জেলা 

আবারো মানবিকতার নজির স্থাপন করলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,দমদম :   বাংলায় প্রবাদ বাক্য আছে বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে উঠে আসা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বলা বাহুল্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতির ময়দানে পা দেওয়ার আগে থেকেই মানুষের আপদে বিপদে পৌঁছে যাওয়াই ছিল যার নিত্যনৈমিত্তিক কাজ সেই একেএম ফারহাদ বিগত দিনেও অসুস্থ পরিবারের পাশে গিয়ে যেমন সহযোগিতার হাত বাড়িয়েছে, ঠিক তেমনি পরিবারের কোনো সন্তানের মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সাহায্য নিয়ে…

আরও পড়ুন
জেলা 

জমকালো সন্ধ্যা,বারাসাত নাট্যোৎসবের দ্বিতীয় দিন

বিশেষ প্রতিবেদন বারাসাত :  রবিবার বারাসাত নাট্য উৎসবের শুভারম্ভ হয়েছিল রাজ্য সরকারের মন্ত্রী শ্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে।দ্বিতীয় দিন সান্ধ্যকালীন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার বন ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি,ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত, কাউন্সিলর দেবু পাল, অভিজিৎ নাগ চৌধুরী, গোপাল ব্যানার্জি, চম্পক দাস,দীপক দাসগুপ্ত,সমীর কুন্ডু প্রাক্তন কাউন্সিলর বড়কা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন
জেলা 

সিবিআইয়ের হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু, রাজ্যজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের রামপুরহাটের বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে। লালন শেখ ছিলেন এই মামলার মূল অভিযুক্ত এবং তিনি উপ প্রধানের মৃত্যুর পর বাড়িতে আগুন লাগিয়েছিলেন।মঙ্গলবার এমনটাই জানা গেল সিবিআই সূত্রে। যদিও কী কারণে এই মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। রামপুরহাটে সিবিআই ক্যাম্পে দেহ রয়েছে বলে সূত্রের খবর। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। তাঁকে ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে কয়েক দিন আগে গ্রেফতার করে সিবিআই। ৪ ডিসেম্বর রামপুরহাট আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৬ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। গত ২১ মার্চ…

আরও পড়ুন
জেলা 

২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী

বিশেষ প্রতিনিধি: আজ ১২ই ডিসেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড়ে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিশাল কর্মীসভা হয়। উক্ত কর্মীসভার আয়োজন করে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল যুব কংগ্রেস। প্রধান বক্তার ভাষনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, আর্দশ এবং অবদানের বিভিন্ন দিক ব্যাখা করেন। তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা…

আরও পড়ুন
জেলা 

একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বন্ধন, রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :  জাতপাতের ভেদাভেদ দূরীকরণে,রক্তদান সামাজিকতার বন্ধনে আবদ্ধ করে তোলে মানবকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিল যত বেশি সম্ভব রক্তদান শিবির অনুষ্ঠিত করা যায়। সেই দিশাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বছরভর মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে রক্তদান শিবির আয়োজন করে চলেছে। উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কৃষ্ণমাটি তরুণ সংঘের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির,সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি রুপায়িত হয় দুইদিন ব্যাপী। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় দুঃস্থ মানুষদের যেভাবে বস্ত্রসমগ্রী তুলে দিয়েছে তা এলাকার মানুষের কাছে প্রশংসিত…

আরও পড়ুন
জেলা 

খেলার মাঠের মতো,উদার হোক রাজনীতির ময়দান বারাসাতে এক ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত : বিশ্বকাপের আসরে যেভাবে একের পর এক বড় দলকে বিদায় নিতে হয়েছে ঠিক তেমনি বিজেপিকে খুব তাড়াতাড়ি সাফ হয়ে যেতে হবে বলে দাবি করলেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উল্লেখ্য বারাসাত -১ ব্লকের খিলকাপুর রাইজিং সান ও নিউ রাইজিং সান ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী রক্তদান,ম্যারাথন দৌড়, বস্ত্রাদি বিতরণ ও ফুটবল টুর্নামেন্টের শেষ দিন সান্ধ্যকালীন মুহূর্তে মাঠে উপস্থিত থেকে আনন্দের আবহ তিনি বলেন, রাজ্যে সার্বিক পরিস্থিতির উপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী…

