মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হাওড়া জেলা সম্মেলন
মতিয়ার রহমান, উলুবেড়িয়া : মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হাওড়া জেলা শাখার উদ্যোগে সম্বর্ধনা ও ১৬তম ত্রি বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার রনমহল কোরানীয়া হাই মাদ্রাসায়।
শনিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, তিনি বলেন মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তিনি বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে রাজ্য সরকারের অবহেলার জন্য সমালোচনা করে বলেন মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে আরো আন্দোলন জোরদার করতে হবে, এবং আন্দোলন চালিয়ে যেতে হবে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, আয়াতুল্লাহ ফারুক বলেন শিক্ষা বিস্তারে শিক্ষকদের সচেতনতা আরো বৃদ্ধি করে দেশগঠনে এগিয়ে যেতে হবে, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক সিরাজ মল্লিক বলেন বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা বানিজ্যিকীকরন হয়ে যাচ্ছে,যেটা বর্তমানে পূঁজিপতি রা ঠিক করে দিচ্ছে ,শিক্ষার বর্তমান বানিজ্য করনের বিরুদ্ধে আমাদের সকলের এগিয়ে আসতে হবে দেশ তথা জাতি গঠনে। মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মির্জা বলেন মাদ্রাসা শিক্ষার নিরসনে আন্দোলন চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম,ধুলাসিমলা পঞ্চায়েতের প্রধান গোপীনাথ ব্যানার্জী,রনমহল কোরানীয়া হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষক নেতা আনিসুর রহমান মল্লিক।

