জেলা 

নতুন মাদ্রাসার উদ্বোধন শাসনে

বিশেষ প্রতিবেদন,শাসন :   পয়লা ফেব্রুয়ারি বুধবার, উঃ চব্বিশ পরগনা জেলার শাসন থানার অন্তর্গত আন্দুলিয়া সিদ্দিকিয়া বাখতেয়ারি হাফেজিয়া মাদ্রাসার নতুন ক্যাম্পাস ও বিল্ডিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো দোয়ার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা বিশিষ্ট সমাজসেবী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ইন্নাছ আলি, হাফেজ মোস্তাক আহমেদ, মাদ্রাসা কমিটির সম্পাদক মন্টু সহ এলাকার গণ্যমান্য ইমাম, মোয়াজ্জেম সহ অন্যান্যরা।

আরও পড়ুন
জেলা 

শিক্ষার্থীদের পাশে মানবিক মুখ্যমন্ত্রী : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত : রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে তা দেশের অন্য কোন প্রদেশে নেই বলে দাবি করেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি একেএম ফারহাদ। উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার নিউটাউনের মাঝেরআইট পীরডাঙ্গা বি এফ জে সিনিয়র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটায় এলাকার বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, সার্বিক কল্যাণ ও শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের। তিনি আরও বলেন এই মাদ্রাসার সার্বিক মানোন্নয়নে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো দাবি-দাওয়া পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে…

আরও পড়ুন
জেলা 

নির্মলা সীতারামনের বাজেটে দেশের মানুষ কিছু পাবে না, ভবিষ্যতের জন্য কোনও আশার আলো নেই : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : নির্মলা সীতারামনের বাজেটে দেশের মানুষ কিছু পাবে না, ভবিষ্যতের জন্য কোনও আশার আলো নেই বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, দিশাহীন এই বাজেটে যা আছে তা শুধুই অন্ধকার, শুধুই অমাবস্যা। এই বাজেট গরিব এবং বেকারদের বিরোধী বলেই মনে করছেন তিনি। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, তিনি হলে গরিব ও সাধারণ মানুষের জন্য বাজেট আধ ঘণ্টায় করে দিতেন। বুধবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার কিছু ক্ষণ পর বীরভূমের বোলপুরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি…

আরও পড়ুন
জেলা 

ভগবানগোলা উচ্চ (উ:মা:)মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি:  আজ ১লা ফেব্রুয়ারি বুধবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে , ভগবানগোলা উচ্চ বিদ্যালয় (উঃ মা:)মডেল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন,ব্যান্ড ও মার্চ,মশাল জ্বালিয়ে,শপথ পাঠ,পতাকা উত্তোলন করে, এই খেলার সূচনা করা হয়। বিভিন্ন ইভেন্টস এ( যেমন ১০০,২০০ ,৬০০,৮০০মিটার দৌড়,হাই জাম্প, লং জাম্প,শটপাট,ডিসকাস থ্রো, মোরগ লড়াই,যেমন খুশি তেমন সাজো, মিউজিক চেয়ার ইত্যাদি)বালক বালিকারা উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার উদ্বোধন করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজমুল হক,…

আরও পড়ুন
জেলা 

উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে শিক্ষার্থীদের সৃজনশীল হতে হবে : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত, :  শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল বিকাশের মধ্যে দিয়ে উদ্ভাবনী শক্তি তৈরি হওয়ার বার্তা দেয় বিশিষ্ট শিক্ষক একেএম ফারহাদ । মঙ্গলবার, উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -১ নং ব্লকের মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে সার্বিক কল্যাণ ও শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার কথা বলেন বিশিষ্ট শিক্ষক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও রাজ্য তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি একেএম ফারহাদ। শেষ নবী তথা নবীকুলের সেরা নবী মোহাম্মদের…

আরও পড়ুন
জেলা 

“কয়েকটা ডাকাত-গদ্দার দল থেকে বিদায় নিয়েছে,ভাল হয়েছে,পুরুলিয়ার ছেলেমেয়ের চাকরির কোটাটাই তো নিজের পকেটে ভরেছিল” নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার

