জেলা 

সরস্বতী পূজা উপলক্ষে মামুদপুরে বস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ সিরাজ , হুগলি:- হুগলির ধনিয়াখালি ব্লকের মামুদপুর বসন্ত পঞ্চমীকে কেন্দ্র করেই মামুদপুর বয়েজ অ্যাসোসিয়েশন প্রতিবছরের ন্যায় এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করল । এই উপলক্ষে ৩ রা ফেব্রুয়ারি সোমবার বিশিষ্ট সমাজসেবক শুভাশিস মুখার্জীর তত্ত্বাবধানে সরস্বতী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় মামুদপুর রাস তলার সম্মুখস্থ প্রাঙ্গনে I জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দিন ৫৬ জন দুস্থ অসহায় ব্যক্তিকে বস্ত্র দান করা হয়। অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের প্রবীন সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, নবকুমার কোলে, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিষ মুখার্জি ,অজিত কুমার…

আরও পড়ুন
জেলা 

টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা 

বিশেষ প্রতিনিধি : ১৯৭৫ সালে মাত্র ১৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে টালিগঞ্জের ওয়ার্লেস পার্কে রসা শিশু সন্দীপক কে.জি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের সুচনা হয়। পরবর্তীকালে ভারত সেবাশ্রম সংঘের তত্ত্বাবধানে তা হয় স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ। ১৯৯৮ সালে জুনিয়র হাই স্কুল ও ২০০২ সালে উচ্চ মাধ্যমিক স্কুলে উত্তীর্ণ হয়। বর্তমানে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত এই বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং ৩৫০০ ছাত্রছাত্রী। স্বামী প্রণবানন্দ বিদ্যপীঠ এ-বছর ৫০-এ পা দিল। আজ মঙ্গলবার স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, কানাডা সেবাশ্রম সঙ্ঘের স্বামী ভজনানন্দজী মহারাজ এবং রাজ্যের…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার চাপড়ায় বেলতলা হাই মাদ্রাসার (উঃ মা )শতবর্ষ উদযাপন

নদীয়ার চাপড়ায় বেলতলা হাই মাদ্রাসার (উঃ মা )শতবর্ষ উদযাপন হলো ৩০শে ও ৩১ শে জানুয়ারী ২০২৫ এক বর্ণাঢ্য প্রভাত ফেরী ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং ১ লা ফ্রেবুয়ারী ২০২৫ এক বিরাট ইসলামিক জালসার মাধ্যমে। জালসায় প্রায় ১৩ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এই তিন দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উদ্বোধক হিসাবে পঃ বঃ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস,নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ,চাপড়ার বিধায়ক জনাব রুকবানুর রহমান , ডেবরার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আই.পি.এস জনাব ডঃ হুমায়ন কবির,আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ মেহেদী হাসান ,অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম এসোসিয়েশনের…

আরও পড়ুন
জেলা 

হাফেজের রক্ত দিয়ে শুরু হল রক্তদান

নিজস্ব সংবাদদাতাঃ শহরকেন্দ্রিক এলাকায় রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল ধীরে ধীরে এবার প্রত্যন্ত গ্রামগঞ্জেও রক্তদান শিবিরসহ একাধিক মনোজ্ঞ অনুষ্ঠান শুরু করতে পেরেছে গ্রামের মানুষেরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ সংলগ্ন নারায়নপুর অঞ্চলের শ্রীনগর গ্রাম গ্রামে সর্বপ্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।প্রথমবারের এই রক্তদান শিবিরে এগিয়ে আসেন একজন হাফেজ শাহাদাত। তিনি বলেন -‘আমার রক্ত দিয়ে আজ শুরু হবে রক্তদান’ সেইমতোই এদিন রক্তদান শুরু হল। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার ।নারায়ণ পুর অঞ্চল প্রত্যন্ত গ্রাম নিয়ে গঠিত। তার মধ্যে শ্রীনগর একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে বাম…

আরও পড়ুন
জেলা 

স্বামীর কিডনি বিক্রির দশ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন স্ত্রী! বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ স্বামী, কী বলল হাইকোর্ট?

বিশেষ প্রতিনিধি: মেয়ের পড়াশোনা এবং বিয়ের খরচ জোগাতে হবে আগে থেকে গয়নাগাটি তৈরি করে রাখতে হবে এসব কথা বলে স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেছিলেন স্ত্রী। কথামতো সাবি সংসারের অভাবের কথা বিবেচনা করে ভবিষ্যতের দিকে তাকিয়ে কিডনি বিক্রি করতে রাজি হয়ে যান। কিডনি বিক্রি করার পর সেখান থেকে পাওয়া ১০ লক্ষ টাকা এবং গয়নাকাটি নিয়ে কিছুদিন পরেই স্ত্রী প্রেমিকাকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। এই অভাবনীয় অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাঁকরাইল থানার ধূলাগড় এলাকায়। আর স্ত্রীর কাছ থেকে ১০ লক্ষ টাকা চেয়ে এবার আদালতে দ্বারস্থ হয়েছেন স্বামী পিন্টু বেজ।…

