দেগঙ্গায়,সাপে কামড়ানো হাই মাদ্রাসার পরীক্ষার্থীর চিকিৎসার বন্দোবস্ত করলেন বোর্ড সদস্য একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : জীবনের প্রথম বড়ো পরীক্ষায় সাফল্যের মুখোমুখি হতে চায় সব পরীক্ষার্থী। ভাগ্যের পরিহাসে অনেকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সুষ্ঠু পরীক্ষায়। সারা রাজ্যজুড়ে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা,আলিম,ফাজিল পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোন শিক্ষার্থী শারীরিক কিংবা মানসিক ভাবে অসুবিধার সম্মুখীন হলেই তাদের পাশে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দাঁড়াতে দেখা যাচ্ছে। উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার আরিজুল্লাপুর হাই মাদ্রাসার ছাত্রী তানিয়া পারভিন এবছর (২০২৩) শিক্ষাবর্ষের হাই মাদ্রাসার পরীক্ষার্থী। দেগঙ্গার ইয়াসপুর হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সাপের কামড়ে আহত হয়। ঘটনাচক্রে আরিজুল্লাপুর হাই মাদ্রাসা,…
আরও পড়ুন