খেলা জেলা 

জলপাইগুড়িতে প্রাথমিক স্তরের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি: এবছর প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,শিশু শিক্ষা কেন্দ্র, CWSN এবং মাদ্রাসা সমূহের ছাত্র-ছাত্রীদের ৩৮ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে।১৮ ও ১৯ শে ফেব্রুয়ারী এই রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪ টি জেলার ক্ষুদে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেয়।দীর্ঘ প্রায় ১৫ বছর পরে জলপাইগুড়িতে এই ধরনের রাজ্য ক্রীড়ার আসর বসে বলে সূত্রের খবর।স্বভাবতই ক্রীড়ানুষ্ঠানকে ঘিরে কয়েকদিন জলপাইগুড়ি জেলায় ছিলো উৎসবের মেজাজ।শেষবার ২০০৭ সালে এই ধরনের রাজ্য ক্রীড়া অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়িতে।পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ও রাজ্য স্পোর্টসের নোডাল অফিসার ড.পার্থ কর্মকার প্রস্তুতির সমস্ত…

আরও পড়ুন
জেলা 

অনুব্রত মণ্ডলের কন্যার বেতন বন্ধ করলো পর্ষদ

বাংলার জনরব ডেস্ক : গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে স্কুলে না গিয়ে বাড়ি বসে বেতন নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গত জানুয়ারি মাস থেকে সুকন্যার বেতন বন্ধ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, স্কুলে না যাওয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার প্রাথমিক শিক্ষকদের স্যালারি শিটের একটি ছবি প্রকাশ্যে এসেছে। বীরভূমের বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতের বাড়ি। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়। সুকন্যা ওই স্কুলেরই শিক্ষিকা। অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই অভিযোগ ওঠে, সুকন্যা স্কুল যান…

আরও পড়ুন
জেলা 

ভাষা দিবস পালন চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে

দীপাঞ্জন দে : নদিয়া জেলার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি ২০২৩ (মঙ্গলবার) উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মহাবিদ্যালয়ের সভাগৃহ নদিয়া কক্ষে ভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলেজের সাংস্কৃতিক বিভাগের আয়োজনে এবং আই.কিউ.এ.সি-র সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সক্রিয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়েছিল। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদ মিনারের স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. নিরঞ্জন…

আরও পড়ুন
জেলা 

পাহাড় বন্‌ধের সিদ্ধান্ত স্থগিত করলেন বিনয় তামাংরা

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ে বন্‌ধের সিদ্ধান্ত স্থগিত রাখলেন বিনয় তামাংরা। বুধবার সকালে ওই ঘোষণা করেছেন তাঁরা। তাঁদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে ওই দিন থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। বুধবার অনশন ভেঙে সাংবাদিক বৈঠক করেন বিনয়। বলেন, ‘‘আমরা বন্‌ধ ডাকিনি। জাতিগত আক্রমণের বিরুদ্ধে আমরা বন্‌ধের আবেদন জানিয়েছিলাম। আমরা বন্‌ধ স্থগিত রাখলাম। বিভিন্ন জনের থেকে ফোন আসছে আমাদের কাছে। আমরা প্রয়োজনে সাধারণ মানুষের কাছে যাব। সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী…

আরও পড়ুন
জেলা 

উঃ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন বারাসাতে

ইসরাফিল বৈদ্য, বারাসাত :  রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ যুবকেরা ছিনিয়ে এনেছিল বাংলা ভাষার মর্যাদা। ইউনেস্কো মাতৃভাষাকে সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে ঘোষণা করে। মঙ্গলবার বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।। উল্লেখ্য মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বারাসাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাতৃভাষা আন্দোলনে নিহত যুবকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বিশ্বের সমস্ত ভাষাকে সম্মান জানানোর পাশাপাশি নিজের ভাষাকেও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন…

