সম্প্রীতির মেলবন্ধনে মমতা ব্যানার্জি অবিসংবাদী দেগঙ্গায় বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বাংলার জনকল্যাণকামী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী দেশের জন্য প্রয়োজন দৃঢ় কন্ঠে একথা বললেন, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বুধবার জেলার দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর অঞ্চলের পরিচালনায় সম্প্রীতি উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ বলেন, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতির মুখ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ…
আরও পড়ুন