জেলা 

যাত্রীবাহী টুরিস্ট বাস হরিপালের নয়নজলিতে উল্টে গেল মৃত এক, আহত ৬০, দুর্ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার ভোরে হুগলির (Hooghly) হরিপালে নয়ানজুলিতে উলটে গেল যাত্রী ভরতি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। জখম কমপক্ষে ৬০ জন। জানা গিয়েছে, সোমবার রায়দিঘি থেকে একটি বাসে করে পুরুলিয়ার অযোধ্যায় যান প্রায় ৭২ জন। তাঁদের মধ্যে বাচ্চারাও ছিল। সেখানে পিকনিক, ঘোরাফেরা সেরে বুধবার ভোরে ফিরছিলেন সকলে। ফেরার পথেই দুর্ঘটনা। ভোর সাড়ে চারটে নাগাদ হরিপাল এলাকায় আচমকা উলটে যায় বাসটি। পড়ে যায় একটি নয়ানজুলিতে। সূত্রের খবর, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের পাঠানো হচ্ছে কলকাতার হাসপাতালে। ৪০ জনের চিকিৎসা চলছে হরিপালেই। মৃত্যু হয়েছে এক…

আরও পড়ুন
জেলা 

মধ্যরাতে বিশ্বভারতীর পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভেঙে দিল নিরাপত্তা রক্ষীরা, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন জানালেন আন্দোলনকারীরা

বাংলার জনরব ডেস্ক : মধ্যরাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রছাত্রীদের করা অবস্থান মঞ্চ ভেঙে দিলেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, নিরাপত্তাকর্মীরা মত্ত অবস্থায় তাঁদের মারধর করেছেন। এমনকি, নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের ধর্ষণ করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়ারা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অশোক মাহাতোর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে দাবি ছাত্রদের। তবে অশোকের পাল্টা দাবি, মঙ্গলবার রাতে বিশ্বভারতীর অধ্যাপক এবং অধ্যাপিকাদের বাড়িতে গিয়ে ইট ছুড়েছেন পড়ুয়ারা। সেই কারণে নিরাপত্তাকর্মীরা এসে মাঝরাতে অবস্থান মঞ্চ ভেঙে ফেলেছেন। অধ্যাপকদের বাড়ি থেকে বেশ কিছু পাথর উদ্ধার হয়েছে বলেও দাবি অশোকের। কিন্তু ঘটনাস্থলে…

আরও পড়ুন
জেলা 

গোবরডাঙা জীব-বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির ব্যবস্থাপনায় জৈব মেলা ২০২২

দীপাঞ্জন দে: সম্প্রতি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় গোবরডাঙা জীব-বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির ব্যবস্থাপনায় ২০২২ সালের জৈব মেলার আয়োজন করা হয়েছিল। মুক্ত সারস্বত জ্ঞান-বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র গোবরডাঙা গবেষণা পরিষদের উদ্যোগে প্রতি বছর এই জৈব মেলার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম ছিল না। জৈব মেলা শুরু হয় ৯ ডিসেম্বর, যা চলে ১১ ডিসেম্বর পর্যন্ত। গোবরডাঙা রেনেসাঁস ইন্সটিটিউটে তিন দিন ধরে জৈব মেলা চলে। মেলায় জৈব চাষ সম্পর্কিত একাধিক স্টল বসেছিল। সেখানে প্রদর্শিত হয় বিভিন্ন জাতের দেশি চাল, ডাল, সরিষার তেল, মশলা, চিঁড়ে, মুড়ি, মধু, সবজি প্রভৃতি। সেগুলি বিক্রির ব্যবস্থাও ছিল। তিন…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়ক নারায়ণ গোস্বামীর পরিচালনায় অশোকনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল জনসভা

বিশেষ প্রতিবেদন,অশোকনগর : উঃ চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভা এলাকার তরুলিয়াতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার জনপ্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী পরিচালনায় অশোকনগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের সভা কার্যত জনসমুদ্রে রূপান্তরিত হয়। আজ মঙ্গলবার এই সভাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনপ্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামী পরিচালনায় আজকের এই সভায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকালে অশোকনগরের রাজিবপুর-বিড়া অঞ্চলের জনসভায় উপস্থিত থেকে বিরোধীদলগুলোকে তুলোধুনো করেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিখোঁজ আনিসুল শেখের পরিবারের পাশে ওয়েলফেয়ার পার্টি

বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকের মহালদারপাড়া সীমান্তবর্তী এলাকার আনিকুল শেখ নামে বছর ৫৪ এক ব্যক্তি বিগত ৭ই ডিসেম্বর থেকে নিখোঁজ। পরিবারের দাবী বিএসএফের নির্মম অত্যাচারে নিখোঁজ আনিকুল শেখ। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েলফেয়ার পার্টির এক প্রতিনিধি দল। এদিনের প্রতিনিধি দলে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সম্পাদক মহঃ আশাদুল্লাহ, ব্লক সভাপতি মনিরুল ইসলাম, ব্লক সহ-সভাপতি ডাঃমজিবুর রহমান, ব্লক সম্পাদক মুরশালিম সেখ সহ অন্যান্য নেতৃত্ব। প্রতিনিধি দল পরিবারের পাশে থেকে আইনি সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন
জেলা 

