দেশ 

ফের সংকটের মুখে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার!

বিশেষ প্রতিনিধি : ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচনের সময় ৬ জন কংগ্রেস বিধায়ক ক্রসিং ভোট দিয়েছিল এর ফলে হিমাচল প্রদেশে একটি মাত্র রাজ্য সভার আসনের জেতার সবরকম সম্ভাবনা থাকা সত্ত্বেও হেরে যায় কংগ্রেস প্রার্থী আইনজীবী অভিষেক মনুসিংভি। তারপর ওই বিদ্রোহী ছয় কংগ্রেস সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় হিমাচল প্রদেশের স্পিকার। ওই ছয় সদস্যের বহিষ্কারের পর আবার গতকাল সন্ধ্যেবেলা সংকট তৈরি হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। সংবাদ সংস্থা এনআই জানিয়েছে যে আরো পাঁচজন কংগ্রেসের বিধায়ক উত্তরাখণ্ডে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। ফলে হলে হিমাচল প্রদেশের সুখু সরকারের সংকট আরো বাড়লো বলে…

আরও পড়ুন
দেশ 

লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে শনিবার সকাল থেকে ইডি হানা

বাংলার জনরব ডেস্ক : ৯ মার্চ শনিবার সকাল থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি সুভাষ যাদবের বাড়িতে ইডি হানা। সুভাষ যাদব ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অবৈধ বালিখাদান চালানো এবং আর্থিক তছরুপের একাধিক অভিযোগ উঠেছে। সেই মামলায় সুভাষের পটনার বাসভবন-সহ মোট ছয় জায়গায় এবং দানাপুরের আরও দু’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। শুধু এই সুভাষের বাড়িই নয়, বিহারের মোট বারো জায়গাতেও তল্লাশি চলছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সুভাষের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল বিহার পুলিশ।…

আরও পড়ুন
দেশ 

রাজধানী দিল্লির রাজপথে বসে নামাজ! ক্রোধে নামাজিকে লাথি মারলেন পুলিশ অফিসার! স্বাধীন দেশে এই দৃশ্য দেখতে হচ্ছে!

বাংলার জনরব ডেস্ক :  রাজধানী দিল্লি শহরের বুকে এক নাগরিককে নামাজ পড়ার অপরাধে পুলিশ লাথি মারছে এই ঘটনা হয়তো ব্রিটিশ আমলেও কল্পনা করা যেত না কিন্তু মোদি সরকারের আমলে সবটাই বাস্তব বলে মনে হচ্ছে। শুক্রবার ছিল জুম্মার নামাজ মসজিদে মুসল্লী ভরে যাওয়ার কারণেই রাস্তার উপরে বসে পরের কিছু নামাজী। দিল্লির ব্যস্ততম রাস্তায় বসে কেন নামাজ পড়ছে এই অভিযোগ তুলে কয়েকজন পুলিশ কর্মী এসে তাদের সরিয়ে দেয় ঠিক সেই সময় এক পুলিশ অফিসার লাথি মেরে কয়েকজনকে সরানোর চেষ্টা করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর তাতেই নড়েচড়ে বসে…

আরও পড়ুন
দেশ 

“সরকারের যে কোনও সিদ্ধান্তের সমালোচনা, সরকারের সিদ্ধান্তে অখুশি— এই কথা বলা নাগরিকের অধিকারের মধ্যে পড়ে’’ : সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাশ্মীরের বাসিন্দা অধ্যাপক জাভেদ আহমেদ হাজাম নিজের হোয়াটসঅ্যাপ ডিপি কালো করে দিয়েছিলেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় ওই অধ্যাপক এর বিরুদ্ধে। জাভেদ মহারাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একই সঙ্গে তিনি পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ই আগস্ট উদযাপন করেছিলেন বলেও শীর্ষ আদালতে অভিযোগ করে মামলা দায়ের করা হয়। এই মামলা খারিজ করে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, সরকারের যে কোন সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। তাই ৩৭০ ধারার বিরোধিতা করে জাভেদ…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

শিবরাত্রিতে দেশের মহিলাদের মোদির উপহার:: গ্যাসের দাম কমলো ১০০ টাকা

বিশেষ প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের কাছে শিব রাত্রি অবশ্যই গুরুত্বপূর্ণ দিন এদিন বিবাহিত মহিলারা স্বামীদের মঙ্গল কামনায় দ্রুত পালন করে থাকে আর অবিবাহিত মহিলারা তাদের স্বামী যেন শিবের মতো পবিত্র হয় এই কামনা করে উপাসনা করে থাকে। এই দিন উপলক্ষে এবার রাত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র মহিলা সমাজকে উপহার হিসাবে গ্যাসের দাম ১০০ টাকা কমালেন। লোকসভা নির্বাচন ঘোষণার মাত্র কয়েকদিন আগে গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ফলে তার প্রভাব যে  এদেশের সাধারণ মানুষের উপর পড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। অর্থাৎ কলকাতায় যে গ্যাস ৯২৯ টাকায় পাওয়া যেত সেই গ্যাস…

আরও পড়ুন
দেশ 

জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখার উদ্যোগে আন্তঃধর্মীয় সেমিনার : ‘নারীর ক্ষমতায়নে আধ্যাত্মিকতা ও রোযার ভূমিকা’

বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখার উদ্যোগে দিল্লিতে আয়োজিত হল এক অভিনব সেমিনার। রবিবার ৩ মার্চ দিল্লির স্কলার স্কুলে অনুষ্ঠিত এই আন্তঃধর্মীয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারীর ক্ষমতায়নে আধ্যাত্মিকতা ও রোযার ভূমিকা’। সভাপতির ভাষণে জামাআতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মোসাম্মৎ শায়েস্তা রাফাত বলেন, নারীর ক্ষমতায়নে অন্যতম হাতিয়ার এবং প্রশিক্ষণ হিসেবে কাজ করে রোযা। রমযানের উপবাসের মাধ্যমে নারীর ক্ষমতায়ন হতে পারে এবং রোযায় সংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণের মাধ্যমে তারা সমাজের কল্যাণে অবদান রাখতে পারে। তাঁর কথায়, ধর্মীয় নেতাদের দায়িত্ব হল রমযানের গুণাগুণ ও লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে জানানো। সমাজ থেকে…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের আমেথি ও রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল ও প্রিয়াঙ্কা!

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশের আমেথি ও রায়বেরেলিতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী জাতীয় কংগ্রেস সূত্রে এই খবর পাওয়া গেছে। এর আগে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে গান্ধী পরিবারের কাছে আবেদন করা হয়েছিল এই দুটি কেন্দ্রে তাদের প্রার্থী দেওয়ার জন্য।সেই দাবি মেনে অমেথি থেকে রাহুল গান্ধী এবং রায়বরেলী থেকে তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা প্রার্থী হতে পারেন বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল তাঁর পুরনো কেন্দ্র অমেথির পাশাপাশি দক্ষিণ ভারতের কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হবেন বলে…

আরও পড়ুন
দেশ 

দেশের শীর্ষ আদালতের নির্দেশে ইডির অভিযোগ থেকে মুক্ত কর্ণাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, লোকসভা ভোটের আগেই খুশির হাওয়া কংগ্রেসের ঘরে

বাংলার জনরব ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে খুশির হাওয়া কংগ্রেসের ঘরে। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের বিরুদ্ধে আনা ইডির অভিযোগ খারিজ করে দিলো দেশের শীর্ষ আদালত। ২০১৮ সালের একটি মামলায় শিবকুমারের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। শিবকুমারের বিরুদ্ধে ইডি ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে’ (পিএমএলএ) যে অভিযোগ এনেছিল, মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ তা খারিজ করেছে। দুই বিচারপতির বেঞ্চ রায়ে বলেছে, ‘‘আইনগত পদ্ধতি মেনে চার্জশিট দেয়নি ইডি।’’ ২০১৭ সালে আয়কর দফতর শিবকুমার এবং অন্যদের বিরুদ্ধে কর ফাঁকি…

আরও পড়ুন
দেশ 

দেশের সব কৃষকদের নিয়ে দিল্লি চলো ডাক দিল সংযুক্ত কিসান মোর্চা! ১০ মার্চ রেল রোকো কর্মসূচির ডাক !

বাংলার জনরব ডেস্ক : নতুন করে আবার আন্দোলনের ডাক দিলেন কৃষকরা (Farmers Protest)। দেশে সমস্ত রাজ্যের কৃষকদের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। আন্দোলনের ঝাঁজ বাড়াতে আগামী ১০ মার্চ দেশব্যাপী ‘রেল রোকো’ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন কৃষক নেতারা। সংযুক্ত কিসান মোর্চার দুই নেতা সরবন সিংহ পান্ধের এবং জগজিৎ সিং দাল্লেওয়াল জানিয়েছেন, ১০ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টে অবধি দেশব্যাপী ‘রেল রোকো’ কর্মসূচি নিয়েছে সংগঠন। উল্লেখ্য, কৃষক আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন বছর একুশের কৃষক শুভকরণ সিং। তাঁর স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিতে রবিবার শুভকরণের গ্রামে…

আরও পড়ুন
দেশ 

প্রজ্ঞা ঠাকুর, পরবেশ বর্মা এবং রমেশ বিধুরিকে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে বিজেপিকে আরএসএস মুক্ত করতে চাইছেন মোদি? আসল রহস্য?

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী ঘোষনা করেছিলেন আর এস এস মুক্ত ভারত গড়ার। তাঁর এই বার্তা দেশের মানুষ কতটা গ্রহণ করবে তা ভবিষ্যৎ বলবে। তবে একটা কথা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে আরএসএস মুক্ত ভারত করতে রাহুল গান্ধী পারবেন কিনা জানিনা কিন্তু নরেন্দ্র মোদি আরএসএস মুক্ত বিজেপি করতে যে চলেছেন সে ব্যাপারে সন্দেহ থাকার কথা নয়। ২০২৪ এর লোকসভা নির্বাচনে যে ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি সেখানে ৩৩ জন বিদায় সাংসদকে বাদ দেওয়া হয়েছে। এই ৩৩ জন প্রার্থী মধ্যে অধিকাংশই ছিলেন আরএসএসের প্রাক্তন নেতা। এমনকি আরএসএসের উত্তর পূর্বাঞ্চলের…

আরও পড়ুন