ভাঙড়ের তৃনমূল অঞ্চল সভাপতি ফজলে করিমের বাড়ির লক্ষ্য করে গুলি বোমাবাজির অভিযোগ, অভিযোগের তীর তৃণমূল নেতা কাইজার অনুগামীদের দিকে
বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে মঙ্গলবার সারা রাত ধরে চলল গুলিবৃষ্টি ও বোমাবাজি। জানা গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই বোমাবাজি হয়েছে। অভিযোগের তির দলেরই এক নেতার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত তৃণমূল (TMC) নেতা। ভাঙড়ের বাসিন্দা ফজলে করিম। তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি। অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে কমপক্ষে ১২ রাউন্ড গুলি চালানো হয়। কোনওটা লাগে বাড়ির দেওয়ালে। কোনওটা আবার জানলা দিয়ে গিয়ে লাগে বিছানায়। সেই সঙ্গে চলে বোমাবাজি।…
আরও পড়ুন