জেলা 

খেলাধুলা চরিত্র গঠনে অন্যতম ভূমিকা পালন করে বোলপুরে, বীরভূম জেলা মাদ্রাসা ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বোলপুর, বীরভূম : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আদেশানুসারে ১৫ ই ফেব্রুয়ারি, বুধবার বীরভূম জেলা মাদ্রাসা অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো বোলপুর শহরের বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যাপীঠ এর মাঠে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য ও উঃ চব্বিশ পরগনা জেলা ক্রীড়া কমিটির চিফ পেট্রোন এ কে এম ফরহাদ জানায় জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির পরিচালনায় জেলার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা এবং এমএসকে মাদ্রাসার ছাত্র…

আরও পড়ুন
জেলা 

ভারত পথিক রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হল রাজাহাটি বন্দর হাই স্কুলে

নায়ীমুল হক : গত ১১ ফেব্রুয়ারি শনিবার হুগলি জেলার আরামবাগ মহাকুমার প্রসিদ্ধ ও সুপ্রাচীন স্কুল রাজহাটি বন্দর হাই স্কুল-এর বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠান উপলক্ষে একটি বিজ্ঞান প্রদর্শনী এবং রাজা রামমোহন রায়ের একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল। উল্লেখ্য, রাজা রামমোহন রায়ের ২৫০ তম বর্ষপূর্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ এই আয়োজন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নভেন্দু সামন্ত। ভারত পথিক রাজা রামমোহনের মূর্তিটি একটি সৌধের ভিতর রাখা হয়েছে, যেটিতে রামমোহনের সর্বধর্ম সমন্বয়ের চিন্তাকে রূপ দেওয়া হয়েছে। এ দিনের অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনীও ছিল বেশ আকর্ষণীয়। ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি মডেল…

আরও পড়ুন
জেলা 

রাঙামাটির বীরভূমে একগুচ্ছ কর্মসূচিতে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ

ইসরাফিল বৈদ্য, বোলপুর, বীরভূম :  মহামিলনের পূর্ণ্যতীর্থ পশ্চিমবঙ্গে সর্ব ধর্ম সম্মন্বয়ের যে মেলবন্ধন লক্ষ্য করা যায় তা দেশের অনেক রাজ্যেই অভাব বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক পালাবদলের ফলেই আর্থ সামাজিক উন্নয়নে যে ছোঁয়া ছড়িয়ে পড়েছে তাকে স্বাগত জানায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। উল্লেখ্য মঙ্গলবার রাঙামাটির বীরভূম জেলার মহিদাপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি উন্নত…

আরও পড়ুন
জেলা 

কামারহাটির প্রবর্তক জুটমিলে আগুন

বাংলার জনরব ডেস্ক : কামারহাটির প্রবর্তক জুটমিলে আগুন , দাউ দাউ করে জ্বলছে গুদাম ঘর । অগ্নিকান্ডের খবর পাওয়ার পরেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন  আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর। জুটমিলের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা আর কালো ধোয়ায় এলাকা ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গুদামে রাখা পাটের গাঁটরিতে আগুন লেগে গিয়েছে। যা ধিকিধিকি জ্বলছে। আগুন দেখেই জুটমিলের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তার মধ্যেই চলে আসে দমকল। আগুন নেভানোর কাজে নামে দমকলের তিনটি ইঞ্জিন।…

আরও পড়ুন
জেলা 

আগামীর ভবিষ্যত উঠে আসছে ডায়মন্ড হারবার থেকে : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,ডায়মন্ড হারবার :  পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিচালনায় সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ১১৭ টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা,এমএসকে গুলো নিয়ে মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার স্টেডিয়ামে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলাধুলার মানোন্নয়নে রাজ্য সরকারের ভুয়সী প্রশংসা করেন মাদ্রাসা বোর্ডের অন্যতম সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও উক্ত জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির চিফ পেট্রোন একেএম ফারহাদ। পাশাপাশি তিনি বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের যেভাবে সুযোগ সুবিধা প্রদান করে চলেছে তা দেশের…

