প্রকাশিত হল ‘প্রাক্তনী’-র সাহিত্য পত্রিকা — ২০২৩
নিজ্স্ব সংবাদদাতা, কলকাত:অশোকনগর বয়েজ সেকেন্ডারী স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনী-র সাহিত্য পত্রিকা — ২০২৩ প্রকাশিত হল সাড়ম্বরে। ২৬ মার্চ বিকেল ৫ টায় ‘সাবিত্রী ভবনে’ আনুষ্ঠানিক ভাবে পত্রিকার মলাট উন্মোচন করলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও যশস্বী সাহিত্যিক সুবোধ ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তনীর বর্তমান সভাপতি অশোক ঘোষ, সম্পাদক সুবীর আচার্য চৌধুরী ও বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ। অশোকনগর বয়েজ সেকেন্ডারী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও তেভাগা আন্দোলনের পথিকৃৎ সুশীল সেনের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পার্ঘ্য প্রদান করে অনুষ্ঠানের অভিনব সূচনা হয়। সভাপতির ভাষনের পর পত্রিকার আবরণ উন্মোচিত হয়।
দশ ফর্মার পত্রিকাটি সম্পাদনা করেছেন সফিয়ার রহমান, অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও অরূপ ঘোষ। পত্রিকা উপসমিতির অন্যতম কান্ডারী অমিতাভবাবু শারিরীক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও তিনি অনুষ্ঠানের শুভেচ্ছা কামনা করেছেন। প্রাক্তনী-র পক্ষ থেকে আলোচনা করেন সুজিত মুখোপাধ্যায়, সুভাষ কুন্ডু, মহাদেব সরকার, সুজিত মজুমদার, আত্মজিৎ চৌধুরী, সুনীল আচার্য চৌধুরী, রজত ব্যানার্জী, প্রদীপ মুখোপাধ্যায়, প্রবোধ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর আচার্য, সমীর গুপ্ত, শান্তনু ঘোষ, শ্যামল কুমার ভট্টাচার্য এবং আরও অনেকে। কল্যাণ সোম, দেবেশ সরকার, শ্রীদীপ মজুমদার, পার্থ ব্যানার্জী, সুমিত রায়, পৌলমী ঘোষ, অংশু ঘোষ, বান্টি সাহা, কল্যাণ মন্ডল, আকাশ মজুমদার, সুবীর সরকার, সুকান্ত আচার্য চৌধুরীর মত বহু বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বরচিত কবিতা পাঠ করেন সুদিন গোলদার, অমৃত লাল বিশ্বাস প্রমুখ।
জনা পঞ্চাশেক মানুষের উপস্থিতে সাবিত্রী ভবনের দ্বিতল ছিল জমমাট। অনুষ্ঠানের বাড়তি অক্সিজেন ছিল কৃষ্ণা সাহার সুললিত কন্ঠের রবীন্দ্রসঙ্গীত।

