জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গ্রন্থ প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : ৬ জানুয়ারি ২০২৪, শনিবার হাওড়ার উলুবেড়িয়া – ১ নং বিডিও -এর মিটিং হলে কবিতা দেশ-এর উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত গ্রন্থ প্রকাশ, পুরস্কার প্রদান ও কবিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি সেখ নুরুল হুদা সম্পাদিত “এই সময়ের শ্রেষ্ঠ কবিতা” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক। দ্বিতীয় গ্রন্থ লেখক সেখ নুরুল হুদা রচিত “ইসলামি অনুসঙ্গ ভাবনা অনু-ভাবনা” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উলুবেড়িয়া- ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড.সুরঞ্জন মিদ্দে,…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দশরথকে প্লানচেট করে ডেকে এনে জানা হোক রামের জন্মভূমি কোথায়! বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : প্রখ্যাত ও জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের নিশানায় পড়েছেন। সম্প্রতি আরামবাগ পুরসভার উদ্যোগে আয়োজিত এক গানের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে রামের জন্মভূমি নিয়ে কটাক্ষ করেছেন বাংলার প্রখ্যাত জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। জানুয়ারি মাসের ২২ তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে আর এই মন্দিরের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, আর তা নিয়ে সমগ্র দেশ জুড়ে গেরুয়া শিবির উল্লাসে মেতেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নচিকেতা চক্রবর্তী গান গাইতে গিয়ে বলেছেন, “এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যাস্টামি চলে আমাদের দেশে, এটা তো ধর্মের ব্যাপার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চোখের জলে শেষ বিদায় নিলেন কবি আবদুর রব খান

মোহাম্মদ সাদউদ্দিন, ভাঙড় , দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফিরে: অজস্র ছাত্র-ছাত্রী, গুনগ্রাহী ও মানুষের চোখের জলে শেষ বিদায় নিলেন কবি আব্দুর রব খান। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার পোলেরহাট লাগোয়া শ্যামনগর (ভাঙড় বিধানসভা)গ্রামের নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক কবর স্হানে তার শেষকৃত্যু সম্পন্ন হল। ফুসফুসের সংক্রমণ জনিত কারণে তিনি ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পরিস্হিতির অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও তিনি বাড়িতেই মারা যান। রেখে যান স্ত্রী হাসনুহানা বেগম, ছেলে জাভেদ ফেরদৌস খান ও মেয়ে ডোলা খান , আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী। শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন কয়েক বছর।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রবীন্দ্রসঙ্গীত গুরু সুবিনয় রায়ের জন্মবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি : আনন্দী কম্যুনিকেশন সেন্টার এর উদ্যোগে এবং হিন্দুস্তান রেকর্ড ও বাংলা লাইভ ডট কমের সহযোগিতায় কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর বিবেকানন্দ হলে রবীন্দ্রসঙ্গীত গুরু আচার্য সুবিনয় রায় এর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হল। এ উপলক্ষে পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য। বিশিষ্ট সাংবাদিক, লেখক শঙ্করলাল ভট্টাচার্য রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কীর্তন এর প্রভাব বিষয়ে একটি গীতি আলেক্ষ পরিবেশিত হয়। অংশ নেন সাগরময় ভট্টাচার্য,ডঃ সৌম্য ভট্টাচার্য,রিমা দে, সুদীপ্তা মুখোপাধ্যায়, মানসী রায়চৌধুরী, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন আনন্দী কম্যুনিকেশনের কর্নধার ইন্দ্রানী ভট্টাচার্য। তিনি বলেন, এবার…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবি বেনজির নাজ ও হুমায়ুন রশিদের কাব্যগ্রন্হ প্রকাশিত হল

দিশা ইয়াসমিন, কলকাতা:শুক্রবার । ১৫ ডিসেম্বর । কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে পদাতিক প্রকাশনী প্রকাশিত কবি বেনজির নাজ ও কবি হুমায়ুন রশিদ(পিয়াস রশিদ নামেই পরিচিত বেশি)-এর দুটি কাব্যগ্রন্হ প্রকাশিত হল। কবি বেনজির নাজের কাব্যগ্রন্হের নাম “বিহ্বল জীবনতরী” ও কবি হুমায়ুন রশিদের কাব্যগ্রন্হটির নাম ” ভাংচুর”। পদাতিক প্রকাশনী বইটি বের করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য বলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন । কবি বেনজির নাজের ” বিহব্বল জীবনতরী ” ও হুমায়ুন রশিদের ” ভাঙচুর” কাব্যগ্রন্হ প্রকাশ আরো অতিথি ছিলেন তারা হলেন কবি -গল্পকার রক্তিম ইসলাম, গল্পকার মুসা আলী, কবি আশিস ব্যানার্জি , কবি…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সৃজন ছন্দ ওড়িশি ড্যান্স ইনস্টিটিউটের আয়োজনে ‘রসবিলাসা’ নামাঙ্কিত নৃত্যানুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি কলকাতা শহরের জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হলো, রসবিলাসা, প্রত্যেক বছরের মতনই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল সৃজন ছন্দ ওড়িশি ড্যান্স ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং সমগ্র অনুষ্ঠানটি’র কান্ডারী ছিলেন কলকাতার বিশিষ্ট ওড়িশি নৃত্য গুরু ও শিল্পী শ্রী রাজীব ভট্টাচার্য্য। অনুষ্ঠানটিকে সফল হতে বিশেষ ভাবে সহযোগিতা করেছে , মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং টিপি রায় চৌধুরী অ্যান্ড কোম্পানি, প্রাইভেট লিমিটেড। এই আনুষ্ঠানিক সন্ধ্যার বাচিক শিল্পী ছিলেন শ্রী অর্কদেব ভট্টাচার্য্য। এবং বিশেষ অতিথি রূপে আমন্ত্রিত ছিলেন (সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার প্রাপ্ত) শ্রীমতী সুতপা তালুকদার, এবং কলকাতার বর্ষীয়ান বিশিষ্ট নৃত্য…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শতবর্ষে সুরসম্রাট সলিল চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন

