জেলা 

চন্ডিপুর বিড়লামোড়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার

বিশেষ প্রতিনিধি: চন্ডিপুর বিড়লামোড় গ্রামবাসী ও ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় তিন দিন ব্যাপি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এই বিষয়বস্তু ছিল “দেশের অগ্রগতির জন্য সুস্থ ও প্রীতিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরী” উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ডাইরেক্টর দ্য কোরআন স্টাডী সার্কেল জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব, স্থানীয় বিধায়ক শ্রী অশোক দেব,ইসলামিক এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক জনাব মসিউর রহমান সাহেব, বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক, শ্রী ছোটন দাস, আস সিফা হাসপাতালের ডাইরেক্টর ডঃ ফারুক উদ্দিন পুরকায়েত,দারদে মিল্লাতে এডুকেশন সোসাইটি চেয়ারম্যান জনাব আমজাদ আলী আনসারী সাহেব। উক্ত…

আরও পড়ুন
জেলা 

অভিষেকের জনসংযোগ যাত্রা পৌঁছানোর আগের দিন তুফান গঞ্জে শাসক দলের ৩২ জন নেতাকর্মীর দলত্যাগ

বাংলার জনরব ডেস্ক : গত কাল ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনেই বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে। নিজের প্রার্থী নিজে বেছে নেওয়ার অভিযানে ব্যালট বাক্স নিয়ে মারামারি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করেছে তৃণমূলের দুই গোষ্ঠী। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার দল বেঁধে ইস্তফার কথা ঘোষণা করলেন তুফানগঞ্জের কয়েক জন নেতা। ওই নেতাদের অভিযোগ, তাঁরা উচ্চ নেতৃত্বের কাছে অবহেলিত। তাঁদের কোনও দাবিই মানা হয়নি। কোনও আবেদনও শোনা হয়নি। আজ বুধবার তুফানগঞ্জে সভা রয়েছে অভিষেকের। তার আগে এই ইস্তফা নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। ‘তৃণমূলে নবজোয়ার’ জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তুফানগঞ্জে…

আরও পড়ুন
জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ ছাড়তেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছড়ে পড়ল, তুমুল বিশৃঙ্খলা, লুট ব্যালেট বাক্স, জনসংযোগ যাত্রার প্রথম দিনেই চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : বাংলার জনরব নিউজ পোর্টাল অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কিংবা অভিষেকের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আশঙ্কাকে সত্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের জনসংযোগ যাত্রা দিনেই অশান্তির তুমুল আকার দেখা দিয়েছে। কোচবিহারের সিতাই এর সভায় তিনি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নেয় তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি প্রার্থী নির্বাচনের জন্য ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়। এক কথায় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের কর্মসূচিকে ফ্লপ…

আরও পড়ুন
জেলা 

বিধায়ক রমেন্দু সিংহ রায়ের উদ্যোগে সম্প্রীতি উৎসব তারকেশ্বরে

বিশেষ প্রতিনিধি : তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে সম্প্রীতি উৎসব পালিত হলো। সম্প্রতি তারকেশ্বর বাসস্ট্যান্ডে ইফতার পার্টির আয়োজন করে বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়। ইফতার মজলিসের পাশাপাশি ঈদ উপলক্ষে গরিব দুস্থ মুসলিমদের মধ্যে বস্ত্র বিতরণ করেন বিধায়ক। শুধু তাই নয় ঈদের আগের দিন এবং আজ শনিবার ঈদের দিন। তারকেশ্বরের বিভিন্ন মুসলিম পাড়ায় পাড়ায় গিয়ে প্রতিটি পরিবারের সঙ্গে মিলিত হন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গরিব দুস্থদের সাহায্য করেন। এই পরম্পরা দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। সম্প্রতি অনুষ্ঠিত…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই হানা, বাড়ি বিধায়কের বাড়ি ও কার্যালয়ে তালা দিয়ে চলছে জেলা এবং তল্লাশি

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশমতো আজ শুক্রবার বিকেলে নদিয়ার তেহট্টে তাপসের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুরু হয়েছে তাপসকে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৮ এপ্রিল তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের ৩ দিনের মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল সিবিআই। এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ তাপসের বাড়িতে যায় সিবিআইয়ের দল। মোট ৫টি গাড়িতে করে আসেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তদন্তকারীদের হাতে বেশ কিছু নথি রয়েছে। সিবিআইয়ের অভিযানের সময় বাড়ি লাগোয়া কার্যালয়ে ছিলেন তাপস। তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকেই সদর দরজা তালাবন্ধ…

