জেলা 

লালনের মৃতদেহ রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে এনে বিক্ষোভ গ্রামবাসীদের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লালন শেখের লাশ নিয়ে বিক্ষোভ রামপুরহাটে। ‘অভিযুক্ত সিবিআই’ আধিকারিকদের গ্রেফতারির দাবি করে রামপুরহাটে সিবিআই অস্থায়ী শিবিরের মধ্যে প্রবেশ করতে চান বিক্ষোভকারীরা। তাঁরা জানান, সিবিআই আধিকারিকদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে শুরু করে। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালনের মৃত্যু হয় সোমবার। সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সিবিআইকে দায়ী করেছে পরিবার। সিবিআই একে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও লালনের স্ত্রী দাবি করেন খুন করা হয়েছে তাঁর স্বামীকে।

সিবিআই আধিকারিকদের গ্রেফতারির দাবি করে দেহ নিতে প্রথমে রাজি হননি তাঁর তিনি। তবে এই মামলাটি সিআইডি নেওয়ার পর বুধবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লালনের দেহ গ্রহণ করে পরিবার। বগটুই গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় মৃত লালনের লাশ নিয়ে হঠাৎই দেহ নিয়ে যাওয়া হয় সিবিআইয়ের অস্থায়ী শিবিরের সামনে। এর পরই উত্তেজনার সৃষ্টি হয়।

প্রায় আধ ঘণ্টা লালনের দেহ নিয়ে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের সামনে বিক্ষোভ হয়। পরে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অন্য দিকে, লালনের মৃত্যুর দ্রুত শুনানির আবেদন করে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বুধবারই শুনানির সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