বন্ধের নামে খেজুরিতে বিজেপির ‘দাদাগিরি’!
বাংলার জনরব ডেস্ক : বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে উত্তেজনা চরমে। হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। স্বাভাবিকভাবে তার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিজেপি কর্মী-সমর্থকদের রাজ্য সড়কের উপর থেকে হঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। এদিকে, সোমবার সকালেই বাঁশগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশ ৯ জন বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারি বাসিন্দা।…
আরও পড়ুন