দেশ 

নীতিশ কুমারের রাজনৈতিক জীবনের সূর্য অস্তমিতের পথে!

সেখ ইবাদুল ইসলাম : জয় প্রকাশ নারায়ণ এবং কর্পুরি ঠাকুরের দুই প্রধান শিষ্য লালুপ্রসাদ যাদব এবং নীতিশ কুমার। বিহারের রাজনীতিতে তো বটেই ভারতের রাজনীতিতে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব সব সময় খবরের শিরোনামে থাকেন। এরা দুজনই সমাজবাদে বিশ্বাস করেন। এদের রাজনৈতিক উত্থানের নেপথ্যে ছিল সামাজিক এক সমীকরণ। দলিত পিছিয়েবর্গ এবং সংখ্যালঘু সমাজের কাছে এরা ছিল সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব অন্তত বিহারে। লালু প্রসাদ যাদব পশু খাদ্য কেলেঙ্কারির আগে পর্যন্ত বিহারের রাজনীতিতে শেষ কথা বলতেন। কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রের জামানা শেষ হওয়ার পর শুরু হয়েছিল লালুর জামানা। আর সেই লালুর জামানা নানা…

আরও পড়ুন
দেশ 

বদলাচ্ছে সি.বি.এস.ই র দশম -দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি……

বিশেষ প্রতিনিধি : জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট করে দিলেন যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত হতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি। জাতীয় শিক্ষানীতির ফলে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। যার বিভিন্ন পরিবর্তন ইতিমধ্যেই লক্ষ করা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। যারা ছাত্র -ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও দেখছে এবং সেই কমিটির সুপারিশেই দশম শ্রেণীর পর থেকে পরীক্ষা ব্যবস্থায় সেমিস্টার সিস্টেম আনা হচ্ছে। বর্তমান শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতেই পঠন -পাঠন পরিচালিত হবে বলে কেন্দ্রীয় শিক্ষা দফতর সূত্রে জানা…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশে কংগ্রেস সমাজবাদী ও আরএলডির জোট সম্পূর্ণ জানিয়ে দিলেন অখিলেশ, কটি লোকসভা আসনে লড়বে কংগ্রেস!

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট প্রায় সম্পূর্ণ হতে চলেছে। আজ শনিবার ২৭ শে জানুয়ারি এক্স হ্যান্ডেলের টুইট করে সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানিয়েছেন কংগ্রেস দলকে এগারোটি আসন ছেড়ে দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে মনে করা হচ্ছে এই ১১ টি আসনে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির সমঝোতা চূড়ান্ত হয়েছে। কংগ্রেস সূত্রে খবর আরো চারটি আসন দাবি করেছে কংগ্রেস তা দেওয়া হবে কিনা তা পরবর্তীকালে জানা যাবে। তবে বাংলা ও দিল্লিতে ধাক্কা খাওয়ার পর কংগ্রেস দল উত্তরপ্রদেশে খানিকটা স্বস্তি…

আরও পড়ুন
দেশ 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের সংঘাতে দুই বিচারপতির বিচার প্রক্রিয়া স্থগিত করল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিতর্কিত নির্দেশ নিয়ে আজ শনিবার সুপ্রিম কোর্টের বিশেষ শুনানি হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে সংঘাত হয়েছে তা নিয়েই শনিবার সুপ্রিম কোর্টের শুনানি হয়। এই শুনানিতে অংশ নিয়েছিলেন দেশের শীর্ষ আদালতের প্রথম সারির পাঁচ বিচারপতি। পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ আপাতত মেডিক্যালে ভর্তি মামলায় কলকাতা হাই কোর্টের সমস্ত বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের কোনও নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। সোমবার সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত শুনানি হবে। তার আগে পর্যন্ত বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে কলকাতার উচ্চ আদালতে। বিচারপতি…

আরও পড়ুন
দেশ 

নীতিশকে সরিয়ে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করে নতুন সরকার গড়ার উদ্যোগ লালু প্রসাদ যাদবের! কোন অংকে?

