‘তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে’! পুরসভার অস্থায়ী মহিলা কর্মীকে কু প্রস্তাব তৃণমূল কাউন্সিলরের, রাজ্য জুড়ে শোরগোল
বাংলার জনরব ডেস্ক : খড়গপুর পুরসভার এক অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। খড়গপুর পুরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে ওই অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ করেছেন তাকে নাকি একরাত সঙ্গ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। ইতিমধ্যেই পুরসভার অস্থায়ী মহিলা কর্মী থানায় অভিযান দায়ের করেছে। এরপরেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা, ওই কাউন্সিলর এর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে।
ওই মহিলার দাবি, ফেসবুকে তৃণমূল কাউন্সিলর নাকি তাঁকে বলেছেন, ‘তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে’! এমনকী, থানায় অভিযোগ জানিয়েও লাভ হবে না বলে হুমকিও দেন প্রবীর ঘোষ!
এদিকে দলের অভিযুক্ত কাউন্সিলের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূলের মহিলা কর্মীরা। এদিন খড়গপুর টাউন থানার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের সঙ্গে কথোপকথনে স্ক্রিনশট-সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভার অস্থায়ী মহিলা কর্মী।
এর আগে, দাইঁহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের ‘কীর্তি’তে বিড়ম্বনায় তৃণমূল। কেন? চাকরি আশায় পুরপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। অভিযোগ, তাঁকে নাকি কুপ্রস্তাব দিয়েছেন শিশির! ভিডিয়ো ও অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দলের নির্দেশ মেনে শেষপর্যন্ত পদত্যাগ করতে হয় অভিযুক্তকে।