বাংলার জনরব ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মালদহ সফরে রয়েছেন সেখানে এক প্রশাসনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,”কয়েকটা ডাকাত-গদ্দার দল থেকে বিদায় নিয়েছে। ভাল হয়েছে। পুরুলিয়ার ছেলেমেয়ের চাকরির কোটাটাই তো নিজের পকেটে ভরেছিল।” পাশাপাশি শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সাফ জানিয়ে দিলেন, কেউ অন্যায় করলে তাঁর দায়িত্ব নেবে না দল। মঙ্গলবার দুপুরে তিনটি জেলা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন মালদহের গাজোলে। সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন। নিশানা করেন কেন্দ্রীয়…

আরও পড়ুন
জেলা 

মুখ্যমন্ত্রীর সভার আগেই মালদহের জাতীয় সড়কে বাস দুর্ঘটনা মৃত দুই আহত ৩০

বাংলার জনরব ডেস্ক : মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বাস দুর্ঘটনায় মৃত্যু দুজনের আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। ঘটনাটি ঘটেছে মালদার পান্ডুয়ার কাছে।দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে সাহায্যের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ অর্থাৎ মঙ্গলবার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা। সূত্রের খবর, সেই সভায় যোগ দিতে সোমবার রাতে মালদহ শহর থেকে রওনা দেয় একটি বাস। তাতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কে পাণ্ডুয়ার কাছে ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। আহত হন…

আরও পড়ুন
জেলা 

লোক শিল্পীদের আশার আলো দেখিয়েছেন মমতা ব্যানার্জি,হাবড়ায় বললেন সুব্রত বক্সি

বিশেষ প্রতিবেদন, হাবড়া :  বাংলার লোক সংস্কৃতি দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের কাছে সমাদৃত হয়ে আসছে দীর্ঘদিন।সেই ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোক উৎসব অনুষ্ঠিত হচ্ছে শীতের আমেজে। বিশেষ ভাবে উল্লেখ্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ১৯৫৬ সালে সৃষ্টি উঃ চব্বিশ পরগনা জেলার হাবড়া, বাণীপুর লোক উৎসব দীর্ঘদিন ধরে মানুষের আনন্দ দিয়ে আসছে। যেখানে তারাশঙ্কর বন্দোপাধ্যায়,সত্যজিৎ রায় এর মতো মহাপুরুষদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল এই মেলা। চলতি বছরের বাণীপুর লোক উৎসব-২০২৩(২৮ শে জানুয়ারি-৫-ই ফেব্রুয়ারি) এর মঞ্চে সোমবার সন্ধ্যায় উপস্থিত হয়ে সাংসদ শ্রী সুব্রত বক্সী, বলেন বাংলার লোক সংস্কৃতি…

আরও পড়ুন
জেলা 

দক্ষিণ চব্বিশ পরগনার এন আর ন্যাশনাল একাডেমিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা শিবির

নায়ীমুল হক : আসন্ন মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে ভয়-ভীতি ভাঙ্গাতে এবং সার্বিক প্রস্তুতির নিরিখে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে রবিবার দক্ষিণ ২৪ পরগনার নামকরা প্রতিষ্ঠান এন আর ন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের শিক্ষা শিবির। দুশোর বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছিল এই শিবিরে। তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি কেমন হবে, কোন কোন দিকে বিশেষ নজর দিতে হবে, কেন নম্বর কাটা যায় – এ ধরনের নানান পরামর্শ নিয়ে এদিন একাডেমিতে উপস্থিত হয়েছিলেন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা। পরিষ্কার-পরিচ্ছন্ন হাতের লেখায় নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি যথাযথভাবে…

আরও পড়ুন
জেলা 

মাথা নিচু করে শিখলে,মাথা উঁচু করে বাঁচা যায় : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :  ভবিষ্যত জীবনে ভালো কিছু করতে গেলে মাথা নিচু করে শিখলে পরবর্তী সময়ে মাথা উঁচু করে বাঁচা যায়। সোমবার,দঃ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়ের কাঁঠালিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে সার্বিক কল্যাণ ও শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার কথা বলেন বিশিষ্ট শিক্ষক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও রাজ্য তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি একেএম ফারহাদ। ছাত্র জীবন,জীবনের শ্রেষ্ঠ সময় তাই এই সময় গুলি অপচয় নষ্ট না করে পিতা-মাতা ও শিক্ষককুলদের নির্দেশ মতো নির্দিষ্ট কর্মক্রিয়া…

আরও পড়ুন