আরও পড়ুন
জেলা 

রবিবার গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত ৪, নদীয়ার করিমপুরের ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া

বাংলার জনরব ডেস্ক : একটি বাইকে চারজন চেপে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিল ১৬ থেকে ১৮ বছরের চার যুবক। পরিণতিতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা তারপর দোকানের সাটারে ধাক্কা মেরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু। ভয়াবহ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কাঠালিয়া এলাকায়। পুলিশ মৃতদেহ গুলোকে উদ্ধার করে, ময়নাতদন্তে পাঠিয়েছে। রবিবার গভীর রাতে সরস্বতী ঠাকুর দেখে ফিরছিলেন তাঁরা। করিমপুর থানার কানাইখালি এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির পর বন্ধ দোকানের শাটারে ধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত হয় চারজন। তাদেরকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।…

আরও পড়ুন
জেলা 

বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের হৃদয়স্পর্শী অবসর গ্রহণ অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: দুর্গাপুরে আদিবাসী অধ্যুষিত এলাকার বিজড়া হাই স্কুল আজ এলাকাবাসীর জন্য স্বপ্নের এক প্রতিষ্ঠান, যেন ছায়া ঘেরা শান্তিনিকেতনের ক্ষুদ্র একটি প্রতিরূপ। এর পেছনে যাঁর অবদান সর্বজন স্বীকৃত, সেই প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিনের অবসর গ্রহণ ছিল গত শুক্রবার ৩১ ডিসেম্বর। তাঁর অবসর গ্রহণ নিয়ে উৎসাহ-উদ্দীপনার ঢল নেমে এসেছিল এলাকায়। হবেই বা না কেন! এলাকাবাসীরা সকলেই জানেন তাঁরই যোগ্য নেতৃত্বে একদল শিক্ষক-শিক্ষিকার প্রত্যক্ষ সহযোগিতায় আজ শিশু স্কুলটি মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীরা স্কুলকে ভাবে তাদের নিজের ঘরের মতোই। এদিন অবসর গ্রহণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও গুণীজনেরা। উপস্থিত ছিলেন পরিচালন…

আরও পড়ুন
জেলা 

আন্তর্জাতিক মানবাধিকার ওয়েলফেয়ারের কর্মিসভা

ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মীসভা অনুষ্ঠিত হয়ে গেল বড়া তেলিয়ার মোড় এম এম অটো মোবাইলের দ্বিতীয় তলায়। উপস্থিত ছিলেন আবু আফজাল জিন্না অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি।আজিজ ওসমানী ফাউন্ডার চিফ সেক্রেটার।চন্দন মাহাল প্রেসিডেন্ট ন্যাশনাল বোর্ড,হাজী মইদুল মোল্লা,মাইনোরিটি প্রেসিডেন্ট হুগলি,সৈয়দ মোর্তজা আলী ভাইস প্রেসিডেন্ট। উক্ত অনুষ্ঠানে সম্মানিয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবু আফজাল জিন্না তিনি ভূয়সি প্রশংসা করেন হিউমান রাইস এর, আরো ভালো কাজ করুক। মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করছে যেমন, আগামিতে আরো আগিয়ে যাক।ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেণী মানুষের কল্যাণের জন্য এই সংগঠন দ্রুত ছড়িয়ে পড়বে সর্বাত্মক।

আরও পড়ুন
জেলা 

গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা

বিশেষ প্রতিনিধি : গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানায় ঘটনাটি ঘটেছে।ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় ‘নির্যাতিতা’কে উদ্ধার করেন গ্রামবাসীরা। এখন বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও আটক বা গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে জয়নগর থানার একটি ফাঁকা মাঠ থেকে মহিলা কণ্ঠে আর্তনাদ শুনতে পান স্থানীয় কয়েক জন মানুষ। তাঁরা মাঠে গিয়ে কার্যত হতভম্ব হয়ে যান। দেখেন অসুস্থ অবস্থায় এক মহিলা পড়ে রয়েছেন। নাম-ধাম ঠিক মতো বলতে পারছেন না তিনি। সঙ্গে সঙ্গে থানায়…

আরও পড়ুন
জেলা 

নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টা পরেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১, আটক চার

বিশেষ প্রতিনিধি : পুলিশ কমিশনার বদলে কয়েক ঘন্টার মধ্যেই উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের দায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অক্ষয় গণ।তাঁকে পাকড়াও করার সঙ্গে সঙ্গে আরও চার জনকে আটক করা হয়েছে বলে খবর। বস্তুত, শনিবারই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বদল হয়েছে। অলোক রাজোরিয়ার জায়গায় দ্বিতীয় বার ব্যারাকপুরের পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। পুলিশ সূত্রে খবর, দায়িত্ব পেয়ে শনিবার রাতেই নৈহাটি থানায় হাজির হয়েছিলেন পুলিশ কমিশনার অজয়। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের তদন্ত কত দূর এগিয়েছে, অভিযুক্তদের কেউ কেন এখনও ধরা পড়েননি, এ নিয়ে কৈফিয়ত চান কমিশনার।…

আরও পড়ুন