জেলা 

খড়গপুর আইআইটিতে জুনিয়র টেকনিশিয়ানের অস্বাভাবিক মৃত্যু!

বিশেষ প্রতিনিধি : খড়গপুর আইআইটিতে জুনিয়র টেকনিশিয়ান হিসাবে কর্মরত সাকির আলী মোল্লার (২৯) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে।তিনি রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন! গবেষণাগারে সহকারী হিসাবেও। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর কলেজ হাসপাতালে পাঠিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ। আইআইটি সূত্রে জানা গিয়েছে, সাকির দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত সামালি গ্রামের বাসিন্দা ছিলেন সাকির। ২০২২ সালে খড়্গপুর আইআইটি-তে কাজে যোগ দিয়েছিলেন তিনি। থাকতেন আইআইটি ক্যাম্পাসের কোয়ার্টারে। শুক্রবার সকালে সেই কোয়ার্টারের ঘর থেকেই সাকিরের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক অনুমান, সাকির আত্মহত্যা…

আরও পড়ুন
জেলা 

জনপরিসেবার ফাঁকেও অসুস্থ রোগীর সেবায় পাতলা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আল আমিনের প্রাক্তনী

এস এম শামসুদ্দিন : জন পরিষেবার ফাঁকে অসুস্থ রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ডাঃ আবুবক্কর মল্লিক সাহেব। “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে “কথাটা আজ বাস্তব ছবি দেখলাম পাঁচলা পঞ্চায়েত সমিতি অফিসে আমার উচ্চ বিদ্যালযের বিশেষ কাজে গিয়ে । ডা আবুবক্কর মল্লিক সাহেব পাঁচলা কেন্দ্রের কর্মবীর জনপ্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহবের জ্যৈষ্ঠ পুত্র ।বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তাঁর সুখ্যাতি ছিল ।আল আমিন মিশনের ছাত্র থেকে মেডিকেলে মেধায় সুযোগ । এম বি বি এস পাশ করে চিকিৎসা শুরু করেন। একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে সুনাম অর্জন…

আরও পড়ুন
জেলা 

মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ‘মূল চক্রী’ শাসক দলের নেতা! দাবি পুলিশের

বাংলার জনরব ডেস্ক : মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ‘মূল চক্রী’ তৃণমূলের মালদহ শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ স্বপন শর্মা বলে দাবি পুলিশ। বুধবার এমনই জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। পুলিশি তদন্তে উঠে এসেছে, নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের গন্ডগোলের কথা। খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে। যদিও কোন বিষয়ে ওই টাকার লেনদেন হয়, তা এখনও স্পষ্ট নয়। বুধবার নরেন্দ্রনাথ এবং স্বপনকে আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পুলিশ জানিয়েছে, টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দেখে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হোলো তালপুকুর 

গালিব ইসলাম :ছোটদের জনপ্রিয় পত্রিকা তালপুকুর বিশেষ সংখ্যা প্রকাশিত ৫ জানুয়ারি, সোনারপুর বিদ্যাধরপুরে এক নিবিড় সাহিত্যানুষ্ঠানের মধ্য দিয়ে। বর্ষীয়ান ছড়াকার সুখেন্দু মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন এসময়ের জনপ্রিয় ছড়াকার স্বপন রায়, বিশিষ্ট আবৃত্তি শিল্পী তন্দ্রা নস্কর, রবীন্দ্রসঙ্গীতে অলোক সাঁফুই, আবাদ পত্রিকার সম্পাদক অপরেশ মন্ডল, ছড়াকার শম্ভু মন্ডল ছাড়াও এক ঝাঁক ছোট ছোট স্কুল পড়ুয়াদের উপস্থিতি পত্রিকা প্রকাশের অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়। তালপুকুর পত্রিকার সম্পাদক শম্ভুনাথ মন্ডল বলেন, শিশু কিশোরদের পত্রিকা তালপুকুর প্রকাশের অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের এই উপস্থিতি সত্যিই অনুপ্রাণিত করে। পত্রিকাটি প্রকাশ করেন বুলা রায়।

আরও পড়ুন
জেলা 

পারিবারিক বনভোজনের পাশাপাশি ‘শিক্ষা- সংস্কৃতি ও আমাদের সমাজ’ নিয়ে আলোচনা সুন্দরবন হাই মাদ্রাসায়