বিশেষ প্রতিনিধি : জল্পনা চলছে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিজেপির সঙ্গে যোগ দিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। আগামী রবিবার ২৮ শে জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা জল্পনায় ভাসছে। ঠিক এই সময়ই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব তাঁর পুত্র তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করে নতুন সরকার গড়ার জন্য তৎপরতা চালাচ্ছেন বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। জানা গেছে, বিহার বিধানসভার সর্ববৃহৎ দল হিসাবে লালুপ্রসাদ যাদবের আরজেডি রয়েছে এদের সঙ্গে আছে কংগ্রেস দল এবং অন্যান্য ছোট ছোট দলগুলি একইসঙ্গে নীতিশ কুমারের…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

পদ্মশ্রী পেলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

বাংলার জনরব ডেস্ক : দেশের তৃতীয় বেসামরিক সম্মান পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অশেষ বন্দ্যোপাধ্যায়দের মতো তাবড় সঙ্গীতজ্ঞদের। সেই গায়িকার মুকুটেই এবার জুড়ল আরেক অনন্য সম্মানের পালক। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে পদ্ম পুরস্কারের এবারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে দুই বাংলার জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নাম।ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় রয়েছে ভারতরত্ন,…

আরও পড়ুন
দেশ 

দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবীকে পদ্মভূষণে সম্মানিত করলো কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ভারতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির জায়গা করে নেয়ার জন্য প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে এই প্রখ্যাত অভিনেতা কে কাজে লাগিয়ে দক্ষিণ ভারতে সাফল্য দেখতে চাইছে। কয়েকদিন আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উপস্থিত ছিলেন এই দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবী। মাত্র চার দিনের মধ্যেই তাকে পদ্মভূষণ সম্মান দিল কেন্দ্র সরকার আর এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত চিরঞ্জীবীর ছেলে রামচরণ তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।মোদির (PM Narendra Modi) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। ২২ জানুয়ারি সমস্ত ঠান্ডা লড়াই…

আরও পড়ুন
দেশ 

এক যুগান্তকারী পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বাংলার জনরব ডেস্ক : দেশ এখন একটা যুগান্তকারী পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর থেকে শুরু করে রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গ উল্লেখ করে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এ কথাগুলি বললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামীকাল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস তাত্ত্বিক আগের দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ”এটা এক যুগান্তকারী পরিবর্তনের সময়।” কয়েকদিন আগে মরণোত্তর ভারতরত্নে সম্মানিত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। পিছিয়ে পড়া জাতির মানুষের উন্নয়নে অবদানের জন্যই তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছে কেন্দ্র। এদিন সেই প্রসঙ্গে দ্রৌপদী…

আরও পড়ুন
দেশ 

ACB Raid in Telangana : সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ১০০ কোটি!

বাংলার জনরব ডেস্ক : তেলঙ্গানায় এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কোটি টাকা উদ্ধার করল ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)। নয়া কংগ্রেস সরকারের মূলত উদ্যোগে এই অভিযান চলে। গত কাল ২৪ জানুয়ারি বুধবার সারাদিন বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি। জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন। এদিন তেলঙ্গানার পুলিশ তদন্ত চালাতে গিয়ে দেখে বাড়িতে থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল নোট। ব্রিফকেসে নামী ব্র্যান্ডের ঘড়ি, আইফোন, আইপ্যাড। দুর্নীতি…

আরও পড়ুন
দেশ 

রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর, আমি ভয় পাই না পাল্টা রাহুল, কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কি ভয় পাচ্ছে বিজেপি ?

বিশেষ প্রতিনিধি : রাহুল গান্ধীকে কি ভয় পাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তা না হলে সমগ্র দেশ জুড়ে রাম মন্দিরের হাওয়ায় যখন বিজেপি উজ্জীবিত। ঠিক তখনই অসমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ক্রমাগত বাধার সম্মুখীন হচ্ছে। গতকাল মন্দিরে ঢুকতে বাধা দেবার পর আজ অসমের রাজধানী শহর গুয়াহাটিতে রাহুল গান্ধীর যাত্রা প্রবেশ করতে দেয়া হলো না। শুধু গুয়াহাটি শহরে প্রবেশ করতে দেওয়া হল না এটা বড় কথা নয় বড় কথা হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন প্রাক্তন…

আরও পড়ুন