কলকাতা 

ডি এ মামলা থেকে অব্যাহতি চাইলেন বিচারপতি দীপঙ্কর দত্ত, পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুনানির সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে আজ বুধবার সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা ছিল। নির্দিষ্ট নিয়ম মেনে ই বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও হৃষিকেশ রায়ের বেঞ্চে এই মামলাটি ওঠে।

কিন্তু এই দুই বিচারপতি মামলাটি শুনতে রাজি হননি। এই মামলার শুনানি পিছিয়ে গেল। ২০২২ সালে এই মামলার শুনানির কোন সম্ভাবনা নেই। ২০২৩ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে।কারণ বছর শেষে সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যাচ্ছে। সেই কারণেই জানুয়ারি মাসে দেশের সর্বোচ্চ আদালত খোলার পরে এই মামলার শুনানি হবে।

বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও হৃষিকেশ রায়ের বেঞ্চ মামলাটি তোলা হয়। কিন্তু মামলাটি শুনতেই রাজি হননি বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত। শোনা যাচ্ছে, কোনও এক পক্ষ দীপঙ্কর দত্তর এজলাস নিয়ে আপত্তি জানান। ফলে তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন। তিনি নাকি জানান, “আমি আসায় কর্মীদের মধ্যে অতি-উৎসাহ তৈরি হয়েছে। তাই আমি শুনব না।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