, তার হিসাব তাদের নাই! পাওয়ার নামে সব সম্বল হারায় সর্বদাই!! হাততালিতে লাগায় নাচন, হাঙ্গামা, হুজ্জুতি! সব কিছুতে এগিয়ে,তবু যায়নাকো দুর্গতি!! সংখ্যালঘুর রয় না মাথায় নিজের…

আরও পড়ুন