জেলা 

দেগঙ্গায়,সাপে কামড়ানো হাই মাদ্রাসার পরীক্ষার্থীর চিকিৎসার বন্দোবস্ত করলেন বোর্ড সদস্য একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  জীবনের প্রথম বড়ো পরীক্ষায় সাফল্যের মুখোমুখি হতে চায় সব পরীক্ষার্থী। ভাগ্যের পরিহাসে অনেকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সুষ্ঠু পরীক্ষায়। সারা রাজ্যজুড়ে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা,আলিম,ফাজিল পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোন শিক্ষার্থী শারীরিক কিংবা মানসিক ভাবে অসুবিধার সম্মুখীন হলেই তাদের পাশে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দাঁড়াতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার আরিজুল্লাপুর হাই মাদ্রাসার ছাত্রী তানিয়া পারভিন এবছর (২০২৩) শিক্ষাবর্ষের হাই মাদ্রাসার পরীক্ষার্থী। দেগঙ্গার ইয়াসপুর হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সাপের কামড়ে আহত হয়। ঘটনাচক্রে আরিজুল্লাপুর হাই মাদ্রাসা, ইয়াসপুর হাই মাদ্রাসা, ও পূর্ব চ্যাংদানা কাদেরিয়া হাই মাদ্রাসা পরিদর্শনে যায় মাদ্রাসা বোর্ডের সদস্য এ কে এম ফারহাদের নেতৃত্বে প্রতিনিধি দল।

তৎক্ষণাৎ তানিয়ার চিকিৎসা ঠিকভাবে করার জন্য তার বাবা মতিয়ার রহমানের সঙ্গে আলোচনা এবং উভয় মাদ্রাসার প্রধানদের সঙ্গে কথাবার্তা বলে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেয়েটির চিকিৎসার বন্দোবস্ত করে প্রতিনিধি দল। মাদ্রাসা বোর্ডের অন্যতম সদস্য তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন পরীক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা তাদের দায়িত্ব। সেই কাজ করার জন্য প্রতিনিধি দল দেগঙ্গার বিভিন্ন মাদ্রাসা পরিদর্শনে যায়। একজন ছাত্রী অসুস্থ হলে তাকে হসপিটালে চিকিৎসার বন্দোবস্ত ও পরীক্ষার ব্যবস্থা ঠিকভাবে করার সব রকমের প্রক্রিয়া করা হয়ে থাকে।

প্রতিনিধি দলে স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল বলেন এ কে এম ফারহাদ যেভাবে দায়িত্ব নিয়ে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের যে কোন সুবিধা-অসুবিধা পাশে দাঁড়ায়, তার জুড়ি মেলা ভার।পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি মেয়েটির সুস্থতা কামনা করে পরবর্তী পরীক্ষা ভালো হওয়ার আহবান রাখে। ছাত্রীটির বাবা মতিউর রহমানের কথায় যেভাবে শিক্ষক মহাশয় পুলিশ এবং এ কে এম ফারহাদের নেতৃত্বে প্রতিনিধি দল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। উল্লেখ্য, ডি এল এ সি সদস্যদের মধ্যে ছিলেন কুতুব আক্তার, সওকাত হোসেন পিয়াদা, প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