ফুটবল খেলা ছেলেবেলাকে মনে করিয়ে দেয়, খড়িবাড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন বারাসাত : ফুটবল খেলার মধ্যে দিয়ে সৃজনশীল দক্ষতার বিকাশ ঘটার সাথে সাথে শারীরিক মানসিক বিকাশ দ্রুত হয় বলে মনে করেন ক্রীড়াপ্রেমী একেএম ফারহাদ। উল্লেখ্য রবিবার সন্ধ্যায় উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েত এলাকার আন্দুলিয়া কাজী নজরুল ইসলাম স্মৃতি সংঘের পরিচালনায় দুই দিনব্যাপী রক্তদান শিবির ও আট দলীয় দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের শেষ দিন সন্ধ্যায় উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ। বাংলার ক্লাবগুলোকে মুখ্যমন্ত্রী…
আরও পড়ুন