আরও পড়ুন
জেলা 

আবাস যোজনায় দূনীর্তি চরমে পৌছেছে, চারতলার বাড়ির মালিকের স্ত্রী এবং মৃত বাবার নাম আবাস যোজনায়,বর্ধমানের খন্ডঘোষের এই ঘটনা সামনে আসতেই পঞ্চায়েত দূনীর্তির পর্দা ফাঁস ! মমতা বন্দ্যোপাধ্যায় কী পারবেন দূনীর্তিগ্রস্থদের দল থেকে বিতাড়িত করতে?

বাংলার জনরব ডেস্ক :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন আবাস যোজনার দূনীর্তি নিয়ে তদন্ত করা হবে । একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নবান্ন । মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি ফেরানোর লক্ষ্যে এই তদন্ত শুরু করলেও তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে । কারণ পঞ্চায়েত নির্বাচনের মুখে এই তদন্ত যে আইওয়াশ ছাড়া যে কিছুই নয় তা বলার অপেক্ষা রাখে না । বাংলার জনরব রীতিমতো চ্যালেঞ্জ মমতা সরকারের দাবি করছে এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে আবাস যোজনায় দূনীর্তি হয়নি । সব পঞ্চায়েতেই ভাল রকম দূনীর্তি হয়েছে এ কথা কেউ…

আরও পড়ুন
জেলা 

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে মধ্যরাতে গ্রেফতার করল পুলিশ

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের হরদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা শ্যামল আদককে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে ।  শ্যামলের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক কাজে টেন্ডার নিয়ে বড়সড় দুর্নীতিতে যুক্ত। শনিবার রাতে হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে বলে হলদিয়া মহকুমা পুলিশ অফিসার জানিয়েছেন।হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রাহুল পাণ্ডে এ প্রসঙ্গে বলেন, ‘‘শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হবে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত…

আরও পড়ুন
জেলা 

টেট পরীক্ষা দিনেই অব্যবস্থার অভিযোগে বিক্ষোভ পরীক্ষার্থীদের

বাংলার জনরব ডেস্ক :  প্রাথমিক টেট পরীক্ষার দিনেই বোলপুরে বিক্ষোভ দেখাল পরীক্ষার্থীরা । তাঁদের অভিযোগ ছিল, কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ব্যাগ রাখার বন্দোবস্ত করে দেননি। ব্যাগ রাখার বিষয়ে কোনও রকম সহযোগিতাও করা হচ্ছিল না বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। এতে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। যার ফলে তাঁরা বেশ কিছু ক্ষণ পরীক্ষাকেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করে রাখেন। টেটের জন্য হুগলি থেকে শুরু করে মুর্শিদাবাদ, রাজ্যের নানা জেলায় সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ করা গিয়েছে। স্টেশনগুলিতে রবিবার সকালে বাড়তি ভিড় দেখা গিয়েছে। বহরমপুর শহরে টেটের জন্য ব্যাপক যানজট তৈরি হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানুষ গড়ার কারিগর তৈরি করে : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :  ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু হযরত মুহম্মদ (সাঃ) মানব সভ্যতাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কঠোর তপস্যার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছিল ইসলামের বাণী। মহান মানবকে মুসলিম ধর্মাবলম্বীরা, যথাযোগ্য মর্যাদায় আগমনের দিনকে স্মরণ করে রাখার জন্য ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে থাকে। বলাবাহুল্য শনিবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন রাজারহাট বি এফ জে সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে বিশ্ব নবী দিবস পালন উপলক্ষে মহতি ধর্মীয় জুলুস ও মাদ্রাসা পড়ুয়াদের পাগড়ী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় সকলকে নিয়ে দোয়া করার পাশাপাশি সকলের মধ্যে সাধারণ…

আরও পড়ুন