কলকাতা 

APDR: সিবিআই হেফাজতে লালন সেখের রহস্য মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও সিবিআই অফিসারদের অবিলম্বে সাসপেন্ড করার দাবিতে এপিডিআর এর নিজাম প্যালেস অভিযান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: বগটুইতে ভাদু শেখ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্য মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বাংলা তথা দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকা ব্যক্তির মৃত্যুর দায় সিবিআইকে নিতে হবে এ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল মন্তব্য করতে শুরু করেছে। মেঘালয় সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট সিবিআই-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন কিভাবে লালন শেখের মৃত্যু হল তা জানাতে হবে? লালন শেখের স্ত্রী রেশমা শেখ সাংবাদিকদের জানিয়েছেন তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনি সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন এবং সুবিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই লালনের স্ত্রী ও মা রামপুরহাট থানায় সিবিআই এর ৮ আধিকারিক এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

এদিকে এই ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন শুরু করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর। আজ মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে সিবিআই এর কলকাতার সদর দফতর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সিবিআই এর ওই ৮ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড এবং নিরপেক্ষ তদন্ত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর।

সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন হেফাজতে থাকা ব্যক্তির মৃত্যু হলে সেই সংস্থাকেই দায়িত্ব নিতে হবে। কিভাবে কেন তার মৃত্যু হল সেই বিষয়টি সামনে আনতে হবে। সকলকে জানানো উচিত আসল ঘটনা কি? একটা তদন্ত চলছে সেই ঘটনার যিনি মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হলো প্রায় আট মাস পর তারপর কয়েকদিন হেফাজতে থাকার পরেই মৃত্যু হল এ নিয়ে নিরপেক্ষ তদন্ত করা উচিত বলে রঞ্জিতবাবু দাবি করেছেন।

মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেসের সামনে সিবিআই দফতরে কাছে এপিডিআর বিক্ষোভ প্রদর্শন করে তা এরপরই কলকাতার দায়িত্ব প্রাপ্ত সিবিআই অফিসারের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