জেলা 

খেলার মাঠের মতো,উদার হোক রাজনীতির ময়দান বারাসাতে এক ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত : বিশ্বকাপের আসরে যেভাবে একের পর এক বড় দলকে বিদায় নিতে হয়েছে ঠিক তেমনি বিজেপিকে খুব তাড়াতাড়ি সাফ হয়ে যেতে হবে বলে দাবি করলেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য বারাসাত -১ ব্লকের খিলকাপুর রাইজিং সান ও নিউ রাইজিং সান ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী রক্তদান,ম্যারাথন দৌড়, বস্ত্রাদি বিতরণ ও ফুটবল টুর্নামেন্টের শেষ দিন সান্ধ্যকালীন মুহূর্তে মাঠে উপস্থিত থেকে আনন্দের আবহ তিনি বলেন, রাজ্যে সার্বিক পরিস্থিতির উপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার সুখ দুঃখের অতন্দ্র প্রহরী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও নব প্রজন্মের হৃদস্পন্দন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের হৃদয়ে গেঁথে গেছে তা কোন মতেই বিজেপির কুচক্রীরা উৎখাত করতে পারবে না। বিশ্বকাপ আবহের মধ্যেই বাংলার যুবরাজ ফুটবলের ময়দানে যে ভাষাগুলি ব্যবহার করেছেন তার থেকে বিরোধী দলগুলিকে রাজনৈতিক শিক্ষা নেয়া উচিত বলে ফারহাদ দাবি করেন।

তাঁর কথায় ডায়মন্ড হারবার এমপি কাপের মঞ্চ থেকে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতির রং ভুলে আনন্দে উপভোগ করার কথা বলেছেন তা থেকে বিভাজনকারী বিজেপির উচিত শিক্ষা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

পাশাপাশি খেলার মাঠে কম বয়সী ছেলেমেয়েদের মাঠমুখি করার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে খেলা হবে দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তার ফলেই শহর থেকে মফস্বল সর্বত্রই ক্রীড়ার জয়জয়কার। রবিবার সারা রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষার শিক্ষক নির্বাচনের (টেট) যে পদ্ধতি অত্যন্ত সুষ্ঠুভাবে রাজ্য সরকারের শিক্ষা দফতর সমাপ্ত করেছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন খেলার মাঠ থেকে।

দুই দিনব্যাপী সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনের আগমনে মুখরিত হয়ে উঠেছিল খিলকাপুরের মাঠ। উক্ত ক্রিয়া অনুষ্ঠানটির যুগ্ম আহবায় হাজী মনোয়ার হোসেন ও কাসেম আলী, ছিলেন স্থানীয় প্রধান আরিফ, বাপ্পা, আব্দার আলি, মনোরঞ্জন,প্রণব সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