জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

অশোক ভাদুড়ীর প্রয়াণে নাট্যজগতে বিষণ্ণতা

দীপাঞ্জন দে: বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অশোককুমার ভাদুড়ীর প্রয়াণে বাংলার নাট্যজগতে বিষণ্ণতা নেমে এলো। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) ভোরবেলায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে অশোককুমার ভাদুড়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাট্যপ্রাণ এই মানুষটি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। তিনি ছিলেন কৃষ্ণনগরের একাধিক সংগঠনের অভিভাবকস্বরূপ। তাঁর প্রয়াণে সমগ্র সাংস্কৃতিক জগতে বিষণ্ণতা ছেয়ে গেছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ প্রাক্তনী সংসদ, শক্তিনগর উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংগঠন, নাট্যসংস্থা কৃষ্ণনগর সেতু, স্টুডেন্ট হেলথ হোম (কৃষ্ণনগর আঞ্চলিক শাখা), নর্মান বেথুন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রভৃতির মতো একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। কৃষ্ণনগরের…

আরও পড়ুন
জেলা 

Sagardighi By Election:‘‘সাগরদিঘিতে ঠিকঠাক ভোট হলে, মানুষ যদি ভোট দিতে পারেন, আমার মতো আরও এক জন বিরোধী বিধানসভায় যাবেন’’ দাবি করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

বাংলার জনরব ডেস্ক : সাগর দিঘিতে উপনির্বাচন চলাকালীন সময়ে জেলবন্দি বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সোমবার দুপুরে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। এদিন তিনি বারুইপুর আদালতে ঢোকার সময় সাংবাদিকদের কাছে বলেন সাগর দিঘিতে যদি স্বচ্ছ এবং অবাধ ভোট হয় তাহলে রাজ্য বিধানসভায় আরেকটি বিরোধী নেতা দেখতে পাবে রাজ্যের মানুষ।। সুষ্ঠু অবাধ ভোট হলে ওই কেন্দ্রে বিরোধী রায় জিতবে বলে নওশাদ সিদ্দিকী দাবী করেছেন। তবে সুষ্ঠু ভোট এবং অবাধ হবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। প্রসঙ্গত,২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের সময় আইএসএফ বিধায়ক নওশাদ-সহ বহু কর্মীকে…

আরও পড়ুন
জেলা 

সৌজন্যের নজীর বাম কংগ্রেসের প্রার্থী বাইরণ বিশ্বাসের, বুথ পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে করমর্দন করলেন! শাসক দলের কটাক্ষ

বিশেষ প্রতিনিধি: বুথ পরিদর্শনে গিয়ে দুই দলের প্রার্থীর দেখা। একজন বাম কংগ্রেস মনোনীত আর একজন বিজেপির প্রার্থী। স্বাভাবিক ভাবেই দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। আর তা নিয়ে হই হই করে প্রচারে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এই দুই প্রার্থীর সৌজন্য রাজনীতি রাজ্যের মানুষের কাছে ভালো বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার সাগরদিঘিতে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সামসাবাদ বুথে কংগ্রেস প্রার্থী বাইরন এবং দিলীপের মধ্যে সাক্ষাৎ হয়। দু’জনেই বুথ পরিদর্শনে এসেছিলেন। সংবাদমাধ্যমের সামনে দু’জনকে হাত মেলাতেও দেখা যায়। সেই ছবি দেখিয়ে আবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে আঁতাঁতের…

আরও পড়ুন
জেলা 

Sangardighi By Election: নজিরবিহীন নিরাপত্তায় সাগরদিঘিতে ভোট শুরু হওয়ার পরেও তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, কংগ্রেস প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, বিজেপি প্রার্থী দিলীপ সাহার অভিযোগ ঘিরে চাঞ্চল্য, কি ঘটছে সাগরদিঘিতে? জানতে হলে ক্লিক করুন

নজিরবিহীন নিরাপত্তায় এদিন শুরু হয়েছে সাগরদিঘির উপনির্বাচনের ভোটগ্রহণ । ভোট শুরু হওয়ার আগে থেকেই পোলিং এজেন্টদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত তার জেরে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ায় নির্বাচন কমিশন। সকাল থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আসতে শুরু করেছে। সাগরদিঘির হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১০, ২১১ নম্বর বুথে ভোট কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এদিন, সকালে সাগরদিঘি বিধানসভার হোসেনপুর ২১০ ও ২১১ নং বুথে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস বুথের ভেতরে প্রবেশ করায় এলাকায় উত্তেজনা। সাগরদিঘির সামসাবাদ হাই স্কুল ২০৮, ২০৯ নম্বর বুথে রাজ্যের পুলিশ ২০০ মিটারের মধ্যে অভিযোগ…

আরও পড়ুন
জেলা 

Sangardighi By Election: সাগরদিঘির উপনির্বাচনের শুরুতেই এক বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে ভোট হচ্ছে

