জেলা 

হিউম্যান ফাউন্ডেশন অফ আলমপুরের জনমুখী কর্মসূচি পালন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত রবীন্দ্রনগর থানার অধীনে আলমপুর গ্রামে ডাক্তার পাড়ায় মরহুম বজলুর রহমান সাহেবের মাঠে হিউম্যান ফাউন্ডেশন অফ আলমপুরের উদ্যোগে এবং দি কুরআন স্টাডি সার্কেলের সহযোগিতায় বিনামূল্যে বাংলায় অনুবাদকৃত কোরআন মাজিদ এবং দু:স্থদের কম্বল বিতরণ ও ইসলামিক জলসার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা স্টাডি সার্কেলের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম, অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মোঃ রাকিব হক আমানত ফাউন্ডেশন এর কলকাতা জেলার ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী, ২ ওয়ার্ডের পৌরমাতা ইতু চক্রবর্তী, হিউম্যান ফাউন্ডেশন অফ আলমপুর সম্পাদক কামরুল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন শেখ সুরাজ, মোহাম্মদ হোসেন, শেখ সাহিল, শেখ আশিক, হাফেজ আজিজুল হোসেন, রহিম,সাহিদ,শাকিল, সাদ্দাম, তানবীর, লাবিব, রামিজ, আরজু, আসফাক, তৌহিদ, কচি, এছাড়া অন্যান্য।

হিউম্যান ফাউন্ডেশন অফ আলমপুর সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে‌ তার মধ্যে এই পবিত্র অনুবাদকৃত কুরআন বিতরণের কাজ সর্বশ্রেষ্ঠ কাজ বলে তারা মনে করছেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুহা শাহ আলম বলেন, “পবিত্র কুরআন সমস্ত মানুষের জন্য সমস্যার সমাধান যে ব্যক্তি পড়বে বুঝবে সে তার জীবনকে গাইডলাইন হিসেবে একটা নির্ভরযোগ্য শ্রেষ্ঠতম গ্রন্থ হিসেবে পাবে।”

এই অনুষ্ঠানটা শুরু হয় পবিত্র কুরআনে পাঠের মাধ্যমে এবং শেষ হয় দোয়ার মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী সাহিদ হোসেন সিদ্দিকী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