জেলা 

ওয়েলফেয়ার পার্টির উদ্যোগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি: ওয়েলফেয়ার পার্টি রঘুনাথগঞ্জ – ১ ব্লকের পরিচালনায় এবং ব্রাইট ফিউচার ট্রাষ্টের আর্থিক সহায়তায় মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরে গরীব দূস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সহ-সভাপতি এম এ হান্নান,জেলা সম্পাদক মুহাঃ আসাদুল্লাহ,ব্লক সভাপতি মনিরুল ইসলাম, রঘুনাথগঞ্জ ব্লক সহ সভাপতি ডাঃ মোজাম্মেল হক ,ব্লক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন,জঙ্গিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিগত পৌরসভার প্রার্থী শিউলি খাতুন সহ অন্যান্য নেতৃত্ব ।

আরও পড়ুন
জেলা 

রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান : একদিনের অভিনব কর্মশালা 

বিশেষ প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের নোদাখালি থানার অন্তর্গত চেতনা শিশু শ্রমিক বিদ্যালয়ে একটি একদিনের অভিনব কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপিকা দেবযানী গুহ মহাশয়ার উদ্যোগে “রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান” এর অন্তর্ভুক্ত এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল মেয়ে শিশু শ্রমিক ও তার পরিবারকে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ বৃত্তির উপযোগী সহজ বৃত্তিমূলক কাজের সন্ধান দেওয়া। এজন্যে উক্ত কর্মশালায় হাতে কলমে নিত্য ব্যবহার্য ফেলে দেওয়ার বিভিন্ন সামগ্রী দিয়ে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন…

আরও পড়ুন
জেলা 

বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রানী পালন নিয়ে আলোচনা সভা, গরু দৌড় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভগবানগোলায়

বিশেষ প্রতিনিধি:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ১৪ই ডিসেম্বর বুধবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার আরিজপুর ফুটবল ময়দানে গরু দৌড় প্রতিযোগিতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রানী পালন আলোচনাচক্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। প্রধান অতিথির ভাষণে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, ঘোড় দৌড় প্রতিযোগিতা অনেক দেখেছি, কিন্তু আজ গরু দৌড় প্রতিযোগিতা দেখে খুব আনন্দ পেলাম। গরু দৌড় প্রতিযোগিতায় একশোটির বেশী গরু নিয়ে গরু দৌড় প্রতিযোগিতা হয়। তিনি আরও বলেন,এই ধরনের প্রতিযোগিতা হলে প্রানী সম্পদ বিকাশের ব্যাপারে মানুষের অনেক আগ্রহ বাড়বে। বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরু পালন, হাঁস মুরগি…

আরও পড়ুন
জেলা 

মাওলানা জামালউদ্দিন সিদ্দিকিয়া হাই মাদ্রাসায় অভিভাবক ও পড়ুয়াদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

মওলানা জামালউদ্দিন সিদ্দিকিয়া হাই মাদ্রাসায় (উচ্চ মাধ্যমিক কলা ও বিজ্ঞান ) অভিভাবকদের নিয়ে করোনা ভ্যাক্সসিন সম্পর্কে সচেতনতা সভা।উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী অভিভাবক ,পরিচালন সমিতির সদস্য মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মঞ্জুর আলী,প্রাক্তন প্রধান শিক্ষক বদরুদ্দীন সিদ্দিকী ও পরিচালন সমিতির সম্পাদক প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন ।ব্লক স্বাস্থ্য কর্মীরা সভায় ভ্যাকসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ভ্যাক্সিন সম্পর্কে মানুষের ভুল ধারণা এবং রোগপ্রতিরোধ ও প্রতিষেধক হিসাবে ভ্যাক্সিন নেওয়ার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে প্রাবন্ধিক ও লেখক তথা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সম্পাদক এস এম শামসুদ্দিন বলেন, কিছু কিছু মানুষ…

আরও পড়ুন
জেলা 

একেএম ফারহাদের সভাপতিত্বে, বারাসাতে মাদ্রাসা শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভা

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  সুদুর প্রাচীন কাল থেকে শিক্ষার সার্বিক মান্নোনয়নে মাদ্রাসা শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার সাক্ষী আছে ইতিহাস। ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা পুরো বিশ্বের বিভিন্ন দেশে প্রচারের জন্য অনেক মহাপুরুষদের সুচিন্তিত মতামত বহন করে চলেছে। ভারতের মতো বৈচিত্র্য পূর্ণ দেশে যখন কিছু বিভেদকামী শক্তি মানুষের মধ্যে জাত পাতের রাজনীতি করতে চাইছে তাকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসেবে বিভেদগামী শক্তিকে পরাস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম করে চলেছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর নেতৃত্বে। বলাবাহুল্য মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা…

আরও পড়ুন
জেলা 

উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশন সংলগ্ন রেল বস্তিতে ভয়াবহ আগুন, হতাহতের কোন খবর নেই