আরও পড়ুন
জেলা 

রাজারহাট মসজিদ কমিটির পরিচালনায় একগুচ্ছ সামাজিক কর্মসূচি

বিশেষ প্রতিবেদন, রাজারহাট :  জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দিল উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট এলাকার স্টেশন সংলগ্ন মসজিদ কমিটি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে সম্প্রীতির কথা। যেখানে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা অবাধ ভাবে বিচরণ করার ক্ষমতা রাখে। পাশাপাশি তিনি বলেন এই বাংলায় যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সামাজিক কর্মসূচির রূপায়ণ করে তার দেশের কাছে দৃষ্টান্তস্বরূপ। রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদের বক্তব্যে উঠে আসে মানব সেবায় যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এগিয়ে এসে সমাজের সার্বিক…

আরও পড়ুন
জেলা 

হাজীরা আমাদের সম্মানিত করে,দেগঙ্গায় হজ্ব বিষয়ক কর্মশালায় বললেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি হজ্ব।সুদুর আরব দেশ থেকে সম্পন্ন করতে হয় ইসলাম ধর্মের পবিত্র এই আদেশ। উল্লেখ্য চলতি বছরে হজ্বে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১০ ই ফেব্রুয়ারি থেকে ১০ ই মার্চ পর্যন্ত ফর্ম পূরণ চলবে সরকারি ভাবে একটি গাইড বুক প্রকাশ করা হয়েছে ২০২৩ সালের হাজী সাহেবদের জন্য। বলাবাহুল্য রবিবার দেগঙ্গা থানার দক্ষিণ মাটি কুমড়া গ্ৰামে খাদেমুল হুজ্জাজ এর ব্যবস্থাপনায় হজ্ব বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রাজ্য…

আরও পড়ুন
জেলা 

অসুস্থ ক্রীড়াবিদের পাশে চিফ পেট্রোন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত : বৃহস্পতিবার উঃ চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির চিফ পেট্রোন তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেবের নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় দারুন ভাবে পরিচালিত হয়। খেলার স্বাভাবিক ছন্দে চললেও দাড়িয়াপুর হাই মাদ্রাসার ছাত্র মোঃ আসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে বারাসাত হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয় একেএম ফারহাদ সাহেবের পূর্ণ সহযোগিতায়। তিনি সশরীরে হাসপাতালে উপস্থিত হয়ে ডাক্তার বাবুর সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করে। আপাতত আসলাম সুস্থ হয়ে উঠছে।

আরও পড়ুন
জেলা 

জামিন পেলেন না নওশাদ সিদ্দিকী, ১৪ দিনের জন্য জেল হেফাজত

বাংলার জনরব ডেস্ক : লেদার কমপ্লেক্স থানায় থানার মামলায় জামিন পেলেন না নওশাদ সিদ্দিকী আগামী ১৪ দিনের জন্য তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ধর্মতলায় অশান্তির ঘটনায় বেশ কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের  বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। জেল হেফাজতে থাকাকালীন নওশাদকে নিজেদের হেফাজতে চায় লেদার কমপ্লেক্স থানা। পরবর্তীতে নওশাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার তাঁকে ফের তোলা হল বারুইপুর আদালতে। সেখানে নওশাদের আইনজীবী জামিনের আরজি জানান। এদিকে পুলিশের তরফে জেল হেফাজতের আবেদেন করে। কারণ হিসেবে দেখানো হয় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। দু’পক্ষের মন্তব্য শোনার পর নওশাদের জেল হেফাজতের…

আরও পড়ুন
জেলা 

Jhalda Municipality: ঝালদা পুরসভা নিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলো রাজ্য! শীলা চট্টোপাধ্যায়কেই পুরপ্রধান করার নির্দেশ আদালতের

বাংলার জনরব ডেস্ক: ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ঝালদা পুরসভা (Jhalda Municipality) নিয়ে জট কাটাতে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আপাতত দায়িত্ব সামলাবেন শীলা চট্টোপাধ্যায়ই। যদিও এর আগে হাই কোর্ট রায়ে জানিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঝালদা পুরসভার উপ-প্রধান শীলা চট্টোপাধ্য়ায় পুরপ্রধানের দায়িত্ব সামলাবেন। তারই মাঝে বৃহস্পতিবার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল। গত ১৯ জানুয়ারি দলবিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করেন ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা।…

আরও পড়ুন