জেলা 

সিবিআইয়ের হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু, রাজ্যজুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের রামপুরহাটের বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে। লালন শেখ ছিলেন এই মামলার মূল অভিযুক্ত এবং তিনি উপ প্রধানের মৃত্যুর পর বাড়িতে আগুন লাগিয়েছিলেন।মঙ্গলবার এমনটাই জানা গেল সিবিআই সূত্রে। যদিও কী কারণে এই মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। রামপুরহাটে সিবিআই ক্যাম্পে দেহ রয়েছে বলে সূত্রের খবর।

লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। তাঁকে ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে কয়েক দিন আগে গ্রেফতার করে সিবিআই। ৪ ডিসেম্বর রামপুরহাট আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ৬ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন।

Advertisement

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই।

সিবিআই দাবি করে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন। তিনি নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ডান হাত ছিলেন। বিভিন্ন সময়ে ওই কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদে করে লালনের নাম পান আধিকারিকরা। অবশেষে তাঁকে ধরল সিবিআই। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

সিবিআই হেপাজতে সেই লালনের ‘রহস্যমৃত্যু’ নিয়ে শুরু হয়েছে জোর চাঞ্চল্য।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