আরও পড়ুন
জেলা 

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে কালিমালিপ্ত করার অভিযোগে শুভেন্দু অধিকারী ও আইনজীবী তরুণ জ্যোতিকে আইনি নোটিশ পাঠালেন অপরুপা পোদ্দার

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতিতে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার এর নাম জড়িয়ে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারীকে আইনি নোটিশ পাঠালেন আরামবাগের তৃণমূল সাংসদ। একইসঙ্গে ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় এফ আই আর করেছেন অপরুপা। অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন যে, আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির ওই আইনজীবী নেতা। জয়দীপের কথায়, ‘‘অপরূপার নাম করে একটি ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন…

আরও পড়ুন
জেলা 

মন্দিরে পুজো দিতে গিয়ে পানীয় জল চেয়ে খেয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারের কাছে আর তাতেই ঘুমের ওষুধ মিশিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার দুই সিভিক

বাংলার জনরব ডেস্ক : মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বীরভূমের লাভপুরের এক গৃহবধূ। মন্দিরের পাশে ডিউটি করছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার। প্রচন্ড গরমের ফলে তৃষ্ণার্ত ছিলেন ওই গৃহবধূ তিনি ওই দুই সিভিক ভলেন্টিয়ার এর কাছ থেকে জল চেয়ে খান। আর সেই জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে গৃহবধূকে অজ্ঞান করে পাশের গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল ওই দুই সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। থানায় ধর্ষণ মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল লাভপুরের ফুল্লরা মন্দিরে মেয়েকে নিয়ে…

আরও পড়ুন
জেলা 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ আমানতের 

বিশেষ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরও আমানত ফাউন্ডেশন ট্রাস্ট পবিত্র ঈদ উপলক্ষে গত 20 ও 21 শে এপ্রিল 2023 বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন জেলায় সুস্বাদু খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে । স্থানীয় মানুষের থেকে দান-সাদকা সংগ্রহের মাধ্যমে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের মহালন্দি জামে মসজিদ, ডোমকল ব্লকের নাজিরপুর, বেলডাঙ্গা-1 ব্লকের গঙ্গাপুর, গোপীনাথপুর, লালবাগ ব্লকে, দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা ব্লকের আলমপুর গ্রাম, বজবজ-2 ব্লকের চক কাশিপুর, ভাঙ্গড়-2 ব্লকের দক্ষিণ বামুনিয়া, বারুইপুর, ক্যানিং-2 ব্লকের দেউলি গ্রাম,উত্তর 24 পরগণা জেলার জসাইকাটি, লাউহাটি, বাগদা, বাদুরিয়া ব্লকের সায়েস্তানগর, হুগলী জেলার আরামবাগ ব্লকের হরিণখোলা,…

আরও পড়ুন
জেলা 

লোকাবাটি জামে মসজিদে ঈদবস্ত্র বিতরণ

শেখ সিরাজ :  ধনিয়াখালি: প্রতি বছরের মতো এবছরও ২৭ রমযান উপলক্ষে ১৯ এপ্রিল বুধবার ধনিয়াখালির লোকাবাটি দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় দেড় শতাধিক অসহায় দু:স্থদের মধ্যে ঈদবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে একটি গাম্ভীর্য পূর্ণ আলোচনা সভাও আয়োজিত করা হয়। খানপুর মাদানিয়া দরবার শরীফের সাহ সুফি হাফেজ আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে, সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব নৌশাদ মল্লিক, অধ্যাপক শেখ সামসের আলি, হাফেজ নূর আলম, কবি সাংবাদিক শেখ সিরাজ, কবি আব্দুল…

আরও পড়ুন
জেলা 

অরজ্যোতি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ষবরণ অনুষ্ঠান

সংবাদদাতা বাংলার জনরব: রাজারহাট গোপালপুর কালীপার্কে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বর্ষবরণ ১৪৩০ । গত ১৫ এপ্রিল ২০২৩ ১লা বৈশাখের দিন সন্ধ্যায় গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে একঝাঁক কচিকাঁচা, কিশোর কিশোরী দর্শক শ্রোতার উপস্থিত তে সম্পূর্ণ বাঙালিয়ানায় আলোচনা, আবৃত্তি,গান ও নাটকে প্রাণবন্ত হয়ে উঠেছিল সমগ্র অনুষ্ঠান। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সাহার পরিচালনায় ‘অরোজ্যোতি’ আসলে একটি সঙ্গীত শিক্ষালয়। বর্ষবরণ ১৪৩০ কে সামনে রেখে আয়োজিত প্রতিষ্ঠানটির বার্ষিক অনুষ্ঠানে গান কবিতা নাটকের পাশাপাশি একটি মনোজ্ঞ আলোচনার সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কাছের জন দীপক রায়চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাশিল্পী…

আরও পড়ুন