জেলা 

সন্দেশখালিতে রাস্তা উদ্বোধনে খুশির জোয়ার এলাকাবাসীর

জাকির হোসেন : উত্তর ২৪ পরগনা সন্দেশখালি থানার আগারহাটি অঞ্চলের লাউখালিতে আজ উদ্বোধন হলো ঢালাই রাস্তার। উপস্থিত ছিলেন সন্দেশখালি বিধায়ক শ্রী সুকুমার মাহাতো। সন্দেশখালি বিধানসভার বিধায়ক শ্রী সুকুমার মাহাতো বলেন মা মাটি মানুষের সরকারের আমলে যেভাবে সারা পশ্চিমবঙ্গ তথা সন্দেশখালিতে যেভাবে উন্নতি হয়েছে তা ৩৪ বছর সিপিএমের আমলে হয়নি, এই সন্দেশখালিতে বিজেপির সিপিএম এবং কংগ্রেস বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে তা এলাকার মানুষ কখনো সফল হতে দেবে না। সন্দেশখালি ব্লক সভাপতি মিজানুর রহমান কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করে বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের…

আরও পড়ুন
জেলা 

মালদহে ফের চললো গুলি নিশানায় তৃণমূল নেতা,মৃত ১ আহত ২

বাংলার জনরব ডেস্ক : মালদহ জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় প্রকাশ্যে আবার মালদহে গুলি চালানোর ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সে সময় আচমকাই কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বকুলের উপর। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। আহত হন আরও কয়েক জন। ঘটনাস্থল থেকে বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল…

আরও পড়ুন
জেলা 

মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডের তদন্ত করবে সিআইডিকে, নবান্নের সিদ্ধান্তকে স্বাগত জানালো মৃতার স্বামী

বাংলার জনরব ডেস্ক : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। সেই ঘটনার তদন্তে রাজ্য সরকার ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সকালে সিআইডির দুই সদস্যের প্রতিনিধিদল হাসপাতালে পৌঁছয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকেরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে। তার পরই মুখ্যসচিব মনোজ পন্থ জানান, এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজন। স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি সিআইডিও এই ঘটনার তদন্ত করবে। তাদের…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনিয়াখালিতে ব্লক যাত্রা প্রতিযোগিতা গ্রামীন লোক সংস্কৃতি ও বইমেলা উৎসব

শেখ সিরাজ :- ১২ জানুয়ারী রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি পানিনি নাট্য গোষ্ঠীর পরিচালনায় ধনিয়াখালি বাসস্ট্যান্ডে ধনিয়াখালি ব্লক যাত্রা প্রতিযোগিতা গ্রামীন লোক সংস্কৃতি ও বইমেলা উদ্বোধন হয়ে গেল । সকালে এক বিরাট শোভাযাত্রার মধ্য দিয়ে ধনিয়াখালি এলাকা পরিক্রমা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি সাংবাদিক নৌশাদ মল্লিক I প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত যাত্রা পালাকার ও অভিনেতা নির্মল মুখোপাধ্যায় । সম্মানীয় অতিথি হিসেবে হাজির ছিলেন স্থানীয় ধলিয়াখালির বিধায়ক অসীমা পাত্র , প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন , হুগলি জেলার আইন পরিদর্শক অসিত দাস , ধনিয়াখালি…

আরও পড়ুন
জেলা 

দূর্বল মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বন্দিশ ফাউন্ডেশন 

নিজস্ব সংবাদদাতা :দূর্বল মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এ বছরও স্বেচ্ছাসেবী সংগঠন বন্দিশ ফাউন্ডেশন এগিয়ে এলো। এদিন ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র, শিশু মহিলা ও অসুস্থদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের জন্য বইপত্র, খাতা পেন ও ভর্তির জন্য আর্থিক সাহায্য বন্দিশ ফাউন্ডেশন এর আমন্ত্রিত অতিথিরা তুলে দিয়ে বলেন, এই সংগঠনটি ইতিমধ্যেই ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহকে সংগঠিত করতে আবুলআমিন আফজান স্মৃতি শিক্ষাবৃত্তি নামে একটি প্রকল্প হাতে নেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্য সরকারের পক্ষে শিক্ষা উৎসাহ বাড়াতে যে বিপুল পরিমাণ নানা ধরনের অর্থ উপকরণ, বৃত্তি ও উৎসাহভাতা চালু করা হয়েছে তার পাশাপাশি…

