জেলা 

খেলাধূলার মধ্যে দিয়ে জীবন গড়ে তোলার আহ্বান একেএম ফারহাদের

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : যুগ সংস্কারক মোজাদ্দেদ জামান আলহাজ্ব হযরত পীর আবু বকর মেমোরিয়াল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বাৎসরিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পারফরমেন্স নজর করে সমাজের লোকের কাছে। উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চলে অবস্থিত এই মাদ্রাসায় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বার্ষিক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা মুগ্ধ করে। স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও নবনিযুক্ত ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির চিফ পেট্রোন একেএম ফারহাদ তার ক্ষুদ্র বক্তব্যে হযরত পীর আবু বকর সিদ্দিকীর জীবন কাহিনী বিস্তারিত…

আরও পড়ুন
জেলা 

ভগবানগোলা বিধানসভার হাবাসপুর অঞ্চলে সিপিএম ও কংগ্রেস দল থেকে কয়েকশ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে

বিশেষ প্রতিনিধি: আজ ৪ঠা ফেব্রুয়ারি শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের হাবাসপুর অঞ্চলের ছয়শত তিন জন(৬০৩ জন) সিপিএম এর নেতা কর্মীরা যোগ দিলেন তৃনমূল কংগ্রেসে। তাদের হাতে তৃনমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে দেন ভগবানগোলার বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী এবং ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান। বিধায়ক ইদ্রিস আলী ভাষণে বলেন, ভগবানগোলায় আর তৃনমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে কেউ থাকবে না। তিনি বলেন আজ হাবাসপুর অঞ্চলের ছয়শত তিন জন সিপিএম এর নেতা কর্মীরা তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন কয়েকদিন আগে মহিষাস্হলী অঞ্চল থেকে কংগ্রেসের…

আরও পড়ুন
খেলা জেলা 

বারুইপুরে শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটে ছোটদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নাফিসা ইসমাত : শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটের প্রাথমিক বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মধ্যে সাড়ে চার’শ প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । সাম রেস, মেমোরি গেম, ফ্রেন্ডশিপ রেস, কালেক্ট বাস্কেট, ওয়ান লেগ রেস, পুট অন ইওর সুজ ইত্যাদি প্রতিযোগিতায়। সকল শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রেক্টর তুহিন হালদার, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটের হাইস্কুলের প্রধান শিক্ষিকা সম্পূর্ণা বিশ্বাস, ইনস্টিটিউটের প্রাথমিক বিভাগের সম্পাদিকা অনন্যা রায়, প্রধান শিক্ষিকা শ্বেতা বন্দোপাধ্যায় প্রমূখ।

আরও পড়ুন
জেলা 

ভগবানগোলার সুন্দরপুর অঞ্চলের ওড়াহর গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি:আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার সুন্দরপুর অঞ্চলের ওড়াহর গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভারতীয় ড্যান্স, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করে এই খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, খেলাধুলা তথা শরীর মজবুত রাখার জন্য শরীরচর্চা অতি প্রয়োজন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জানান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে হবে। তিনি বলেন,এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে, শারীরিক চর্চা করলে ছাত্র ছাত্রীদের উৎসাহ বাড়বে। এই স্কুল ঐতিহ্যবাহী স্কুল এবং সুনাম আছে।আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে…

আরও পড়ুন
জেলা 

হাতিশালায় আই এস এফ তৃণমূল সংঘর্ষের তদন্তে আজ বারুইপুর আদালতে তোলা হবে নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য জেলবন্দীদের, পুলিশ হেফাজত চাইতে পারে, এবার রাজ্য পুলিশ

বাংলার জনরব ডেস্ক : আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আজ শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে। ধর্মতলায় গ্রেফতারি পর হাতিশালায় সংঘর্ষের তদন্তে ফের নওশাদ সিদ্দিকি ও এক মহিলা সদস‌্যকে নিজেদের হেফাজতে নিতে চায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। শুক্রবার জেল থেকে বারুইপুর আদালতে দু’জনকে পেশ করা হবে। এদিকে লালবাজার সূত্র জানিয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে বিজেপির এক শীর্ষনেতা-সহ একাধিক নেতার সঙ্গে চ‌্যাট হয় আইএসএফ নেতা নওশাদের (Nowsad Siddique)। এমনও কিছু ইঙ্গিত মিলেছে যে, নওশাদকে এক বিজেপির (BJP) শীর্ষনেতা বলেছেন ভোটের আগে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই রাজ্যের…

