জেলা 

পাঁচলা ব্লকের চড়া পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন

বিশেষ প্রতিনিধি: পাঁচলা ব্লকের চড়া পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো অঞ্চল কর্মী সম্মেলন । পাঁচলা মধ্য পাড়ায় এই কর্মী সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পাঁচলার জনপ্রিয় বিধায়ক গুলশান মল্লিক । সভার উদ্বোধন করে তিনি বলেন, মানুষের পাশে ও মানুষের সাথে দিন রাত্রি আমরা দিদির নির্দেশে ছিলাম আছি এবং থাকব ।তিনি কর্মীদের বিবাদ হিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে সজাগ ও সচেতন হতে পরামর্শ দেন । অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আশরাফ সাহেবের যোগ্য নেতৃত্বের প্রশংসা করে তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেকটা বুথের কর্মীদের সজাগ থাকতে…

আরও পড়ুন
জেলা 

Minority Day: সংখ্যালঘু অধিকার সুরক্ষা কনভেনশনে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধের প্রতিবাদ যুব ফেডারেশনের

বিশেষ প্রতিনিধি: সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে রবিবার ১৮ ডিসেম্বর ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে সংখ্যালঘু অধিকার সুরক্ষা কনভেনশনের আয়োজন করা হয়। ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর জাতি সংঘের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত ধর্মীয়, ভাষাগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য এই দিনটি সুনির্দিষ্ট করেন। প্রতিবছর এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নেতৃত্বে এদিনটিতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। এদিন কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক…

আরও পড়ুন
জেলা 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম আবাস যোজনার তালিকায়, রাজ্য রাজনীতিতে শোরগোল! এ বিষয়ে কি বলছে বিজেপি? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ইস্যুতে বিজেপি বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে চলেছে। কিন্তু সেই সমালোচক দলের ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী প্রামাণিকের বাবার নাম আবাস যোজনায়  তালিকাভুক্ত হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। জানা গেছে,প্রশাসনের পক্ষ থেকে আবাস যোজনার ঘরের যে তালিকা প্রদান করা হয়েছে সেখানে দিনহাটা এক নম্বর ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারিজা বালাডাঙার বাসিন্দা বিধূভূষণ প্রামাণিকের নাম রয়েছে। তার উপভোক্তা আইডি ১২০০৫৪৫৫৭ এবং সিরিয়াল নম্বর ১১৯৮৭৭। কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম ঘর বরাদ্দ হবার তালিকায়…

আরও পড়ুন
জেলা 

সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়িতে গেলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়, পরিবারের পাশে থাকার আশ্বাস

বাংলার জনরব ডেস্ক : সিবিআই হেফাজতে রহস্য মৃত্যুর পর  লালন শেখের বাড়িতে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি কথা বলেন,লালনের স্ত্রীর সঙ্গে, দিলেন পাশে থাকার আশ্বাস। লালনের স্ত্রীর কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানোর আশ্বাস দিয়েছেন শতাব্দী। শতাব্দীর দাবি, তাঁর কাছে লালনের পরিবারের লোকজন যা অভিযোগ করছেন তা মারাত্মক। তাঁর অভিযোগ, লালনের পাশাপাশি সিবিআইয়ের কর্তারা মারধর করেছেন লালনের স্ত্রীকেও। সাংসদের প্রশ্ন, ‘‘একজন মহিলাকে কী ভাবে মারধর করা হয়!’’ তার পরেই শতাব্দী বলেন, ‘‘আমি এটা নিয়ে যত দূর যেতে হয় যাব। দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। আমি সব…

আরও পড়ুন
জেলা 

মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হাওড়া জেলা সম্মেলন

মতিয়ার রহমান, উলুবেড়িয়া : মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হাওড়া জেলা শাখার উদ্যোগে সম্বর্ধনা ও ১৬তম ত্রি বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার রনমহল কোরানীয়া হাই মাদ্রাসায়। শনিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, তিনি বলেন মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তিনি বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে রাজ্য সরকারের অবহেলার জন্য সমালোচনা করে বলেন মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে আরো আন্দোলন জোরদার করতে হবে, এবং আন্দোলন চালিয়ে যেতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, আয়াতুল্লাহ ফারুক বলেন শিক্ষা বিস্তারে শিক্ষকদের সচেতনতা আরো বৃদ্ধি করে দেশগঠনে এগিয়ে…