আরও পড়ুন
জেলা 

Mamata Banerjee : “আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে, আমরা দেবএবং দিচ্ছি”: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: রাজ্যে নিয়োগ বন্ধ করতে বিরোধীরা আদালতকে প্রভাবিত করছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার শিলিগুড়িতে এক প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন,আদালতের একাংশকে রাজনৈতিকভাবে খসড়া তৈরি করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। যদিও ঠিক কার দিকে তাঁর নিশানা, সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলছেন, “উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে? মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে? ব্যাপম ভুলে গেছেন? যত রাগ বাংলার উপর। মানুষের টাকা কেড়ে নিয়েও লজ্জা নেই। আজ বলছে, না না ওকে চাকরি দেওয়া যাবে না।”…

আরও পড়ুন
জেলা 

‘‘পাহাড়ে কোনও বন্‌ধ হবে না’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পাহাড় বন্ধের সন্ধিক্ষণে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার বলেছেন, পাহাড়ে বন্ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।শিলিগুড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, উন্নয়নের জন্য নয়, বন্‌ধের নামে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বন্‌ধের আহ্বায়ক জিটিএ বিরোধী বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের প্রতি মমতার স্পষ্ট বার্তা, ‘‘(পাহাড়ে) কোনও বন্‌ধ হবে না।’’ বিধানসভায় পাশ হওয়া ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’-এর বিরোধিতায় ২৩ ফেব্রুয়ারি, বুধবার থেকে পাহাড়ে ১২ ঘণ্টায় বন্‌ধ ডেকেছে জিটিএ বিরোধী পক্ষ।…

আরও পড়ুন
জেলা 

কর্মবিরতি উপেক্ষা করে, মাদ্রাসার শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন : একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত : কেন্দ্রীয় বঞ্চনা ও আর্থিক দূরাবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলায় উন্নয়নের কর্মধারা প্রতিফলিত হচ্ছে তাকে স্বাগত জানান, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ।সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বানে ২০ ও ২১ শে ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা কর্ম বিরতি পালনের নামে ছাত্রছাত্রীদের হয়রানির চক্রান্ত করা হচ্ছে তাকে তীব্র ভাবে কটাক্ষ করেন শাসক দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ লড়াইয়ের সাথী, বামফ্রন্টের রক্তচক্ষু উপেক্ষা করে যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হয়ে উঠেছে,সেই একেএম ফারহাদ বলেন কেন্দ্রীয়…

আরও পড়ুন
জেলা 

DA: তৃণমূলের শিক্ষা সেল থেকে গণ ইস্তফা! মহার্ঘ ভাতা নিয়েই কী ক্ষোভ?

বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা তার দাবি নিয়ে যে আন্দোলন করেছে যৌথ সংগ্রাম মঞ্চ সেই আন্দোলনের রেশ গিয়ে পড়ল এবার শাসকদলের শিক্ষা সেলেও। যৌথ সংগ্রাম নিয়ে মঞ্চের পক্ষ থেকে ঢাকা দুই দিনব্যাপী কর্মবিরতির প্রথম দিনে জলপাইগুড়ি জেলার তৃণমূল শিক্ষা সেলের ১৮ জন শিক্ষক সদস্য পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।বানারহাট ব্লকের অন্তর্গত দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলের শিক্ষকরা এদিন তাদের তৃণমূলের শিক্ষক সংগঠন থেকে পদত্যাগ পত্র তুলে দেন স্কুলের শিক্ষা সেলের সভাপতি হাবিবুল ইসলামের হাতে। বকেয়া ডিএ প্রদানের দাবি এবং স্বচ্ছ নিয়োগের দাবিতেই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে দাবি পদত্যাগ করেছেন…

আরও পড়ুন
জেলা 

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে সুরক্ষিত, বারাসাতে সংখ্যালঘুদের সভায় বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

ইসরাফিল বৈদ্য, বারাসাত :  তৃণমূল কংগ্রেস সঙ্ঘবদ্ধ দল,বিরোধীদের দাঁত ফোটানোর জায়গা নেই,কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উল্লেখ্য রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত খিলকাপুরে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিরোধীরা যতই কুৎসা অপপ্রচার করুক আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রতিটি ক্ষেত্রে বিরোধীশূন্য বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের উন্নয়নের পাশাপাশি সর্ব ভারতীয় ক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে তা আগামী দিনে নতুন ভারতের…

আরও পড়ুন