নায়ীমুল হক : দক্ষিণ ২৪ পরগনার মালঞ্চ মাহিনগরে বিপ্লবী সাতকড়ি মেমোরিয়াল ভিলেজ হল -এ উদযাপিত হল প্রথিতযশা সুরকার ও শিল্পী সলিল চৌধুরীর শততম জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। দুদিনের এই অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। শিশু-কিশোরদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। তাদের উপস্থিতিতে ঝলমলে এই অনুষ্ঠানে সম্মানীয় শিল্পী কল্যাণ সেন বরাটের সঙ্গে অন্যতম বিশিষ্ট অতিথি হিসেবে সম্বর্ধিত হন হরিনাভি ডিভিএএস হাই স্কুলের সম্মানীয় শিক্ষক জহর লাল নাইয়া। উল্লেখ্য, সুরের জাদুকর সলিল চৌধুরী ও অগ্নিযুগের বিপ্লবী সাতকড়ি বন্দোপাধ্যায় উভয়ই ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যশালী হরিনাভি ডিভিএএস হাই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলার জনরবের আন্তর্জালিক কবিতা বাসর

সংবাদদাতা, বাংলার জনরব: প্রতিমাসের মত নভেম্বরের ২৬ তারিখেও রাত্রি ৮ টা থেকে ৯.১৫ টা পর্যন্ত বাংলার জনরব নিউজ পোর্টালের সাহিত্য শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আন্তর্জালিক কবিতা বাসর। এই বাসরে অংশ নিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কবি ও সংগীতশিল্পী প্রোফেসর ড. মনীষা চক্রবর্তী, বিশিষ্ট কবি ও ছড়াকার সুশান্ত পাড়ুই, বিশিষ্ট সাহিত্যিক সামসুল হুদা আনার এবং বিশিষ্ট বাচিক শিল্পী গোপা দে। অনুষ্ঠানের সূচনায় একটি কালজয়ী রবীন্দ্র সংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে এসো হে’ পরিবেশন করে‌ ব্যতিক্রমী কবিতা বাসরের সুর বেঁধে দেন মনীষা। বিশিষ্ট কথাসাহিত্যিক তথা বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সেখ…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত কোটি টাকার সম্পত্তি মেয়েকে কেন উপহার হিসাবে দিলেন বচ্চন দম্পতি? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : অমিতাভ বচ্চন পৈতৃক সূত্রে পাওয়া বাংলোটি, নিজের মেয়ে শ্বেতা বচ্চনকে লিখে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তির জেরেই কি ঐশ্বর্য রাই বাড়ি ছেড়েছেন। কারণ এই বছর দীপাবলীর অনুষ্ঠানে বচ্চন পরিবারে হাজির ছিলেন না বৌমা ঐশ্বর্য। কেন হাজির ছিলেন না তা নিয়ে জল্পনা যখন তীব্র হচ্ছে ঠিক তখনই সামনে এলো এই সম্পত্তির ভাগ বাঁটোয়ারার কাহিনী। এমনিতেই বাজারে গুজব ছিল শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে অমিতাভ বচ্চনের পারিবারিক সম্পত্তি…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কোন্নগরে কলাকৃৎ এর বার্ষিক সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান

শেখ সিরাজ:- কলাকৃৎ এর বার্ষিক সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান ১৯ শে নভেম্বর কোন্নগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয়। এই মনোজ্ঞ সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠানে কলাকৃৎ এর ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধারার সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শঙ্কর তালুকদার মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সন্ধ্যা ঘোষাল এবং আরো বিশিষ্ট অতিথি বর্গ। প্রথমেই গুরুজী,গুরুমা, প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণ প্রদীপ প্রজ্জ্বলন করেন। এরপর গুরুমা শ্যামশ্রী মুখোপাধ্যায় আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন। এরপরে বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন…

আরও পড়ুন