নিজস্ব প্রতিবেদন : বনভোজনের সমস্ত রকম উপকরণ নিয়ে হাজির হয়েছিল রবিবার প্রায় একশো শিশু কিশোরের দল। উত্তর ২৪ পরগনার প্রান্তিক অঞ্চল নাড়াবুনিয়ার সুন্দরবন এইচ এম টি এ হাই মাদ্রাসায়। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের জন্য নানা ধরনের প্রতিযোগিতা, পুরস্কার ও সংবর্ধনায় সেজে উঠেছিল এদিনের পারিবারিক প্রীতি বনভোজন। আর এর পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে ‘আমাদের সমাজ আমাদের শিক্ষা-সংস্কৃতি’ বিষয়ে বড়দের আলোচনা ছিল এ দিনের আরেক প্রাপ্তি। শীতের শুরুতে বাঙালি উৎসবমুখর হবে, বনভোজনে বেরিয়ে পড়বে– এতে আর নতুনত্ব কি! কিন্তু না, রবিবার সুন্দরবন মাদ্রাসায় আয়োজিত এই বনভোজন ছিল বৈচিত্র্যে ভরা। শিশু কন্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত…

আরও পড়ুন
জেলা 

টাকার অভাবে স্কুলে ভর্তি করতে পারেনি বাবা, অভিমানে আত্মঘাতী মেয়ে!

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার সারেঙ্গাবাদ এলাকার এক নবম শ্রেণীর উত্তীর্ণ ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। ওই কিশোরী মেয়েটি নবম শ্রেণী পাস করার পর দশম শ্রেণীতে ভর্তি হতে চেয়েছিল। সবাই ভর্তি হয়ে গেছে সহপাঠীরা, টাকার অভাবে ভর্তি হতে পারেনি ওই কিশোরী মেয়েটি। তারপরেই আত্মঘাতী হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রের খবর, মৃতার নাম নাসিমা মোল্লা। বছর চোদ্দোর মেয়েটি সারেঙ্গাবাদ ইটখোলা হাই স্কুলে পড়াশোনা করত। শনিবার নবম থেকে দশম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া চলছিল ওই স্কুলে। নাসিমার সহপাঠীরা শনিবারই দশম শ্রেণিতে ভর্তি হয়ে…

আরও পড়ুন
জেলা 

বৌদিকে বটি দিয়ে কুপিয়ে খুন করল দেওর!

বাংলার জনরব ডেস্ক : বৌদিকে খুন করল আপন দেওর। বটি দিয়ে কুপিয়ে বৌদিকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। খুনের পর বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন। যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বটির আঘাতে আরও এক জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালিগঞ্জ এলাকায়। মৃতের নাম বিন্দু রুইদাস (৩২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর থেকে দেওর বিষ্ণু রুইদাসের সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়েছিল। বচসা চলাকালীনই বঁটি নিয়ে আসেন বিষ্ণু। বৌদির গলায় সটান কোপ বসিয়ে দেন। তার পর তাঁর শরীরের…

আরও পড়ুন
জেলা 

সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম

বিশেষ প্রতিনিধি : নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় ৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্কুল গুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা। আরো উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসন্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে…

আরও পড়ুন
জেলা 

জঙ্গীপুরে তৈরি হচ্ছে আলিসান সিটি

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ:মুর্শিদাবাদের জাহাঙ্গীরপুর এক ঐতিহাসিক শহর। নাম পরিবর্তন হয়ে বর্তমানে তা জঙ্গিপুর হিসেবে পরিচিত। জঙ্গিপুরের মহম্মদপুর এলাকায় ইসলামিক পরিবেশে সুস্থ সমাজ গড়ে তুলতে তৈরি হচ্ছে জনবসতি ‘আলিশান সিটি’। তবে জনবসতি গড়ার পূর্বেই সেখানে ভিত্তির প্রস্তর স্থাপন করা হলো একটি মসজিদের। প্রথমে সেই মসজিদটি তৈরি করা হবে এবং পরবর্তীতে সেখানে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠবে। সাড়ে তিন শতখ জমির উপর নির্মাণ হচ্ছে সেই মসজিদ। ১৮ ফুটের রাস্তা রেখে দ্রুত তৈরি হবে আলিশান সিটি নামের সেই জনবসতি। উদ্যোক্তা উমর আলী বলেন, ‘জনবসতির উদ্দেশ্যে প্লট করা হয়েছে। জনবসতি হওয়ার আগেই মসজিদ তৈরি করা…

আরও পড়ুন
জেলা 

ফিল্মি স্টাইলে মালদহের ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা

বিশেষ প্রতিনিধি : ফিল্মি স্টাইলে মালদহের ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চললো।গুরুতর জখম অবস্থায় বাবলা সরকারকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতার শারীরিক অবস্থার অত্যন্ত সংকটজনক। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় সকাল ১০টা। ঝলঝলিয়ার মাতালমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে বেরন বাবলা সরকার। সেই সময় বাইকে করে তিন যুবক আসে। তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর। একটি গুলি বাবলা সরকারের মাথায় লাগে। স্থানীয়দের দাবি, আরেকটি গুলি তাঁর কাঁধেও…

আরও পড়ুন