জেলা 

ফুটবল খেলা ছেলেবেলাকে মনে করিয়ে দেয়, খড়িবাড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বারাসাত :  ফুটবল খেলার মধ্যে দিয়ে সৃজনশীল দক্ষতার বিকাশ ঘটার সাথে সাথে শারীরিক মানসিক বিকাশ দ্রুত হয় বলে মনে করেন ক্রীড়াপ্রেমী একেএম ফারহাদ।

উল্লেখ্য রবিবার সন্ধ্যায় উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েত এলাকার আন্দুলিয়া কাজী নজরুল ইসলাম স্মৃতি সংঘের পরিচালনায় দুই দিনব্যাপী রক্তদান শিবির ও আট দলীয় দিবারাত্র ফুটবল টুর্নামেন্টের শেষ দিন সন্ধ্যায় উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ।

বাংলার ক্লাবগুলোকে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে যে অনুদানের ব্যবস্থা করেছে তাকে তিনি সাধুবাদ জানায়। উপস্থিত জনতার উদ্দেশ্যে দিদির সুরক্ষা কবচ কে পাথেয় করে আগামী দিনেও এরকম জনদরদী সরকার বাংলার মসনদে দীর্ঘস্থায়ী থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান আলি, প্রধান রবিউল ইসলাম,মহিবুল ইসলাম, মিরাজুল কাদির,সাবির, দেবাশীষ ঘোষ, লাল্টু,নাসিবুল,আসির,রিঙ্কু, হাবিবুল্লাহ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