জেলা 

মুক্তধারা’-র ৪৪তম আলোচনাসত্র হল কৃষ্ণনগরে

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা ‘মুক্তধারা’-র ৪৪তম আলোচনাসত্র অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে। আলোচনার বিষয় ছিল ‘ডাক্তার হৈমবতী সেন — উনিশ শতকের এক অ-নন্দিত মানবী সত্তা’। আলোচক ছিলেন পঞ্চশীলা মজুমদার।

ডা: হৈমবতী সেন খুব বেশি আলোচিত ব্যক্তিত্ব নন, কিন্তু তৎকালীন সময়ে সকল সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কিভাবে তিনি জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সাধারণ মানুষ বিশেষ করে সমাজের নিম্নবর্গকে চিকিৎসা পরিষেবা দিয়ে কিভাবে অত্যন্ত জনপ্রিয় ডাক্তার হিসেবে পরিগণিত হয়েছিলেন ইত্যাদি বহুবিধ বিষয় নিয়ে আলোচক পঞ্চশীলা মজুমদার এদিন সুন্দর উপস্থাপনা করেন। উদ্বোধন সংগীত পরিবেশনে ছিলেন সংগীতশিল্পী ঐশ্বর্য মজুমদার। আর সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শুভময় সরকার।

কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা ‘মুক্তধারা’-র ৪৪তম আলোচনাসত্র ২৮ সেপ্টেম্বর ২০২৩ (শনিবার) অনুষ্ঠিত হয়। মুক্তধারা সংগঠনের প্রথা মেনে কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে তাদের ৪৪তম আলোচনাসত্র বসেছিল। এদিনের আলোচনাসত্র শুনতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। মুক্তধারার পক্ষ থেকে আলোচনাসত্রের আহ্বায়ক ছিলেন সম্পদনারায়ণ ধর, তপনকুমার ভট্টাচার্য এবং দীপাঞ্জন দে। শ্রোতা-দর্শক বন্ধুদের এদিনের আলোচনা বিশেষভাবে ভালো লেগেছে। এ ধরনের অনালোচিত বিষয়ের উপর আলোচনা শুনতে আগামী দিনেও শ্রোতা বন্ধুরা আগ্রহ প্রকাশ করেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