মহুয়া মৈত্রের প্রাক্তন বয়ফ্রেন্ডকে তলব সিবিআইয়ের
বাংলার জনরব ডেস্ক : ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলায় এ বার প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রাক্তন বয় ফ্রেন্ড জয় অনন্ত দেহাদ্রাইকে তলব করল সিবিআই। আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় তাঁকে লোদী রোডের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। দেহাদ্রাইকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে তাঁকে সিবিআইয়ের সামনে হাজির হতে হবে। চিঠির বিষয়বস্তু হিসাবে বলা হয়েছে, ‘মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত’-এর জন্যই এই তলব। তাই মনে করা হচ্ছে, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলাতে দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। মহুয়ার প্রাক্তন বয় ফ্রেন্ড দেহাদ্রাইয়ের নাম করে একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি…
আরও পড়ুন