‘তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে’! পুরসভার অস্থায়ী মহিলা কর্মীকে কু প্রস্তাব তৃণমূল কাউন্সিলরের, রাজ্য জুড়ে শোরগোল

বাংলার জনরব ডেস্ক : খড়গপুর পুরসভার এক অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠল তৃণমূল  কাউন্সিলারের বিরুদ্ধে। খড়গপুর পুরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে ওই অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ করেছেন তাকে নাকি একরাত সঙ্গ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। ইতিমধ্যেই পুরসভার অস্থায়ী মহিলা কর্মী থানায় অভিযান দায়ের করেছে। এরপরেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা, ওই কাউন্সিলর এর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে। ওই মহিলার দাবি, ফেসবুকে তৃণমূল কাউন্সিলর নাকি তাঁকে বলেছেন, ‘তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে’! এমনকী, থানায় অভিযোগ…

আরও পড়ুন
জেলা 

বিশ্বভারতীতে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত, উপাচার্যকে লক্ষ্য করে ছোড়া হলো চেয়ার, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন আন্দোলনকারীরা

বাংলার জনরব ডেস্ক : উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন আরো তীব্র হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাঁর বসভবন থেকে বেরোতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে। উপাচার্যকে ঘেরাওমুক্ত করতে গিয়ে এর পরেই পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মারামারি, ধাক্কাধাক্কি এবং তুমুল হট্টগোলে অশান্ত হয়ে উঠল শান্তিনিকেতন। সেই সময়ে উপাচার্যের দিকে কয়েক জন আন্দোলনকারী চেয়ার ছোড়েন বলেও অভিযোগ। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল হলে যান উপাচার্য। কিন্তু সেখানেও একপ্রস্ত ঝামেলা হয়। বার বার ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পড়ুয়া এবং নিরাপত্তারক্ষীরা। আন্দোলনকারী এক পড়ুয়ার মন্তব্য, ‘‘প্রয়োজনে আমরণ অনশন করব। কিন্তু…

আরও পড়ুন
জেলা 

‘তোর জীবন শেষ করে দেব, তোর স্বামীকে আজ মারব,তোর ছেলেকেও উল্টো করে ঝুলিয়ে মারব’ সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর, ‘শেষ দেখা দেখে নাও বাবাকে’ সিবিআই আধিকারিকরা এই হুমকি দিয়েছিলেন অভিযোগ লালনের মেয়ের

বাংলার জনরব ডেস্ক : বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ রামপুরহাট থানায় দায়ের করেছেন লালনের স্ত্রী রেশমা বিবি। তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে লালনকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই আধিকারিকরা লালনকে হেফাজতে খুন করে দেওয়ার হুমকি দেন বলেও রেশমার অভিযোগ। রেশমার দাবি, ‘‘আমাকে গতকাল সিবিআই বলে এসেছে, ‘তোর স্বামী তো শেষ। তুইও আত্মহত্যা করে নিস।’ এ কথা বলেছে সিবিআইয়ের বিলাস এবং ভাস্কর। আমাকে আরও বলেছে, ‘তোর জীবন শেষ করে দেব। তোর স্বামীকে আজ মারব। তোর ছেলেকেও উল্টো করে ঝুলিয়ে মারব।’ আমার সব শেষ…

আরও পড়ুন
জেলা 

আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরী ইউটিউবারের

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার সকালে সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক কিশোরীর ।  এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী ইউটিউবার হিসেবে বেশ পরিচিত। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী। সে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি করছেন বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা। গুরুতর আহত ওই কিশোরীকে তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় পরিবারের…

আরও পড়ুন
জেলা 

Lalan Sheikh Death Case: সিবিআই খুন করেছে আমার স্বামীকে পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন লালনের স্ত্রী, রামপুরহাট সিবিআই ক্যাম্প ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, চরম ব্যাক ফুটে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি

বাংলার জনরব ডেস্ক :সিবিআই হেফাজতেই খুন করা হয়েছে তার স্বামী লালন শেখকে  সিবিআই-এর বিরুদ্ধে থানায় লিখিত এই অভিযোগ দায়ের করলেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। সিবিআই-এর আট আধিকারিকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন রেশমা বিবি। এ বছরের ২১ মার্চ বগটুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন ভাদু শেখ ঘনিষ্ঠ লালন। বগটুই কাণ্ডের পর থেকেই ফেরার ছিল লালন। গত ৩ ডিসেন্বর লালনকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করে সিবিআই। গত ৪ ডিসেম্বর প্রথমে তাঁকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর পরে গত ১০ ডিসেম্বর ফের লালনকে…

আরও পড়ুন