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনকে ঘিরে সকাল থেকেই অশান্তি দানা বেধেছে। এর পরিপ্রেক্ষিতে এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জানা গেছে ভোট শুরু হওয়ার আগে মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে প্রিসাইডিং অফিসারের বচসা বাঁধে এই কারণে সাগরদিঘির ডাংরাইল প্রাথমিক বিদ্যালয় এর ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে অপসারিত করা হয়েছে নির্বাচন কমিশন জানা গেছে।। সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ২৪৬টি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। থাকছে মহিলা পরিচালিত একটি বুথ। ভোটের নিরাপত্তায় প্রস্তুত থাকছে ২২টি ক্যুইক রেসপন্স টিম। ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব…

আরও পড়ুন
জেলা 

হুগলির ভোতর গ্রামে নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ

হুগলি, ২৬ ফেব্রুয়ারি ২০২৩: আজ রবিবার জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা ইউনিটের উদ্যোগে ধনেখালি ব্লকের ভোতর গ্রামে নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। জনসভায় বক্তব্য রাখেন জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা, হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি, স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য ভোলা যাদব, রাজ্য সম্পাদক রাম বচ্চন, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল এবং অন্যান্য নেতৃবর্গ। ধনেখালি ব্লকে নদী দূষণের ফলে ওই অঞ্চলের চার-পাঁচটি গ্রাম বিপন্ন। নদীর জল স্থানীয় বাসিন্দারা কোনোভাবেই ব্যবহার করতে পারেন না। দূষণের মূল কারণ হল সর্বমঙ্গলা গ্রামের একটি গেঞ্জি কারখানা। এই…

আরও পড়ুন
জেলা 

বসিরহাটের মৃত পরিযায়ি শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অর্থ সাহায্য তুলে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

ইসরাফিল বৈদ্য, বসিরহাট :   সংসারের প্রয়োজনে এবং অর্থের জন্য জন্য দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকের আনাগোনা লক্ষ্য করা যায়। অন্ধপ্রদেশ থেকে মুরগী ভর্তি গাড়ি বাংলার উদ্দেশ্যে আসার সময় শনিবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনায় প্রাণ হারায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের নেহালপুর গ্রামের সাতজন তরতাজা যুবক। সরকারি তথ্য অনুযায়ী জানা যায় সুরজ মন্ডল (৩৫),আমিরুল আলী সরদার(৩২), করিম সরদার (৩০),আমজাদ আলী সরদার(৩৩), আরিফ সরদার(২৭), জাহাঙ্গীর সরদার(৩১), মোজাম্মেল সর্দার(৩৭) মৃত যুবকদের পরিবারের হাতে সরকারি অর্থ সাহায্য ২ লক্ষ টাকার চেক তুলে দেয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি…

আরও পড়ুন
জেলা 

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে পোলবা গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

বাংলার জনরব ডেস্ক : বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন প্রচারের সব আলো কুন্তল ঘোষ ও তাপস মন্ডলরা নিয়ে নিচ্ছেন ঠিক তখনই নিরবে রাজ্যের গ্রাম স্তরে বিপ্লব ঘটে চলেছে। দিদির দূত হিসাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা। তাঁরা মূলত দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের কাছে যাচ্ছেন কোথাও সাড়া মিলছে আবার কোথাও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। আজ রবিবার সকালে এরকমই বিক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি এদিন সকালে হুগলি জেলার পোলবা এলাকার রাজহাট  পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ নিয়ে হাজির হন।…

আরও পড়ুন
জেলা 

নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর খুন করার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, মুর্শিদাবাদের কান্দির ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর খুন করে নদীতে ফেলে ফেলে দেন তারই গৃহশিক্ষক এই অভিযোগে মুর্শিদাবাদের এক গৃহ শিক্ষককে গ্রেফতার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে কান্দি থানায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্তকে হাজির করানো হয় কান্দি মহকুমা আদালতে। কান্দি মহকুমা আদালতের বিচারক অভিযুক্তকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে অভিযুক্তের কাছে পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নবম শ্রেণির ওই ছাত্রী। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই…

আরও পড়ুন
জেলা 

Jamaat E Islami Hind: জামাআতে ইসলামী হিন্দের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির ঠাকুরপুকুরে

বিশেষ প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত কলাগাছিয়া মুকামে (আলোক- সংকেত মডেল স্কুলে) স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি জনাব সানোয়ার আলি পৈলান, ব্লক সভাপতি জনাব নাসির উদ্দিন মোল্লা, মুকামিয়া আমীর জনাব মহিম সাপুই, জামাআতের বিভিন্ন হালকা থেকে আগত কর্মী এবং দায়িত্বশীল গুণগ্রাহীগন, স্থানীয় মসজিদের সেক্রেটারি জনাব সাহাবুদ্দিন পৈলান, সমাজসেবী সেখ মুন্নাফ আলি ও তপন মণ্ডল, কালিতলা (আশুতি) থানার সম্মানীয় প্রতিনিধি ,ঠাকুরপুকুর মহেশতলা  পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বিপ্লব মন্ডল…

আরও পড়ুন