নিবেদিতা সেতুতে ভয়ংকর দুর্ঘটনা মৃত ৪, আহত ২
বিশেষ প্রতিনিধি : শুক্রবার ভোররাতে নিবেদিতা সেতুর কাছে ভয়ংকর দুর্ঘটনা। টায়ার ফেটে উলটে যায় গাড়ি। নিবেদিতা সেতু থেকে ছিটকে ৪০ ফুট নিচে রাস্তায় পড়েন ৬ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে জিনিস বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন। একটি ছোট চারচাকার গাড়িতে ছিল কাপড়। গাড়ির উপরে বসেছিলেন ৬ যাত্রী। লালবাড়ির সামনে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা গাড়ির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। ফলে গাড়ির উপরে বসে থাকা ৬ জনই ছিটকে…
আরও পড়ুন