জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিতের সাথে যাতায়াতের ব্যবস্থা করলেন নারায়ণপুর অঞ্চল

হাসিবুর রহমান :২০২৫সালের মাধ্যমিক পরীক্ষা শুরু। আজ প্রথম দিনেই রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল পরীক্ষা শুরু হল। জীবনের প্রথম বড় পরীক্ষা এই পরীক্ষাকে ঘিরে উৎসাহিত এবং সাহস জোগাতে এগিয়ে এলেন নারায়নপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার। শুধু উৎসাহ এবং সাহস যোগানো নয় সেই সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদেরও প্রথম দিনেই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পৌঁছানোর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নারায়ণ পুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার ওই অঞ্চলের যত ছাত্র-ছাত্রী তাদেরকে ফ্রিতে গাড়িতে করে পরীক্ষার সেন্টারে সবার মত পৌঁছে দেন। সেইসঙ্গে প্রধান সালাউদ্দিন সরদার আরো বলেন মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যে পরীক্ষা যে…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি : ২০২৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আর কয়েকদিন পর এরই মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে তুলে দেয়া হচ্ছে এডমিট সেইসঙ্গে ছাত্রছাত্রীদের উৎসাহিত ও সাহস জোগাচ্ছে শিক্ষকরা,দঃ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের গাঁতি জে পি মেমোরিয়াল স্কুল( উচ্চ মাধ্যমিক) এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয় স্কুল প্রাঙ্গণে। প্রথমেই শিক্ষার্থীদের কে বরণ করে নেওয়া হয়, ফুল, মিষ্টি,কলম,ট্রান্সপারেন্ট বোড’ দিয়ে। সেই সঙ্গে কিভাবে পরীক্ষার আগের কটা দিন চলতে হবে তার নির্দেশনা দেওয়া হয়। এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক লিটন রাকিব, সাংবাদিক…

আরও পড়ুন
জেলা 

কাশিমবাজারে মূর্তি ভাঙা বিজেপির নোংরা ষড়যন্ত্র, সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর হীন চেষ্টা : হাসিবুল ইসলাম 

বিশেষ প্রতিনিধি : “কাশিমবাজারের কালী মন্দিরে মূর্তি ভাঙার ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিজেপির নোংরা রাজনীতির অংশ। বারবার পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত শান্তিপ্রিয় জেলা মুর্শিদাবাদ ও মালদাকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে রাজ্যের সামাজিক শান্তি বিনষ্ট করাই এদের মূল লক্ষ্য এই মন্তব্য করলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক হাসিবুল ইসলাম। এসডিপিআই এই ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিজেপির এই নোংরা রাজনীতি কখনো সফল হবে না। আমরা প্রশাসনকে কঠোর হস্তে দোষীদের দমন করার আহ্বান জানাচ্ছি। সময় এসেছে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে…

আরও পড়ুন
জেলা 

ফের উত্তপ্ত ভাঙর! সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন দুস্কৃতির গুলি!

বাংলার জনরব ডেস্ক :  শনিবার গভীর রাতে সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানা এলাকায়। ব্যবসায়ীকে আর জি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম চিত্ত ঘোষ। তিনি ভগবানপুর অঞ্চলের বাসিন্দা। শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। তাঁর ডান হাতে গুলি লেগেছে বলে খবর। দ্রুত তাঁকে স্থানাীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার…

আরও পড়ুন
জেলা 

দক্ষিণ চব্বিশ পরগনার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোঃ রইসউদ্দিন আহমদ এর ইন্তেকাল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে

বিশেষ প্রতিনিধি : মাওলানা মোঃ রইস উদ্দিন আহমদ আজ জুম্মাবাদ দীর্ঘ ৮৫ বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখেরাতের দিকে পাড়ি দিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন , মৃত্যুর সময় রেখে গেলেন পাঁচ ছেলে ও চার মেয়ে আত্মীয় পরিজন এবং বহু ভক্তবৃন্দ । তিনি ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলার ইজাজাত প্রাপ্ত নবম খলিফা ছিলেন ।হটুগঞ্জ আল আমিন মিল্লি মিশনের পাশে মেজ হুজুর পীর কেবলার নামে দারুন নাজাত আবু জাফরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সেই সঙ্গে শিক্ষা বিস্তারের জন্য মাওলানা রইউদ্দিন একাডেমী নামে একটি কেজি স্কুল ও করেন ,ইহা ছাড়া আল…