আরও পড়ুন
জেলা 

হাক্কানী আঞ্জুমানের ওরস মোবারকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিশ্বজুড়ে শান্তি সম্প্রীতির বার্তা

হাসিবুর রহমান : দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্যানিং পূর্ব বিধানসভার হোমড়া গ্রামে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে অনুষ্ঠিত হলো ওরস মোবারক। ও প্রার্থনা সভা উনিশ শতকের প্রখ্যাত ইসলাম প্রচারক ও শান্তির বাহক সুফি সাধক মাওলানা মুক্তি আজানগাছী রহমাতুল্লাহ বর্তমান গদ্দি-নশীন পীর মাস্টার মশায়ের জন্ম হোমড়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হলো ওরস মোবারক। এই ওরস মোবারকের রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সকল মানুষের কল্যাণের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের উপরে বক্তব্য রাখেন । একাধিক আলেম ওলামা বক্তব্য থেকে উঠে আসে কোরানে মহান আল্লাহর নির্দেশ এবং হাদিসের বাণী প্রচার করার জন্য সেই…

আরও পড়ুন
জেলা 

বজবজে রক্তদান, স্বাস্থ্য শিবির ও শীতবস্ত্র বিতরণে নজির গড়ল গোবরঝুড়ি জনকল্যাণ কমিটি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: বজবজের বুইতা পঞ্চায়েতের অন্তর্গত গোবরঝুড়িতে রোববার এক মহতী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। গোবরঝুড়ি জনকল্যাণ কমিটি-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদান শিবির, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোঠারি মেডিকেল সেন্টার ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা নেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, সন্ধ্যায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১০০-এরও বেশি দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, বজবজ…

আরও পড়ুন
জেলা 

শিক্ষা কর্মীর পর এবার তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে, ঘটনা পরম্পরায় রহস্য দানা বাঁধছে!

বিশেষ প্রতিনিধি : কয়েকদিন আগেই রসায়ন বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সাকির আলী মোল্লা নামে এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল খড়্গপুর আইআইটিতে। আজ রবিবার সকালে হোস্টেল থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের এক ছাত্রের দেহ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে এই ছেলেটি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম শাওন মালিক (২১)। আইআইটি খড়্গপুরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া। কলেজের হস্টেলেই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তাঁর বাবা-মা। তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। বার…

আরও পড়ুন
জেলা 

হলদিয়ার সমাবেশে সম্প্রীতির আহ্বান জানালেন কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : হলদিয়ার সুতাহাটায় প্রকাশ্য সমাবেশে সম্প্রীতির ভাষা দিয়ে শুভেন্দুর জিহাদের জবাব দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। শনিবার অল ইন্ডিয়া তৌহিদী জনতার ডাকে সুতাহাটায় ওয়াকফ সুরক্ষা ও সম্প্রীতি সমাবেশের বক্তব্য রাখেন সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, তৌহিদী জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর রাজিব কান্তি রায়, বিগ ফাদার যীশু, নজরুল আলী খান প্রমূখ বক্তব্য রাখেন। কামরুজ্জামান বলেন মুসলমানদের জিহাদি বা পাকিস্তানি তকমা দিয়ে ভয় দেখানো যাবে না। মুসলমানদের পূর্বপুরুষরা স্বাধীন ভারতের জন্য লড়াই করেছেন। আর বর্তমান প্রজন্ম দেশের উন্নয়ন, বিকাশ ও ধর্মনিরপেক্ষ…

আরও পড়ুন
জেলা 

পুলিশের সঙ্গে পিকনিক পার্টির সংঘর্ষ, ধুন্ধুমার বর্ধমানে

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাতে বর্ধমানে পুলিশের সঙ্গে পিকনিক পার্টির সংঘর্ষ বাঁধে। মাথা ফাটে কনস্টেবলের। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় কুরমুন গ্রামে একটি দল পিকনিক থেকে ফেরার সময় রাস্তার পাশে মিউজিক সিস্টেম বসায়। যার ফলে ওই রাস্তায় গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়। সন্ধেয় রাস্তায় যানজট তৈরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার মোবাইল ভ্যান। পিকনিক পার্টিকে রাস্তার পাশ থেকে মিউজিক সিস্টেম সরাতে অনুরোধ করে। অনুরোধে কর্ণপাত না করে হঠাৎ তারা পুলিশকে আক্রমণ করে। ইটপাটকেল ছুড়তে শুরু করে। ফলে কনস্টেবল গঙ্গাপ্রসাদ চট্টোপাধ্যায়ের কপালে…

আরও পড়ুন