জেলা 

বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রানী পালন নিয়ে আলোচনা সভা, গরু দৌড় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভগবানগোলায়

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ১৪ই ডিসেম্বর বুধবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার আরিজপুর ফুটবল ময়দানে গরু দৌড় প্রতিযোগিতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রানী পালন আলোচনাচক্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির ভাষণে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, ঘোড় দৌড় প্রতিযোগিতা অনেক দেখেছি, কিন্তু আজ গরু দৌড় প্রতিযোগিতা দেখে খুব আনন্দ পেলাম। গরু দৌড় প্রতিযোগিতায় একশোটির বেশী গরু নিয়ে গরু দৌড় প্রতিযোগিতা হয়। তিনি আরও বলেন,এই ধরনের প্রতিযোগিতা হলে প্রানী সম্পদ বিকাশের ব্যাপারে মানুষের অনেক আগ্রহ বাড়বে। বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গরু পালন, হাঁস মুরগি পালন ইত্যাদির ব্যাপারে প্রচুর টাকার ঋণ দেওয়া হয়।

উত্তরবঙ্গ পরিবহন দফতরের অন্যতম নির্দেশক চাঁদ মহম্মদ এই ব্যাপারে বিশদ ব্যাখ্যা করেন। ধন্যবাদসূচক বক্তৃতা দেন ব্লক প্রানী সম্পদ বিকাশের আধিকারিক মিঃ মনোরঞ্জন মন্ডল। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