জেলা 

ফ্রন্টপেজ অ্যাকাডেমির ভাষাবিদ শহীদুল্লাহ স্মারক সম্মান পেলেন অধ্যাপক আব্দুর রহিম গাজী

নিজস্ব প্রতিবেদক : ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষথেকে “ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মারক সম্মান ২০২৫” প্রদান করা হল। বৃহস্পতিবার ফ্রন্টপেজ কলেজ সভাগৃহে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুর রহিম গাজীকে। তাঁর হাতে এই সম্মাননা প্রদান করেন ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান। সঙ্গে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সুকৃতি রঞ্জন বিশ্বাস, লেখক সমুদ্র বিশ্বাস, ফ্রন্টপেজ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. সুনীপা দত্ত, শিক্ষক রুহুল কুদ্দুস, আলহাজ আব্দুস সাত্তার, কাজল ঘোষ সহ অন্যান্যরা। বাংলা ভাষা চর্চা ও…

আরও পড়ুন
জেলা 

প্রয়াত বিশিষ্ট গল্পকার-কবি এস এম নিজামুদ্দিন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা: পশ্চিমবঙ্গের বিশিষ্ট গল্পকার -কবি এস এম নিজামুদ্দিন(৭৯) প্রয়াত হলেন। বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের বরজে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে সকাল সাড়ে ছ’টা নাগাদ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ঐ বরজ গ্রামের কাছেই কবর-স্হানে তার দাফনকার্য হয়। রেখে গেলেন পরিবার-পরিজন , সাহিত্যানুরাগী ও গুনমুগ্ধ পাঠককে। তার এই মৃত্যুতে দুই বঙ্গের পাঠক মহলে নেমে গভীর শোকের ছায়া। এস এম নিজামুদ্দিন বেশ কিছুদিন যাবৎ অসুস্হ হলেও ভালো হয়ে যান। কিন্তু হঠাৎ তার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। আত্মপ্রচারবিমুখ এই গল্পকার ও কবির ‘জীবনের রঙ বদল’, ‘আলোকবর্তিকা’ সহ তিনটি গল্প গ্রন্হ , ‘ফেরারি…

আরও পড়ুন
জেলা 

পাঁচলা আজীম স্কুলে ভোকেশনাল বিভাগের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সাধারণ মানের ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠা পাওয়া সহজ ,তাই এই শিক্ষা আজ ছাত্র ছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্য ও গুরুত্ব পাচ্ছে । পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষা বিভাগের উদ্যোগে নবীন বরণ উৎসব বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিদ্যালয়ের সহ প্রধান্তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট প্রাবন্ধিক ,লেখক এস এম শামসুদ্দিন। পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালযের ভোকেশনাল বিভাগের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাশ মুর্শেদ বাবু , ছাড়াও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সৈয়দ মোঃ গোলাম মোর্তোজা ,…

আরও পড়ুন
জেলা 

গুরু পূর্ণিমায় ঘর ঘর পূজা প্রেমের বাবা ঠাকুরের: বাওয়ালীতে গড়ে উঠছে ‘গুপ্ত বৃন্দাবন’

বিশেষ প্রতিনিধি : গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে দক্ষিণ চব্বিশ পরগণার বাওয়ালী গ্রামে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ঘরেঘরে পূজিত হচ্ছেন এক তরুণ সন্ন্যাসী প্রেম ঠাকুর দাস মহারাজ, যিনি এখন পরিচিত ‘প্রেমের বাবা ঠাকুর’ নামে। যদিও বর্তমানে তিনি রয়েছেন বৃন্দাবন ধামে, কিন্তু তাঁর আধ্যাত্মিক প্রভাব ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। বাওয়ালী গ্রামের প্রাচীন ইতিহাসে এই রকম আধ্যাত্মিক আন্দোলন বিরল। অথচ আজ সেই গ্রামকে নতুন রূপে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন গ্রামেরই সন্তান অমিত দাস, যিনি এখন ‘প্রেম ঠাকুর দাস মহারাজ’। বৈদিক সংস্কৃতি ও গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের সংমিশ্রণে তিনি গ্রামকে রূপান্তরিত করছেন ‘গুপ্ত…

আরও পড়ুন
জেলা 

কৃষকদের মেহনতে আমাদের বেঁচে থাকা, চাষী ভাইদের নিয়ে কৃমি সচেতনতা দিবস উদযাপন

নায়ীমুল হক : গত ৭ই জুলাই ছিল কৃমি সচেতনতা দিবস। এদিন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইউ. বি. কে.ভি) মঝিয়ান কলেজের কনফারেন্স হলে, উদ্ভিদ ও প্রাণী দেহে কৃমি সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশিষ্ট কৃষি বিজ্ঞানীদের সঙ্গে চাষী ভাইদের এক খোলামেলা কথোপকথনের আয়োজন করেছিল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রোটেকশন (এ.এ.পি.পি) এবং ইউ.বি.কে.ভি। সংস্থার সচিব বিশিষ্ট কীট তত্ত্ববিদ অধ্যাপক শান্তনু ঝা বলেন, দু দশক ধরে আমরা চাষী ভাইদের সঙ্গে সরাসরি বসছি, তাদের সমস্যার কথা শুনছি এবং সাধ্যমত আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আসলে আমরা তো তাদের মেহনতে ফলানো ফসল খেয়েই জীবনধারণ…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর ছাত্র-ছাত্রীরা দুর্দান্ত রেজাল্ট করল ট্যালেন্ট সার্চ পরীক্ষায়

