জেলা 

রাজ্যকে অশান্তি করার জন্য বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

বাংলার জনরব ডেস্ক : রাজ্যকে অশান্তি করার জন্য বিএসএফ জঙ্গি ঢোকানোর কাজ করে চলেছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিস্ফোরক অভিযোগ, “রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত?” তাঁর কথায়, “বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে! বাংলা হাব তো বটেই, তবে শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, উন্নয়নের হাব। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর।” বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়ে’র উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখান থেকেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, কেন্দ্রের ভূমিকা, রাজ্য থেকে পরপর…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী(মুর্শিদাবাদ): বুধবার ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন স্বীকৃতি প্রদান করে। সাগরদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহবুব আলমের উদ্যোগে সাগরদিঘী এস এন উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে দলীয় পতকা উত্তলন করে শুরু হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। তৃণমূলের ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম সহ তাঁর সহকর্মীরা সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির করা হয়। শিবিরে তৃণমূল কর্মীদের রক্তদানের উৎসাহ লক্ষ্য করা যায়। ব্লক তৃণমূল কমিটির…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

বাংলায় ‘ডিজিটাল গ্রেফতার ‘ ! নদীয়ার এক বৃদ্ধ প্রতারণার শিকার

বাংলার জনরব ডেস্ক : বাংলায় ডিজিটাল গ্রেফতার। আর এর ফাঁদে পড়ে সব হারিয়ে ফেললেন নদীয়ার কল্যাণীর বাসিন্দা এক বৃদ্ধ। জানা গিয়েছে, কল্যাণীর ওই বৃদ্ধের হোয়াটস্‌অ্যাপে একটি ভিডিয়ো কল আসে। ফোনের ও পারে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের আধিকারিক বলে দাবি করেন। রানাঘাট পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সূত্রে খবর, ভিডিয়ো কলে ওই প্রতারক রানাঘাটের বৃদ্ধকে জানান, একটি গুরুতর অপরাধে নাকি তাঁর নাম জড়িয়ে গিয়েছে। অভিযোগ, এ কথা বলে তাঁকে ‘ডিজিটাল গ্রেফতার’ করা হয়। তার পর বিভিন্ন ভাবে তাঁকে ভয় দেখিয়ে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয় তাঁকে। ঘাবড়ে গিয়ে…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের ২৭ তম প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন তাজা নেতা আরাবুল ইসলাম!

বিশেষ প্রতিনিধি : তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা তুলতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত হলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম।প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হল পাথর। ফেরার পথে হামলার মুখে পড়ে তাঁর গাড়ির একাংশ ভাঙল। বছরের পয়লা দিনে এ নিয়ে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটতে হল পুলিশকে। পুরো ঘটনার জন্য তৃণমূল নেতাকেই দায়ী করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, পতাকা উত্তোলনের পরে দ্বিতীয় বার ওই কাজ করতে গিয়েছিলেন আরাবুল। জানা যাচ্ছে, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকালে ভাঙড় এলাকায় একটি জায়গায় পতাকা…

আরও পড়ুন
জেলা 

শিবাই চন্ডীতে সার্ভেয়ারর্স এ্যাসোশিয়েশনের সম্মেলন

শেখ সিরাজ:- ধনিয়াখালি থানার শিবাইচন্ডীতে ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লোয়েড ল্যান্ড সার্ভেয়ারর্স এ্যাসোশিয়েশনের ধনিয়াখালি থানা ৫ ম সম্মেলন হয়ে গেল। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সেখ আসগর আলি। প্রতিবেদনের উপর আলোচনা করেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ পাঁচু কোদালী, হুগলি জেলা সভাপতি সেখ আলাল হুদা , সম্পাদক স্বপনদাস, প্রশান্ত কুমার জানা, গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ। সারা রাজ্যে ২৩টি জেলায় ৫০০০ সদস্য রয়েছেন এই এ্যাসোশিয়েশনে। সার্ভেয়ারর্সদের নানা সমস্যা নিয়ে সম্মেলনে আলোচনা হয়। সম্মেলনে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক, সাংবাদিক ও কবি শেখ সিরাজ এবং সংগঠনের বীরভূম জেলা সভাপতি বিপুল বিহারী…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন 

