জেলা 

বন্ধ হয়ে যাওয়া পদ্মা নদীর ভাঙন রোধের কাজ বিধায়ক ইদ্রিস আলীর হস্তক্ষেপে কাজ পুনরায় চালু

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি:   গতকাল ৪ঠা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার চরবামনপুরে পদ্মা নদীর ভাঙনের কাজকে বাধা দেয় কংগ্রেসের একাংশ।গত দুদিন ধরে এই গন্ডগোল চলে, কংগ্রেসের এক মহিলা কর্মী সিপিএম, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়।এই খবর পেয়ে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী উক্ত স্হানে যান এবং এলাকার প্রধান মিনারুল ইসলাম সহ এলাকার মানুষদের সঙ্গে নিয়ে সভা করেন।সকলে বলেন আমরা বাঁধ নির্মাণ চায়।

উক্ত মহিলা কংগ্রেসের কর্মী, ঠিকাদারদের কাছে টাকার দাবী করে। বিধায়ক ইদ্রিস আলী এলাকার মানুষদের নিয়ে বাঁধ নির্মাণের কাজ কর্মের তত্ত্ববোধান করার জন্য ১৩ জনের একটি কমিটি করে দেন। কমিটির আহ্বায়ক করা হয় স্হানীয় প্রধান মিনারুল ইসলাম এবং তৃনমূল কংগ্রেসের নেতা আবু সাইম রিপনকে। সর্বসম্মতিক্রমে বিধায়ক ইদ্রিস আলীকে কমিটির চেয়ারম্যান করা হয়। উল্লেখ থাকে পদ্মা নদীর ভাঙন রোধের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় দাবি জানান বিধায়ক ইদ্রিস আলী। তাছাড়া সেচমন্ত্রী শ্রী পার্থ ভৌমিক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এর সঙ্গে দেখা করে পদ্মা নদীর ভাঙন রোধের জন্য তাড়াতাড়ি ব্যাবস্হা করার অনুরোধ জানান। উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে এলাকার পরিদর্শন করা হয়।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী আশাবাদী এই বাঁধ নির্মাণের কাজ যত শীঘ্রই সম্পূর্ন হবে। বিরোধীদের জেনে রাখা উচিত ,সরকারী এই জনস্বার্থমলুক কাজে বেআইনিভাবে বাধা দিলে কঠোর শাস্তি পেতে হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