অভিষেক আতঙ্কে ভুগছে বিজেপি,ব্যারাকপুরে তৃণমূলের বিশাল সমাবেশে বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
বিশেষ প্রতিবেদন,ব্যারাকপুর : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের একের পর এক জনসভা প্রমাণ করে দিচ্ছে এরাজ্যের মানুষ মমতা -অভিষেকের পাশে আছে। রবিবার বনগাঁর জনসভা থেকে বিজেপিকে তুলোধুনো করার পাশাপাশি বিজেপি নেতৃত্বরা অভিষেক আতঙ্কে ভুগছে বলে দাবি করেছিল উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতৃত্ব তথা মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

উল্লেখ্য সোমবার কেন্দ্রের জনবিরোধী নীতি ও বিজেপি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে উঃ চব্বিশ পরগনা জেলার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল জনসভা সংঘটিত হয় ব্যারাকপুর স্টেশন রোডে।


উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সেনাপতি তথা বন ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন, বিজেপি ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে,যে কোন উপায় অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকার পথ তৈরি করছে। কিন্তু বাংলার মানুষ যেভাবে তাদের বর্জন করেছে ঠিক তেমনি আগামী দিনে ভারত থেকে তাদের বিতাড়িত করবে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের জনগণ। তিনি বলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক,বাংলার যুবসমাজের নয়নের মনি সাংসদ তথা ৩৪ বছরের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির নেতারা রাজনৈতিক কৌশলে পেরে উঠতে না পেরে ইডি,সিবিআই এর ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যায়নি বলে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বলেন অভিষেক আতঙ্কে বিজেপির নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তাঁর বক্তব্যে উঠে আসে তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে উন্নয়নকে সামনে রেখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তা অন্য কোন দলে দেখা যায় না। এখানে নারী শক্তি অত্যন্ত সম্মানের সঙ্গে মানুষের জন্য সেবা করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।সেচ ও জলপথ মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক উজ্জীবিত বক্তব্য রাখেন উপস্থিত জনতার উদ্দেশ্যে,তার বক্তব্যের মধ্যে একাধিকবার বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলায় সুশাসনের স্থাপিত হয়েছে তাকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মা মাটি মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান তিনি রাখেন।

সাংসদ শ্রী অর্জুন সিং দাবি করেন, বিজেপি একটি ভন্ড রাজনৈতিক দল যাদের নির্দিষ্ট কোন ইস্যু নেই কেবলমাত্র ধর্মীয় ইস্যুকে পাথেয় করে ভোটের তরি পার হতে চায়,কিন্তু বাংলার সুশিক্ষিত মানুষ কখনই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না বলে তিনি আশা ব্যক্ত করেন।

উক্ত রাজনৈতিক জনসভায় তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ,উপ মুখ্য সচেতক শ্রী তাপস রায়, বিধায়ক মদন মিত্র, অভিনেতা তথা বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, মঞ্জু বসু, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, ছিলেন কেয়া দাস, সোনালী সিং সহ অন্যান্য চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ।