শেখ সিরাজ :- ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার দুস্থ অসহায় মানুষদের ধনিয়াখালি লায়ন্স হসপিটলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় । অনুষ্ঠানের পূর্বে লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সাহার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মোট ১৭০ জন গরিব মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের স্থানীয় প্রেসিডেন্ট শুভাশিষ মুখার্জী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার অশেষ দাস, বিশিষ্ট সাংবাদিক ও টেলিফিল্ম পরিচালক নৌশাদ মল্লিক, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, রামহরি চক্রবর্তী, সাগর দত্ত, প্রদ্যুৎ কুমার দে,…

আরও পড়ুন
জেলা 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাজ্যজুড়ে ধিক্কারের অঙ্গীকার R,Y,F এর কর্মীসভায়

হাসিবুর রহমান : দক্ষিণ 24 পরগনা জেলার বিপ্লবী যুব ফান্ডের রাজনৈতিক কর্মশালা হয়ে গেল বাসন্তী ধনঞ্জয় স্মৃতি ভবনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর কর্মীদের সামনে জোর গলায় বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে ভারতবর্ষের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মৌলবাদের যে বাড় বাড়োনন্ত এটা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাবে তিনি আরো বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ডঃ বি আর আম্বেদকর কে নিয়ে কুরুচিকর মন্তব্য পার্লামেন্টে দাঁড়িয়ে এই মন্তব্য মানুষের মেনে নেয়ার মতো নয় তিনি ধিক্কার জানিয়ে বলেন সমস্ত মানুষের একত্রিতভাবে গজিয়ে উঠে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে…

আরও পড়ুন
জেলা 

ঘুটিয়ারি শরিফ গাতি জে পি মেমোরিয়াল স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ গাতি জেপি মেমোরিয়াল স্কুলের বাৎসরিক শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছরের ন্যায় এ বছর গতি জেপি মেমোরিয়াল উচ্চমাধ্যমিক হাইস্কুলের ছাত্র-ছাত্রী দের নিয়ে সকাল থেকে চলে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এই ক্রিয়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের আকার ধারণ করেছিল গাঁতি প্রাইমারি স্কুল মাঠে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সরকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন ধনঞ্জয় মুখার্জি এসআই ঘুটিয়ারি শরীফ এবং উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধর নূর হোসেন মন্ডল। নূর হোসেন মন্ডল বলেন দেখতে দেখতে এই প্রত্যন্ত গ্রামে ১২ বছরে পা দিল গাতি…

আরও পড়ুন
জেলা 

ভগবানগোলায় কলেজ ও দমকল কেন্দ্র চালুর দাবিতে ডেপুটেশন ও পদযাত্রা

ভগবানগোলা, ৩০ ডিসেম্বর: আজ ভগবানগোলা – রাণীতলা নাগরিক মঞ্চ ভগবানগোলায় সরকারি ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে ডেপুটেশন ও পদযাত্রা কর্মসূচি পালন করে। তারা ভগবানগোলা ১ নং ও ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বয়কে ডেপুটেশন দেন। সকাল সাড়ে এগারোটায় ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিকেল সাড়ে তিনটায় ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেন। নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক এর নেতৃত্বে সাত জনের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। প্রতিনিধি দল ২  নং পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দিয়ে মিছিল করে বারো তেরো কিলোমিটার দূরে ১  নং পঞ্চায়েত সমিতির অফিসে আসেন…

আরও পড়ুন
জেলা 

তরঙ্গ ওয়েল ফেয়ার ট্রাস্টের বর্ষপূর্তি উদযাপন সাগরদিঘীতে 

রহমতুল্লাহ, সাগরদিঘী: নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হলো তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের ৩য় বর্ষপূর্তি। দুঃস্থ -অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং বিধবা মহিলাদের উপার্জনমুখী করার জন্য রবিবার সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একাধিক সামাজিক মূলক কর্মসূচি হাতে নেয় সাগরদিঘীর স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিন রক্তদান শিবির, বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ, শীত বস্ত্র বিতরন, চক্ষু পরীক্ষা শিবির, অ্যাম্বুলেন্স পরিষেবা চারাগাছ বিতরনের মতো একগুচ্ছ কর্মসূচি করে। ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান আমরা সবসময় মানুষের পাশে থাকি আগামীতেও এভাবেই থাকবো। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ ইমরান…

আরও পড়ুন