আরও পড়ুন
জেলা 

খিলাফৎ-সেনা মৌলানা রফিকুল হাসান স্মরণে প্রার্থনা, আলোচনা সভা ও ফাউণ্ডেশন গঠন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:খিলাফৎ আন্দোলনের বীর সেনানী , কোরান প্রচার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মৌলানা আবুল কালাম আজাদের অনুরাগী মরহুম মৌলানা রফিকুল হাসানের দোওয়া মেহেফিল ও গণপ্রার্থনা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার আমতলা সংলগ্ন চক এনায়েতনগর গ্রামে। মরহুম মৌলানা রফিকুল হাসানের দুই ছেলে‌ শফিকুর রহমান ও আতিকুর রহমানের উদ্যোগে গঠিত হল মৌলানা রফিকুল হাসান ফাউণ্ডেশন। এই ফাউণ্ডেশন নানা ধরণের সামাজিক কাজে এগিয়ে যাবে বলে পুত্রদ্বয় জানান। এদিন দোওয়া খায়ের করেন শাইয়ুখ-উল হাদিস মৌলানা মুফতি ফকরুদ্দিন সাহেব। বক্তব্য বলেন মৌলানা দীন ইসলাম বৈদ্য , মুফতি সাহাবুদ্দিন, শফিকুর রহমান প্রমুখ। বক্তারা…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ মৃত ৪

বিশেষ প্রতিনিধি : নদীয়ার কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছেন কি না, দেখা হচ্ছে। ঘটনায় আতঙ্ক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওর্য়াডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন মহিলা-সহ এক পুরুষের। আহত আরও এক মহিলার। তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা…

আরও পড়ুন
জেলা 

চন্দনেশ্বরে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও তিন হাফেজদের একইসঙ্গে পাগড়ী প্রদান 

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গরের চন্দনেশ্বর পাটিকেল পোতা কে সি এস মেমোরিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান মধ্যরাত পর্যন্ত ইসলামিক জলসা ও ইমাম ও বিশিষ্ট শিক্ষাবিদ গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম দিনেই এলাকার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্যশিবির চক্ষু ও দন্ত্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সেই সঙ্গে মাদ্রাসার মধ্যরাত পর্যন্ত চলে এই সভার সভাপতিত্ব করেন ফুরফুরা শরীফের পীরজাদা এইয়া সিদ্দিকী এদিন এই অনুষ্ঠানের শিক্ষামূলক আলোকপাত করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ মুন্সি আবুল কাশেম ,উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর রশিদ ,শিক্ষক আহসানুল্লাহ , আইনজীবী আদম শফি, বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যর মধ্যে…

আরও পড়ুন
জেলা 

ছেলেকে চাকরি এবং জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪৪ লক্ষ টাকা প্রতারণা! পুলিশের দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষিকা

বিশেষ প্রতিনিধি : ছেলেকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা আদায় পরে নোবেল পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সুতি এলাকায়। প্রতারিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এক প্রধান শিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত স্কুল শিক্ষিকা নাম জাইনুর বিবি। তিনি সুতি থানা এলাকার বাসিন্দা। নিচুতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকার লেখিকা হিসাবে নামডাক রয়েছে এলাকায়। বছর সাতেক আগে জাইনুর বিবির সঙ্গে জঙ্গিপুরের একটি বইমেলায় মহম্মদ হাসানুজ্জামান নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের পরিচয় হয়। তিনি বর্তমানে সুতির শেখপাড়া…

আরও পড়ুন
জেলা 

মোস্তফাপুর হাই মাদ্রাসায় নবী দিবস পালন

বাংলার জনরব ডেস্ক: বুধবার ৫ই ফেব্রুয়ারি হুগলির কামার কুন্ডুর মোস্তাফাপুর হাই মাদ্রাসার বাৎসরিক বিশ্ব নবী দিবস পালিত হয়। এই উপলক্ষে মাদ্রাসার ছাত্র ছাত্রিদের মধ্যে গজল কেরাত ক্যুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওবাইদুর রহমান সাহেব সু চারুভাবে সঞ্চালন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না, এস.আই অফিসের প্রতিনিধি অপর্না দাস, মোস্তফপুর জুনিয়র মাদ্রাসার প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষক সঞ্জীত ঘড়ুই, মদিনা মসজিদের মতোয়াল্লি জামাল মন্ডল, হোস্টেল সুপার মহাঃ মেহতাব,। বক্তারা বক্তব্যে নবিপাক (সঃ)এঁর জীবন আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেট হজরত…

আরও পড়ুন