আরও পড়ুন
জেলা 

শিক্ষকের সম্মান সর্বাগ্ৰে,দেগঙ্গায় বললেন শিক্ষক নেতা একেএম ফারহাদ,

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অনস্বীকার্য,একথা সু-প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে। প্রকৃত শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীকে উজ্জ্বল ভবিষ্যতের দিশারী করতে।সেই লক্ষ্যেই বিভিন্ন সময়ে মহান শিক্ষকের আগমন ঘটেছে বিশ্বজুড়ে। একজন শিক্ষার্থীর কাছে প্রথম শিক্ষালয় তার পরিবার হলেও প্রকৃত শিক্ষা অর্জিত হয় প্রাথমিক বিদ্যালয়গুলি থেকেই।প্রাথমিক শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় গোলাপের পাপড়ির মতো ছোট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে পরিচালিত হতে সাহায্য করে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা চক্রের উদ্যোগে শনিবার অষ্টম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝর্ণা ভবনে।   উক্ত সমাবেশে উপস্থিত হয়ে…

আরও পড়ুন
জেলা 

জনপরিষেবা খতিয়ে দেখতে সশরীরে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : জনপরিষেবা সচল রাখা এবং সরকারি তহবিল থেকে গৃহীত অর্থ বরাদ্দের দ্বারা নির্মীয়মাণ প্রকল্পগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আধিকারিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার বার্তা দিয়ে থাকেন। সরকারি নির্দেশিকা মতো একাধিকবার সারপ্রাইজ পরিদর্শনে ময়দানে হাজির হতে দেখা গেছে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কে। বলাবাহুল্য শুক্রবার জেলার হাড়োয়া বিধানসভা এলাকার কৃত্তীপুর-১ পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি কমিউনিটি টয়লেট ও পানীয় জলের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সশরীরে হাজির হন একেএম ফারহাদ। দক্ষ প্রশাসক…

আরও পড়ুন
জেলা 

হিউম্যান ফাউন্ডেশন অফ আলমপুরের জনমুখী কর্মসূচি পালন

বিশেষ প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত রবীন্দ্রনগর থানার অধীনে আলমপুর গ্রামে ডাক্তার পাড়ায় মরহুম বজলুর রহমান সাহেবের মাঠে হিউম্যান ফাউন্ডেশন অফ আলমপুরের উদ্যোগে এবং দি কুরআন স্টাডি সার্কেলের সহযোগিতায় বিনামূল্যে বাংলায় অনুবাদকৃত কোরআন মাজিদ এবং দু:স্থদের কম্বল বিতরণ ও ইসলামিক জলসার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা স্টাডি সার্কেলের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম, অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মোঃ রাকিব হক আমানত ফাউন্ডেশন এর কলকাতা জেলার ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী, ২ ওয়ার্ডের পৌরমাতা ইতু চক্রবর্তী, হিউম্যান ফাউন্ডেশন অফ…

আরও পড়ুন
জেলা 

আমি নিজে উপস্থিত থেকে সিবিআইয়ের সাত আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেছি দাবি লালনের স্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : লালন শেখের মৃত্যুর পর যে এফআইআর রামপুরহাট থানায় দায়ের করা হয়েছে সেই এফ আই আর লেখার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন এই দাবি করলেন স্ত্রী রেশমা। গতকাল বুধবার আদালতে সিবিআই অভিযোগ করেছে, লালনের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনায় ‘রাজ্যের মদত’ রয়েছে। ঘটনাচক্রে এর পরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেশমা। পাশাপাশি, তিনি এ-ও জানিয়ে দিয়েছেন, স্বামীর দেহ কবর থেকে তুলে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য অনুমতি দিতে চান না। বুধবার প্রাথমিক ভাবে দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিলেও পরে তা স্থগিত করে দেয় হাই কোর্ট। এ নিয়ে…

আরও পড়ুন
জেলা 

আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল দান অনুষ্ঠানে বিশৃঙ্খলা মৃত ৩ আহত ৫

বাংলার জনরব ডেস্ক : আসানসোলে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর কম্বল দান অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই বিশৃঙ্খলা কে কেন্দ্র করে মৃত্যু হল তিনজনের আহত হয়েছে কমপক্ষে পাঁচজন আহতদের মধ্যে একজন শিশু আছে বলে জানা গেছে। আজ বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর অনুষ্ঠানে দুঃস্থদের কম্বলদান করা হচ্ছিল। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান বলে খবর। আহত হয়েছেন বেশ কয়েক জন।  

আরও পড়ুন