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশন সংলগ্ন রেল বস্তিতে বিধ্বংসী আগুনের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার বিকেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে রেলবস্তিতে। তার জেরে ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাবরা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পিছনে রেলবস্তিতে আগুন লাগে। খুব দ্রুত ওই আগুন বস্তির প্রায় ৫০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার আধ ঘণ্টা…

আরও পড়ুন
জেলা 

লালনের মৃতদেহ রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে এনে বিক্ষোভ গ্রামবাসীদের

বাংলার জনরব ডেস্ক : লালন শেখের লাশ নিয়ে বিক্ষোভ রামপুরহাটে। ‘অভিযুক্ত সিবিআই’ আধিকারিকদের গ্রেফতারির দাবি করে রামপুরহাটে সিবিআই অস্থায়ী শিবিরের মধ্যে প্রবেশ করতে চান বিক্ষোভকারীরা। তাঁরা জানান, সিবিআই আধিকারিকদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে শুরু করে। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালনের মৃত্যু হয় সোমবার। সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সিবিআইকে দায়ী করেছে পরিবার। সিবিআই একে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও লালনের স্ত্রী দাবি করেন খুন করা হয়েছে তাঁর স্বামীকে। সিবিআই আধিকারিকদের গ্রেফতারির দাবি করে দেহ…

আরও পড়ুন
জেলা 

যাত্রীবাহী টুরিস্ট বাস হরিপালের নয়নজলিতে উল্টে গেল মৃত এক, আহত ৬০, দুর্ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার ভোরে হুগলির (Hooghly) হরিপালে নয়ানজুলিতে উলটে গেল যাত্রী ভরতি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। জখম কমপক্ষে ৬০ জন। জানা গিয়েছে, সোমবার রায়দিঘি থেকে একটি বাসে করে পুরুলিয়ার অযোধ্যায় যান প্রায় ৭২ জন। তাঁদের মধ্যে বাচ্চারাও ছিল। সেখানে পিকনিক, ঘোরাফেরা সেরে বুধবার ভোরে ফিরছিলেন সকলে। ফেরার পথেই দুর্ঘটনা। ভোর সাড়ে চারটে নাগাদ হরিপাল এলাকায় আচমকা উলটে যায় বাসটি। পড়ে যায় একটি নয়ানজুলিতে। সূত্রের খবর, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের পাঠানো হচ্ছে কলকাতার হাসপাতালে। ৪০ জনের চিকিৎসা চলছে হরিপালেই। মৃত্যু হয়েছে এক…

আরও পড়ুন
জেলা 

মধ্যরাতে বিশ্বভারতীর পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভেঙে দিল নিরাপত্তা রক্ষীরা, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন জানালেন আন্দোলনকারীরা

বাংলার জনরব ডেস্ক : মধ্যরাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রছাত্রীদের করা অবস্থান মঞ্চ ভেঙে দিলেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, নিরাপত্তাকর্মীরা মত্ত অবস্থায় তাঁদের মারধর করেছেন। এমনকি, নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের ধর্ষণ করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়ারা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অশোক মাহাতোর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে দাবি ছাত্রদের। তবে অশোকের পাল্টা দাবি, মঙ্গলবার রাতে বিশ্বভারতীর অধ্যাপক এবং অধ্যাপিকাদের বাড়িতে গিয়ে ইট ছুড়েছেন পড়ুয়ারা। সেই কারণে নিরাপত্তাকর্মীরা এসে মাঝরাতে অবস্থান মঞ্চ ভেঙে ফেলেছেন। অধ্যাপকদের বাড়ি থেকে বেশ কিছু পাথর উদ্ধার হয়েছে বলেও দাবি অশোকের। কিন্তু ঘটনাস্থলে…

আরও পড়ুন
জেলা 

গোবরডাঙা জীব-বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির ব্যবস্থাপনায় জৈব মেলা ২০২২

দীপাঞ্জন দে: সম্প্রতি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় গোবরডাঙা জীব-বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির ব্যবস্থাপনায় ২০২২ সালের জৈব মেলার আয়োজন করা হয়েছিল। মুক্ত সারস্বত জ্ঞান-বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র গোবরডাঙা গবেষণা পরিষদের উদ্যোগে প্রতি বছর এই জৈব মেলার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম ছিল না। জৈব মেলা শুরু হয় ৯ ডিসেম্বর, যা চলে ১১ ডিসেম্বর পর্যন্ত। গোবরডাঙা রেনেসাঁস ইন্সটিটিউটে তিন দিন ধরে জৈব মেলা চলে। মেলায় জৈব চাষ সম্পর্কিত একাধিক স্টল বসেছিল। সেখানে প্রদর্শিত হয় বিভিন্ন জাতের দেশি চাল, ডাল, সরিষার তেল, মশলা, চিঁড়ে, মুড়ি, মধু, সবজি প্রভৃতি। সেগুলি বিক্রির ব্যবস্থাও ছিল। তিন…

আরও পড়ুন