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি উত্তর ২৪ পরগনার বেঙ্গল মডেল চাইল্ড ইন্সটিটিউট এর খুদে পড়ুয়ারা এক ট্যালেন্ট সার্চ পরীক্ষায় দুর্দান্ত সফলতা বয়ে এনে দিয়েছে। পড়াশোনার সাথে সাথে সহ-পাঠক্রমিক এই ধরনের কার্যক্রমে খুদে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল অংশগ্রহণে সকলে আনন্দিত ও তৃপ্ত। সকল কৃতীদের হাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা সহ শুভানুধ্যায়ীগণ। রাজ্যজুড়ে ৩২৮টি সেন্টারে ৭১,৩১২ জন পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় বসে। বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট এর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা হল মুসকান সুলতানা,সেখ সাকিব আহমেদ, সেখ মেহেরাব হোসেন, তানিয়া পারভীন,…

আরও পড়ুন
জেলা 

কর্মমুখী শিক্ষা : আজকের প্রয়োজন ও আগামীর পথ– শীর্ষক আলোচনায় গুণী পেশাজীবীদের সমাবেশ দক্ষিণ দিনাজপুরের বেস আন নূর মডেল স্কুলে

বিশেষ প্রতিনিধি : বর্তমান যুগে কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এখন সময়ের বড় দাবি। এই বিষয়টিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরের বেস আন নূর মডেল স্কুলে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। প্রাক্তন ডি.এস.পি ফরিদ হোসেন মহাশয়ের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সম্মানিত চেয়ারম্যান মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু। তিনি বলেন—”বর্তমান শিক্ষার পদ্ধতি বদলাতে হবে। শুধু বইয়ের পড়া নয়, বরং দক্ষতা-ভিত্তিক শিক্ষা ও বাস্তবমুখী প্রশিক্ষণই আগামী প্রজন্মের সাফল্যের চাবিকাঠি। কর্মমুখী শিক্ষা…

আরও পড়ুন
জেলা 

মহেশতলায় রহস্যময় মৃত্যু নার্সের ! তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : বাড়ির কাছে গলিতে মুখ থুবড়ে পড়ে যুবতী। গায়ের ওড়নাটি প্যাঁচানো গলায়!শনিবার গভীর রাতে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর। পেশায় নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। মৃতার স্বামীর অভিযোগ, খুন করা হয়েছে স্ত্রীকে। ঘটনার তদন্তে নেমে যে বাড়ির সামনে যুবতীর দেহ পড়েছিল, তার মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। পেশায় তিনি নার্স। মহেশতলার দক্ষিণ জগতলার বাসিন্দা শিল্পী থাকতেন স্বামী নাসির আলির সঙ্গে।…

আরও পড়ুন
জেলা 

ইডি আধিকারিকের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বর্ধমানের জিন্নার আলী

বাংলার জনরব ডেস্ক : ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অফিসার সেজে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শেখ জিন্নার আলী। তাঁর স্ত্রী এবং সংস্থার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৪৫ লক্ষ ৮৯ হাজার টাকা। অ্যাকাউন্টটি ফ্রিজ করেছে ইডি। এ ছাড়াও ধৃতের বাড়ি থেকে দু’টি গাড়ি এবং বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি। আদালতে হাজির করানোর পরে ধৃতকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায় জিন্নারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। তার ভিত্তিতেই বিধাননগর থানা মামলা রুজু করে। বিষয়টি ইডির নজরে…

আরও পড়ুন
জেলা 

নাবালিকাকে ধর্ষণ মালদহের অবসরপ্রাপ্ত শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

বাংলার জনরব ডেস্ক : চার বছর আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থকের ন’বছরের মেয়েকে ধর্ষণ করেছিলেন তৃণমূল নেতা! ২০২১ সালের ‘ভোট পরবর্তী হিংসা’ সংক্রান্ত ওই মামলায় অভিযুক্ত সেই তৃণমূল নেতা, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল মালদহ জেলা আদালত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর অশান্তির ঘটনা ঘটেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। তা নিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে। এর পর উচ্চ আদালতের নির্দেশেই সেই সময়ে ঘটা খুন-ধর্ষণের তদন্তে নামে সিবিআই। আদালত সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা মামলার অন্তর্গত মোট ৫৫টি ঘটনার তদন্তের দায়িত্বভার পেয়েছিল তারা। তার মধ্যেই একটি ছিল মালদহের মানিকচক ব্লকের…

আরও পড়ুন