আরও পড়ুন
জেলা 

নদীয়ায় মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আলোচনা সভাপতি একেএম ফারহাদের

বিশেষ প্রতিবেদন,চাপড়া, নদীয়া : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক মানন্নোয়ন ও শিক্ষার্থীদের কল্যানের জন্য রাজ্যের প্রতিটি জেলায় ধারাবাহিক ভাবে সাংগঠনিক কর্মসূচি রূপায়িত করে চলেছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। উল্লেখ্য বৃহস্পতিবার নদীয়া জেলার চাপড়া থানার ইসলামগঞ্জ হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ দীর্ঘ সময় তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন, এবং যেকোন গঠনমূলক কাজে সংগঠনের সহযোগিতা থাকার অঙ্গীকার করেন। উক্ত আলোচনা সভায় রাজ্য সভাপতি একেএম ফারহাদ ছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলা কমিটির সভাপতি আবুল হোসেন বিশ্বাস, সম্পাদক…

আরও পড়ুন
জেলা 

গোবিন্দপুর অনুরাজ বিদ‍্যামন্দিরের বাৎসরিক ও ৭০বর্ষ পূর্তি অনুষ্ঠানে চাঁদের হাট

বিশেষ প্রতিনিধি: সম্প্রতি হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার গোবিন্দপুর অনুরাজ বিদ‍্যামন্দির ৭০বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এক বিরাট সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ তথা প্রাক্তন উপাচার্য ড,পবিত্র সরকার, সাহিত্যিক পৃথিরাজ সেন,শিশু সাহিত‍্যিক কবি আব্দুল করিম প্রমুখ। পবিত্র সরকার বলেন,লেখা পড়া শিখে মানুষ হতে হবে এই স্বপ্ন নিয়ে বাঁচতে হবে।’পৃথিরাজ সেন বলেন,’ ছাত্রছাত্রী দের উদ্দেশ্যে বলেন আমার মধ্যে আগামী দিনের রবীন্দ্রনাথ,নজরুল, বিবেকানন্দ জসিমুদ্দিন দেখতে পারছি, তোমরা সবই বড় হও মানুষ হও।’ আব্দুল করিম বলেন, এই বিদ‍্যালয় আমার স্মৃতি বিজড়িত.১৯৮৯ সালে ২৯ জন ছাএ ছাত্রী মাধ‍্যমিক পরীক্ষা…

আরও পড়ুন
জেলা 

তুলসিবেড়িয়া দরগা শরীফে খাজা মইনুদ্দিন চিশতির স্মরণে বিশেষ অনুষ্ঠান

বাবু হক : হাওড়া জেলার রাজাপুর থানার তুলসিবেড়িয়া দরগা শরীফে, হজরত পীর জনাব আব্দুল হামিদ আলী খান রহঃ আঃ, দরগা শরীফে, তুলসিবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে, আজকে দুই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারাদিন ধরে ১১ শরীফের মহফিলে ভক্তদের ঢল নামে । দরগা শরীফে প্রতি বৃহস্পতিবার, আরবী মাসের চাঁদের ১১ তারিখে হজরত বড়ো পীর স্মরণে, এই রজব মাসে ইণ্ডিয়া. ভারত, হিন্দুস্তানে. হিন্দেল ওলী হজরত খাজা গরীব নাওয়াজ মৈনুদ্দিন চিস্তি রঃ আঃ ওরশ মোবারক আজমের শরীফে আটশো এগারো তম বার্ষিক অনুষ্ঠিত হল। সারা বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম প্রাণ নরনারী সমবেত হন, তাঁর স্মরণে ওয়াজ…

আরও পড়ুন
জেলা 

কেন্দ্রীয় বাজেটে দেশের সংখ্যালঘু সমাজকে বঞ্চিত করা হয়েছে,নদীয়ার তেহট্টে বললেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,তেহট্টে, নদীয়া : সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু বরাদ্দ কমানো হয়েছে তাকে তীব্র ধিক্কার জানায় পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। উল্লেখ্য নদীয়ার, তেহট্টে ডঃ জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

আরও পড়ুন
জেলা 

সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানবজাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে, নদীয়ার তেহট্টে মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,তেহট্ট, নদীয়া :  শিক্ষায় পারে কোন জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুদীর্ঘকাল ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানব জাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে।কালের নিয়মে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত নদীয়ার, তেহট্টে ডঃ জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে চলেছে।উক্ত অনুষ্ঠানে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ও উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পীরজাদা আলহাজ্ব একেএম…

আরও পড়ুন