অনুব্রত মণ্ডলের কন্যার বেতন বন্ধ করলো পর্ষদ
বাংলার জনরব ডেস্ক : গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে স্কুলে না গিয়ে বাড়ি বসে বেতন নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গত জানুয়ারি মাস থেকে সুকন্যার বেতন বন্ধ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, স্কুলে না যাওয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার প্রাথমিক শিক্ষকদের স্যালারি শিটের একটি ছবি প্রকাশ্যে এসেছে।
Advertisement

বীরভূমের বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতের বাড়ি। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়। সুকন্যা ওই স্কুলেরই শিক্ষিকা। অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই অভিযোগ ওঠে, সুকন্যা স্কুল যান না। সই করার জন্য তৃণমূল জেলা সভাপতির বাড়িতে বাড়িতেই পৌঁছে যেত স্কুলের রেজিস্টার খাতা।

