আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরী ইউটিউবারের
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার সকালে সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক কিশোরীর । এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী ইউটিউবার হিসেবে বেশ পরিচিত। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী। সে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি করছেন বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা। গুরুতর আহত ওই কিশোরীকে তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। কিন্তু তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

